Vinod Kambli: বিনোদ কাম্বলির স্বাস্থ্যের অবনতি, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিন তেন্ডুলকর

Published : Apr 16, 2026, 08:44 PM ISTUpdated : Apr 16, 2026, 09:12 PM IST
Vinod Kambli

সংক্ষিপ্ত

Vinod Kambli Health News: বেশ কিছুদিন ধরেই সমস্যায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলি। এবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রিয় বন্ধুর এই অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কাম্বলির ঘনিষ্ঠ বন্ধুরা তাঁকে সাহায্য করার জন্য এক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন।

DID YOU KNOW ?
নেশার কবলে কাম্বলি
অনিয়ন্ত্রিত নেশা এবং অসংযমী জীবনযাপনের জন্য বিনোদ কাম্বলি কার্যত কপর্দকশূন্য হয়ে গিয়েছেন। তিনি এখন অন্যদের সাহায্যের উপর নির্ভরশীল।

Vinod Kambli Health Update: ফের অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলি। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিন্তু এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি কাম্বলি। এই পরিস্থিতিতে তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা আর্থিক ও মানসিক সাহায্য করার জন্য এক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিয়েছেন কাম্বলির ছোটবেলার বন্ধু সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বেশ কিছুদিন ধরেই আর্থিক, মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছেন কাম্বলি। তাঁর পাশে থাকার জন্য উদ্যোগ নেন দীর্ঘদিনের বন্ধু মার্কাস কুটো (Marcus Couto)। তিনিই সচিন-সহ বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এবং কাম্বলির শুভাকাঙ্খীদের একত্রিত করেছেন। তাঁরা সবাই মিলে কাম্বলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

কাম্বলির বর্তমান অবস্থা কী?

কাম্বলির বর্তমান পরিস্থিতি এবং তাঁকে সাহায্য করার বিষয়ে কুটো বলেছেন, ‘আমি এক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। ওর বন্ধুদের নিয়েই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। কারও নাম না করে ওরা আর্থিকভাবে অনেক সাহায্য করছে। কাম্বলির স্মৃতিশক্তি ভালো না। তবে গত ছয় মাস ধরে ওর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়নি। ও বেশি কথা মনে রাখতে পারেনি। কিন্তু কেউ যদি কোনও কথা বলে, তাহলে ও সাড়া দেয়। না হলে অন্য সময় ওর পক্ষে কিছু মনে রাখা কঠিন হয়ে পড়ছে।’

নেশার জন্যই এই অবস্থা কাম্বলির!

কুটো জানিয়েছেন, ‘চিকিৎসকরা বলছেন, এরপর ওর ব্রেন স্ট্রোক হতে পারে। ও মদ্যপান ছেড়ে দিয়েছে। কিন্তু রাস্তায় কাউকে দেখতে পেলে তার কাছ থেকে ধূমপানের বিষয়ে সাহায্য চায়। ও অটোচালকদের কাছ থেকে সিগারেট চায়। অটোচালকরা খুশি মনেই সিগারেট দেন। কারণ, তাঁদের মনে হয়, বিনোদ কাম্বলিকে সাহায্য করছেন। তাঁরা এর ফলে ওর কী ক্ষতি করছেন, তা জানেন না। এখন কাম্বলির হার্ট, লিভার, কিডনি ছাড়িয়ে ব্রেনও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫৪
৫৪ বছর বয়সেই বুড়িয়ে গিয়েছেন বিনোদ কাম্বলি।
সচিন তেন্ডুলকরের ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলি। সচিনের শরীরে এখনও বয়সের থাবা পড়েনি। কিন্তু ৫৪ বছর বয়সেই বুড়ো কাম্বলি।
Read more Articles on
click me!

Recommended Stories

MS Dhoni: দলের সঙ্গে হায়দরাবাদ গেলেন, শনিবারই মাঠে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি?
RCB vs LSG: বিরাট কোহলির 'ইমপ্যাক্ট', লখনউকে হারিয়ে আইপিএল-এর শীর্ষে আরসিবি