Virat Kohli: অকল্যান্ডে পৌঁছতেই উন্মাদনা তুঙ্গে, বিমানবন্দরে বিরাটকে ঘিরে ধরলেন অনুরাগীরা

Published : Oct 30, 2026, 03:07 PM IST
Virat Kohli at Auckland Airpiort

সংক্ষিপ্ত

Virat Kohli Craze at Auckland: ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি ক্রিকেটার হিসেবে সম্ভবত শেষবার নিউজিল্যান্ড (New Zealand) সফরে গিয়েছেন। ক্রিকেটপ্রেমীরা এই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে চাইছেন। বিরাট অকল্যান্ড বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা দেখা গেল। ভারতের কোনও শহরের চেয়ে ছবিটা আলাদা ছিল না।

DID YOU KNOW ?
বিশ্বকাপের প্রস্তুতি
২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে খেলতে চান বিরাট কোহলি। তিনি এখন বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত।

India tour of New Zealand 2026: ভারতের যে কোনও শহরে বিরাট কোহলি (Virat Kohli) পৌঁছলেই যে ছবি দেখা যায়, নিউজিল্যান্ডের অকল্যান্ডেও (Auckland) সেই একই উন্মাদনার ছবি দেখা গেল। শুক্রবার সকালে অকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট। তাঁর আগমন ঘিরে বিমানবন্দরে কার্যত উৎসবের আবহ তৈরি হয়। সকাল থেকেই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভারতীয় ক্রিকেটপ্রেমী। তাঁরা প্রিয় ক্রিকেটারকে এক ঝলক দেখা, তাঁর সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বিরাট বিমানবন্দর থেকে বেরোতেই অনুরাগীদের 'ভালোবাসার অত্যাচার' টের পান। তিনি অনুরাগীদের ঘেরাটোপে কার্যত বন্দি হয়ে যান। সবাই সেলফি ও অটোগ্রাফের আবদার জানাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদেরও যথেষ্ট বেগ পেতে হয়। বিমান থেকে নামার পর থেকে টার্মিনাল ছাড়া পর্যন্ত নিরাপত্তারক্ষীরা কোহলিকে ঘিরে রাখেন।

আবেগে কেঁদে ফেললেন মহিলা অনুরাগী

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছে, বিরাটের সঙ্গে দেখা করার আশায় এক মহিলা অনুরাগী দু’দিন ধরে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। বিরাট বিমানবন্দর থেকে বেরোতেই তাঁর কাছে ছুটে যান ওই মহিলা। তাঁকে শান্ত হওয়ার অনুরোধ জানান বিরাট। এরপর তিনি ওই মহিলার হাতে থাকা পোস্টারে অটোগ্রাফ দেন। এরপর আবেগে কেঁদে ফেলেন ওই মহিলা।

নিউজিল্যান্ড সফরে ফের ভালো পারফরম্যান্সের আশায় বিরাট

ভারতীয় দল এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে। এরপর ৪ নভেম্বর শুরু হবে ওডিআই সিরিজ। অকল্যান্ডের (Auckland) ইডেন পার্কে (Eden Park) প্রথম ওডিআই ম্যাচ। বিরাটের এক দিন আগেই অকল্যান্ডে পৌঁছে গিয়েছেন ভারতের ওডিআই দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) এবং প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম তিনটি একদিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শুবমান। সিরিজের প্রস্তুতি শুরু করতে আগেই নেটে অনুশীলন শুরু করেছেন তাঁরা। অন্যদিকে, নিউজিল্যান্ড সফরের আগে মুম্বইয়ের (Mumbai) ব্র্র্যাবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium) জোরকদমে অনুশীলন করেছিলেন বিরাট। সেখান থেকেই দলের সঙ্গে যোগ দিতে অকল্যান্ডে উড়ে যান তিনি। নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই ক্রিকেটে বিরাটের রেকর্ডও বেশ নজরকাড়া। ১৩ ম্যাচে ৪৯.৬৬ গড়ে তিনি ৫৯৬ রান করেছেন। রয়েছে একটি শতরান ও চারটি অর্ধশতরান। নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ছাপিয়ে শীর্ষে যেতে বিরাটের দরকার ২২৬ রান। নিউজিল্যান্ডে সচিন করেছেন ৮২১ রান। এবার তাঁকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে বিরাট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৮৯৭
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে ১৮৯৭ রান করেছেন বিরাট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে ৭ শতরান ও ১০ অর্ধশতরান-সহ ১৮৯৭ রান করেছেন বিরাট কোহলি।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs New Zealand: নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের, টি-২০ সিরিজে ব্যবধান কমাল নিউজিল্যান্ড
MS Dhoni: রিফ্লেক্স এতটুকু কমেনি, স্মৃতি মন্ধানার পাশে বসে দেখিয়ে দিলেন ধোনি