অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বীকৃতি, আয়ূষ মাত্রেকে বিশেষ উপহার সচিন তেন্ডুলকরের

Published : Feb 10, 2026, 12:30 PM IST
Ayush Mhatre

সংক্ষিপ্ত

2026 Under-19 Men's Cricket World Cup: ভারতীয় দল সম্প্রতি অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। ষষ্ঠবার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এই সাফল্যের পর বিশেষ স্বীকৃতি পেলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ূষ মাত্রে (Ayush Mhatre)।

DID YOU KNOW ?
বিশ্বকাপ জিতেছেন সচিন
২০১১ সালে ভারতীয় দলের হয়ে ওডিআই বিশ্বকাপ জিতেছেন সচিন তেন্ডুলকর। আয়ূষ মাত্রে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন।

Ayush Mhatre: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (2026 Under-19 Men's Cricket World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর মুম্বইয়ে (Mumbai) ফিরে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে দেখা করার সুযোগ পেলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ূষ মাত্রে। তিনি সচিনের কাছ থেকে বিশেষ উপহারও পেলেন। কেরিয়ারের শেষ টেস্ট সিরিজে  এই কিংবদন্তি যে জার্সি পরে খেলেছিলেন, সেই জার্সিই আয়ূষকে উপহার দিয়েছেন। এই জার্সিতে সচিন লিখে দিয়েছেন, 'প্রিয় আয়ূষ, তোমার কেরিয়ারে সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।' এই দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে আয়ূষের প্রতি সচিনকে বলতে শোনা গিয়েছে, ‘কঠোর পরিশ্রম করে যাও। লোকজনের কথা শুনে তোমার লক্ষ্য থেকে সরে যেও না। অনুশীলন চালিয়ে যেতে হবে। লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। তোমার লক্ষ্য থেকে মন সরে যাওয়ার মতো অনেকরকম ঘটনা ঘটবে, সেরকম অনেক কিছু দেখতে পাবে। সেসব উপেক্ষা করতে হবে।’

সাফল্যের লক্ষ্যে আয়ূষ

ভারতীয় ক্রিকেট মহলে বেশ কিছুদিন ধরেই পরিচিত নাম আয়ূষ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই কিশোর। এই কারণেই তাঁকে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। বিশ্বকাপের শুরুতে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না আয়ূষ। তবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স দেখান অধিনায়ক। ফাইনালে ইংল্যান্ডকে (England) সহজেই হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এই সাফল্য পাওয়ার পর আয়ূষ এবার সিনিয়র দলে জায়গা করে নিতে চান। ভারতের সিনিয়র দলের হয়েও বিশ্বকাপ জেতাই তাঁর লক্ষ্য।

 

 

সচিনের প্রতি শ্রদ্ধা আয়ূষের

সচিনের সঙ্গে সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আয়ূষ। তিনি এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমি টেলিভিশনের পর্দায় আপনাকে দেখে বড় হয়ে উঠেছি। আজ আমি আপনার বাড়িতে দাঁড়িয়ে আছি। আমার হাতে আপনার জার্সি ধরা। এই সম্মান জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেভাবে বছরের পর বছর ধরে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আমি সেই একইরকম সম্মান জানিয়ে এই জার্সি রেখে দেব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল।
ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs PAK Match Update: ১৫০০ কোটি টাকার ক্ষতি বাঁচিয়ে নিল জয় শাহের আইসিসি, ভারত-পাক ম্যাচের মার্কেট ভ্যালু চরমে
টি-২০ বিশ্বকাপ ২০২৬: পরিবারের সঙ্গে থাকা যাবে না, পাকিস্তান ম্যাচের আগে কড়া বিসিসিআই