Vaibhav Sooryavanshi: "এমনভাবে বোলারদের পেটাও! কত গ্লাস দুধ খাও রোজ?" রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে কী জানাল বৈভব?

Published : Jun 01, 2026, 01:57 AM IST
Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Sooryavanshi: তবে শুধু অরেঞ্জ ক্যাপ নয়। ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড', ‘এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন',' সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন' এবং ‘সুপার সিক্সেস অফ দ্য সিজন', এই সবকটি পুরস্কার বৈভবের ঝুলিতে। 

Vaibhav Sooryavanshi: আইপিএল ২০২৬-এর অরেঞ্জ ক্যাপ জিতেছেন তিনি। সেইসঙ্গে, চলতি মরশুমে ৭৭৬ রান করেছেন ১৫ বছর বয়সী এই তরুণ তারকা (vaibhav suryavanshi news)। ব্যাটিং গড় ৪৮.৫০ এবং স্ট্রাইক রেট ২৩৭.৩১। ‘দ্য ওয়ান্ডার বয় অফ ইন্ডিয়ান ক্রিকেট' বলা হচ্ছে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)। 

ব্যাটিং গড় ৪৮.৫০ এবং স্ট্রাইক রেট ২৩৭.৩১

তবে শুধু অরেঞ্জ ক্যাপ নয়। ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড', ‘এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন',' সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন' এবং ‘সুপার সিক্সেস অফ দ্য সিজন', এই সবকটি পুরস্কার বৈভবের ঝুলিতে। এরপরেই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অনুষ্ঠানের সঞ্চালক রবি শাস্ত্রী তাঁকে প্রশ্ন করে বসেন, "এমনভাবে বোলারদের পেটাও! কত গ্লাস দুধ খাও রোজ?"

সেই প্রশ্নের উত্তরে বৈভব সূর্যবংশী জানান, “মাঝে মাঝে চাপ লাগে। আমি এখন দুধ খাচ্ছি না স্যার। আমি শুধু আমার গেমে ফোকাস করি। প্রথম বলটা নজরে রাখি। মনে হয়, আমি পারব। ব্যাস, অল আউট অ্যাটাকে যাই। এই আর কী! এই সিজন থেকে আমি অনেককিছু শিখেছি। চাপের মুহূর্তে কীভাবে মাথা ঠাণ্ডা রেহে ম্যাচ বের করতে হয়, কীভাবে গেমপ্ল্যান পরিবর্তন করতে হয়, একইরকম পরিকল্পনা নিয়ে পুরো ম্যাচ খেলা যায়না। তাই পরিস্থিতি অনুযায়ী কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, এইসব শিখেছি।" 

এই মরশুমে কী কী শিখলেন বৈভব?

তাঁর কথায়, "সেইসঙ্গে, দলকে কীভাবে সিচুয়েশন অনুযায়ী, সার্ভিস দেওয়া যায়। এই সবকিছু আমি শিখেছি এই মরশুমে। যেহেতু অনেক লম্বা সিজন, অনেক ম্যাচ খেলতে হয়। তাই ফিট থাকতে গেলে তো অবশ্যই ফিটনেসের দিকে নজর দিতেই হবে। আমাদের দলে সবাই খুব সাপোর্টিভ। সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, প্রত্যেকে আমার পাশে দাঁড়ায়। অনেক কিছু শিখি আমি।" 

সবমিলিয়ে, দেশের আগামী ভবিষ্যৎ যেন সত্যিই তৈরি।   

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: ১৫ বছর বয়সেই আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ! ফের চমক বৈভব সূর্যবংশীর
Virat Kohli: ‘দ্য পারফেক্ট চেজমাস্টার' বিরাট বললেন, "আমি দারুণ খুশি! জানতাম কোন কাজটা আমাকে করতে হবে"