Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের

Published : Nov 04, 2026, 05:23 PM IST

Virat Kohli ODI Record: ভারতীয় দলের হয়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন তিনি শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। ওডিআই-তে তিনি এখনও অসাধারণ ব্যাটিং করছেন।

PREV
110
ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩,০০০ রান বিরাট কোহলির

৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান বিরাটের

বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে এক অনন্য নজির গড়লেন ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

DID YOU KNOW ?
সচিনের রেকর্ড ভাঙার পথে
ওডিআই ক্রিকেটে কোনও এক ব্যাটিং পজিশনে সবচেয়ে বেশি রান সচিন তেন্ডুলকরের। এবার সেই রেকর্ড ভেঙে দেওয়ার পথে বিরাট কোহলি।
210
ওডিআই ক্রিকেটে ২৫১ ইনিংসে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩,০০০ রান বিরাট কোহলির

২৫১ ইনিংসে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান বিরাটের

ওডিআই ক্রিকেটে মাত্র ২৫১ ইনিংসে তিন নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। এই কৃতিত্ব অর্জন করতে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের লেগেছিল ৩৩০ ইনিংস। তিন নম্বরে ব্যাটিং করে পন্টিংয়ের সংগ্রহ ১২,৬৬২ রান। অর্থাৎ পন্টিংয়ের তুলনায় ৭৯ ইনিংস কম খেলেই তাঁকে ছাপিয়ে গেলেন ভারতীয় কিংবদন্তি।

১৫১৮৩
ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত ১৫১৮৩ রান করেছেন বিরাট কোহলি।
ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত ৩১৮ ম্যাচ খেলে ১৫১৮৩ রান করেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি।
310
ওডিআই ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেওয়ার পথে বিরাট কোহলি

সচিনের রেকর্ড ভাঙার পথে বিরাট

ওডিআই ক্রিকেটে একটি নির্দিষ্ট ব্যাটিং পজিশনে সবচেয়ে বেশি রানের তালিকায় এখনও শীর্ষে কিংবদন্তি সচিন তেন্ডুলকর। দুই নম্বরে ব্যাটিং করে ৩৮৫ ইনিংসে তাঁর সংগ্রহ ১৩,৬৮৫ রান। সেই নজির ভাঙার দিকেও এগিয়ে চলেছেন বিরাট কোহলি।

410
বুধবার অকল্যান্ডে ১২ রান করার পরেই ওডিআই ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি

১২ রান করেই নতুন রেকর্ড বিরাটের

বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচের আগে তিন নম্বরে ব্যাটিং করে ওডিআই ফর্ম্যাটে ১৩,০০০ রান পূর্ণ করতে বিরাট কোহলির প্রয়োজন ছিল মাত্র ১২ রান। বৃষ্টির কারণে একাধিকবার খেলা বন্ধ হওয়ায় ডিএলএস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রান। রোহিত শর্মা দ্রুত ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাটিং করতে নামেন বিরাট। প্রয়োজনীয় রান তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে ১৩টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলেন এই তারকা ব্যাটার।

510
ওডিআই ক্রিকেটে সফলতম ব্যাটারদের মধ্যে ব্যাটিংয়ের গড়ে সবার আগে বিরাট কোহলি

ব্যাটিংয়ের গড়েও এগিয়ে বিরাট

শুধু রানসংখ্যা নয়, ওডিআই ক্রিকেটে তিন নম্বরে বিরাট কোহলির ব্যাটিংয়ের গড়ও ঈর্ষণীয়। ১৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করার সময় তাঁর গড় ছিল ৬১.৬১। এই পজিশনে অন্তত পাঁচ হাজার রান করা ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ। তুলনায় রিকি পন্টিংয়ের গড় ৪২.৪৮, কুমার সাঙ্গাকারার গড় ৪৪.৭১, জ্যাক ক্যালিসের গড় ৪৫.৭২ এবং কেন উইলিয়ামসনের গড় ৫১.৬১।

610
দেড় দশকেরও বেশি সময় ধরে ওডিআই ফর্ম্যাটে ৩ নম্বরে ব্যাটিং করে চলেছেন বিরাট কোহলি

