Vaibhav Sooryavanshi Record: শনিবার ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। তিনি ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে প্রথম ম্যাচ খেললেন। ১৫ বছর তিন মাস সাত দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাধ্যমে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিলেন বৈভব।

DID YOU
KNOW
?
সচিনের রেকর্ড ভাঙল
ভারতের পুরুষ সিনিয়র ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে প্রথম ম্যাচ খেলার রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে। শনিবার সেই রেকর্ড ভেঙে গেল।

England vs India: আয়ারল্যান্ড সফরে (India tour of Ireland, 2026) জোড়া টি-২০ ম্যাচে হারতে হয়েছে। ইংল্যান্ড সফরেও (India tour of England, 2026) কি টি-২০ সিরিজে হেরে যাবে ভারতীয় দল? এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত জয় আসেনি। বৃষ্টির জন্য প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে। শনিবার ম্যাঞ্চেস্টারের (Manchester) ওল্ড ট্র্যাফোর্ডে (Emirates Old Trafford) দ্বিতীয় ম্যাচে চার উইকেটে হেরে গেল ভারতীয় দল। এদিন ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখান। কিন্তু বোলারদের ব্যর্থতার জন্য হারতে হল ভারতীয় দলকে। শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) টি-২০ ফর্ম্যাটে অধিনায়ক হওয়ার পর এখনও পর্যন্ত চার ম্যাচ খেলেছে ভারতীয় দল। এর মধ্যে তিন ম্যাচে হেরে গিয়েছে দল। এক ম্যাচ ভেস্তে গিয়েছে। ফলে শ্রেয়াসের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বৈভবের অভিষেকের দিন হার ভারতের

শনিবার ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই কিশোর ১৫ বছর তিন মাস সাত দিন বয়সে প্রথম ম্যাচ খেলে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিলেন। এই ম্যাচে ওপেন করতে নেমে ১০ বল খেলে জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন বৈভব। ভারতীয় দল টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৯০ রান করে। জবাবে ১৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯১ রান তুলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের নায়ক জ্যাকব বেথেল

এদিন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ২৪ বলে ৪৩ রান করেন। ঈশান কিষান (Ishan Kishan) ৪০ বলে ৪৯ রান করেন। শ্রেয়াস ২২ বলে ৩৭ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) ১১ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে সেরা ব্যাটিং করেন জ্যাকব বেথেল (Jacob Bethell)। তিনি ৪৬ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook) ১৫ বলে ৩৯ রান করেন। টম ব্যান্টন (Tom Banton) ৩২ বলে ৩৯ রান করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।