Vaibhav Sooryavanshi: ১৫ বছর বয়সেই আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ! ফের চমক বৈভব সূর্যবংশীর

Published : Jun 01, 2026, 12:52 AM ISTUpdated : Jun 01, 2026, 01:07 AM IST
RR Star Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Sooryavanshi Orange Cap: এবারের আইপিএল-এ (IPL 2026) সবাইকে ছাপিয়ে গেলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৫ বছর বয়সি ব্যাটার বৈভব সূর্যবংশী। এই কিশোর এবারের আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ জিতে নিলেন। একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি এবার সেরা ব্যাটারও হয়ে গেলেন বৈভব।

DID YOU KNOW ?
৪ পুরস্কার বৈভবের
রবিবার আইপিএল ফাইনালের পর চার পুরস্কার পেলেন রাজস্থান রয়্যালসের কিশোর ব্য়াটার বৈভব সূর্যবংশী।

Vaibhav Sooryavanshi Record: এবারের আইপিএল-এ (IPL 2026) ফাইনালে খেলার সুযোগ না পেলেও, সবচেয়ে বেশি রান করার সুবাদে অরেঞ্জ ক্যাপ (Orange Cap) জিতে নিলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৫ বছর বয়সি ব্যাটার বৈভব সূর্যবংশী। এই কিশোর ১৬ ম্যাচ খেলে ৭৭৬ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৪৮.৫০ এবং স্ট্রাইক রেট ২৩৭.৩১। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রানের অসামান্য ইনিংস খেলেন এই কিশোর। এরপর এলিমিনেটরে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে ৪৭ বলে ৯৬ রান করেন বৈভব। আইপিএল প্লে-অফে শতরান করতে না পারলেও, দুই ম্যাচেই অসাধারণ ব্যাটিং করে ক্রিকেট দুনিয়াকে নতুন করে চমকে দিয়েছেন এই কিশোর। এরপর তিনি অরেঞ্জ ক্যাপও জিতে নিলেন। পিছিয়ে থাকলেও, অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছিলেন গুজরাটের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) এবং তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শন (Sai Sudharsan)। তাঁরা বৈভবের পিছনেই থেকে গেলেন।

সবচেয়ে কম বয়সে অরেঞ্জ ক্যাপ বৈভবের

১৫ বছর ৬৫ দিন বয়সে আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ জিতে ইতিহাস গড়লেন বৈভব। তিনি সবচেয়ে কম বয়সে অরেঞ্জ ক্যাপ জিতলেন। সুদর্শনের রেকর্ড ভেঙে দিলেন এই কিশোর। সুদর্শন ২৩ বছর ২৩৭ দিন বয়সে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। শুবমান ২৩ বছর ২৬৩ দিন বয়সে আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। তাঁরা বৈভবের চেয়ে অনেক পিছিয়ে থাকলেন।

একের পর এক রেকর্ড বৈভবের

আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে কোনও এক মরসুমে পাওয়ার প্লে-তে ৫০০-এর বেশি রান করেছেন বৈভব। তিনি আইপিএল-এ দ্রুততম ১,০০০ রান করার নজিরও গড়েছেন। এই কিশোর আইপিএল-এর কোনও এক মরসুমে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ডও গড়েছেন। তিনি এবারের আইপিএল-এ ৭২টি ওভার-বাউন্ডারি মেরেছেন। বৈভব মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড, ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন, সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন এবং সুপার সিক্সেস অফ দ্য সিজন পুরস্কার পেয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭৭৬
এবারের আইপিএল-এ ৭৭৬ রান করেছেন বৈভব সূর্যবংশী।
এবারের আইপিএল-এ ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী।
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli: ‘দ্য পারফেক্ট চেজমাস্টার' বিরাট বললেন, "আমি দারুণ খুশি! জানতাম কোন কাজটা আমাকে করতে হবে"
Virat Kohli: ফাইনালে সেরা ব্যাটিং, ফের বেঙ্গালুরুকে খেতাব জেতালেন বিরাট কোহলি