৩ নম্বরে ধারাবাহিকভাবে সাফল্য বিরাটের

২০০৯ সাল থেকে ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের তিন নম্বর জায়গাটি কার্যত নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। এই পজিশনে তাঁর সংগ্রহে রয়েছে ৪৮টি শতরান ও ৭১টি অর্ধ-শতরান। ২০১৭ সালের জুন মাসে মাত্র ১২৭ ইনিংসে তিন নম্বরে ব্যাট করে ছয় হাজার রান পূর্ণ করেছিলেন তিনি। পরবর্তী সাত হাজার রান করতে তাঁর লেগেছে আরও ১২৪ ইনিংস। অর্থাৎ ধারাবাহিকতার নিরিখে দীর্ঘদিন ধরেই অনন্য নজির গড়ে চলেছেন তিনি।

710
ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও ৩ নম্বরে অসাধারণ ব্যাটিং করেছেন বিরাট কোহলি

অধিনায়ক হিসেবেও অসাধারণ সাফল্য বিরাট কোহলির

ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও ওডিআই ফর্ম্যাটে তিন নম্বরে ব্যাটিং করে দুরন্ত পরিসংখ্যান বিরাট কোহলির। ৮৩ ম্যাচে ৭৫.৯৮ গড়ে তাঁর সংগ্রহ ৫,০৯১ রান। রয়েছে ২০টি শতরান ও ২৫টি অর্ধ-শতরান। ওডিআই-তে তিন নম্বরে ব্যাট করে অধিনায়ক হিসেবে পাঁচ হাজারের বেশি রান করা একমাত্র ক্রিকেটার তিনিই। অন্যদিকে, অধিনায়ক না থাকাকালীন এই পজিশনে ১৭১ ম্যাচে ৫৫.২৮ গড়ে করেছেন ৭,৯৬১ রান। রয়েছে ২৮টি শতরান ও ৪৫টি অর্ধ-শতরান।

810
গত এক বছরে ওডিআই ফর্ম্যাটে ১,০০০-এরও বেশি রান করে ফেলেছেন বিরাট কোহলি

ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং বিরাটের

২০২৫ সালের অক্টোবর থেকে শেষ ১৬টি ওডিআই ইনিংসে বিরাট কোহলির সংগ্রহ ১,০০২ রান। রয়েছে চারটি শতরান ও ছ'টি অর্ধ-শতরান। গড় ৭৭.০৭ এবং স্ট্রাইক রেট ১১৫.১৭। বয়স বাড়লেও তাঁর ব্যাটিংয়ের ধার যে কমেনি, এই পরিসংখ্যানই তার প্রমাণ।

910
ওডিআই ক্রিকেটে সবমিলিয়ে ৩১৮ ম্যাচ খেলে ১৫,০০০-এরও বেশি রান বিরাট কোহলির

ওডিআই ফর্ম্যাটে ১৫,০০০ রান বিরাটের

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই-তে ৭৪ রান করার পর তিন নম্বরে ব্যাটিং করে বিরাট কোহলির মোট রান দাঁড়িয়েছে ১৩,০৬২। ২৫৪ ম্যাচে ৪৮টি শতরান ও ৭১টি অর্ধ-শতরান-সহ তাঁর গড় ৬১.৬১। ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত ৩১৮ ম্যাচে ১৫,১৮৩ রান করেছেন তিনি। রয়েছে ৫৫টি শতরান ও ৮০টি অর্ধ-শতরান। গড় ৫৮.৮৪। আরও একবার বুঝিয়ে দিলেন, রেকর্ডের বইয়ে নতুন অধ্যায় লেখার কাজ এখনও থামেনি বিরাটের।

1010
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলার জন্য তৈরি হচ্ছেন বিরাট কোহলি, তিনিই ভারতের ভরসা

বিশ্বকাপে খেলার প্রস্তুতি বিরাটের

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়াই বিরাট কোহলির লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় আয়োজিত হতে চলা সেই বিশ্বকাপের আগে নিজেকে দুর্দান্ত ছন্দে রেখেছেন এই কিংবদন্তি।

Read more Photos on
click me!

Recommended Stories