Siddhesh Lad: মুম্বইয়ের (Mumbai) ব্যাটার সিদ্ধেশ লাডের বাবা দীনেশ লাড (Dinesh Lad) রোহিত শর্মা (Rohit Sharma), শার্দুল ঠাকুরের (Shardul Thakur) মতো ক্রিকেটারদের তৈরি করেছেন। তিনি দ্রোণাচার্য (Dronacharya Award) সম্মানও পেয়েছেন।
KNOW
Siddhesh Lad Record: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025-26) অসামান্য নজির গড়ে কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিলেন মুম্বইয়ের (Mumbai) ব্যাটার সিদ্ধেশ লাড। দ্রোণাচার্য (Dronacharya Award) সম্মান পাওয়া কোচ দীনেশ লাডের (Dinesh Lad) ছেলে সিদ্ধেশ। তিনি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রুশি মোদীর (Rusi Modi) রেকর্ড স্পর্শ করেছেন। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির কোনও এক মরসুমে তৃতীয় ব্যাটার হিসেবে পাঁচ বা তার চেয়ে বেশি শতরান করা ব্যাটার হয়ে গেলেন সিদ্ধেশ। রঞ্জি ট্রফির নয় দশকের ইতিহাসে সব দল মিলিয়ে মাত্র ২৬ জন ব্যাটার এই নজির গড়তে পেরেছেন। ফলে সিদ্ধেশের এই নজির বিরল। মুম্বইয়ের হয়ে ১৯৪৪-৪৫ মরসুমের রঞ্জি ট্রফিতে এই নজির গড়েন মোদী। পাঁচ দশক পর ১৯৯৪-৯৫ মরসুমে এই নজির স্পর্শ করেন সচিন। তিন দশকেরও বেশি সময় পরে এবার সিদ্ধেশ এই নজির স্পর্শ করলেন।
অধিনায়কোচিত ইনিংস সিদ্ধেশের
রঞ্জি ট্রফিতে দিল্লির (Delhi) বিরুদ্ধে এই ম্যাচে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে খেলতে নামেন সিদ্ধেশ। প্রথম ইনিংসে ২২১ রানে অলআউট হয়ে যায় দিল্লি। তারপর ব্যাটিং করতে নেমে ১৮ রানে জোড়া উইকেটের পর ৪৪ রানে তিন উইকেট হারিয়ে সিদ্ধেশের দল চাপে পড়ে গিয়েছিল। কিন্তু সেই অবস্থায় মুশির খানের সঙ্গে জুটি বেঁধে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন মুম্বইয়ের অধিনায়ক। এই জুটিতে যোগ হয় ৬৩ রান। এরপর সুভেদ পার্কারের (Suved Parkar) সঙ্গে জুটি বেঁধে ১৩৬ রান যোগ করেন সিদ্ধেশ। তিনি ১৮৫ বলে ১০৩ রান করেন।
পরপর ৪ ম্যাচে শতরান
চলতি রঞ্জি ট্রফিতে পরপর চার ম্যাচে শতরান করলেন সিদ্ধেশ। সচিন ও বিজয় মার্চেন্টের (Vijay Merchant) এই নজির আছে। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর পাঁচ ম্যাচে শতরান করার রেকর্ড একমাত্র পার্থিব প্যাটেলের (Parthiv Patel) দখলে। এবার সেই রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে সিদ্ধেশের সামনে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


