Women's Premier League: উইমেনস প্রিমিয়ার লিগে দল বাড়তে পারে, ইঙ্গিত বিসিসিআই সচিবের

Published : Oct 29, 2026, 07:16 PM IST
Women's Premier League

সংক্ষিপ্ত

Women's Premier League 2027: বুধবার উইমেনস প্রিমিয়ার লিগের আগামী মরসুমের মিনি-নিলাম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দল খেলোয়াড় বেছে নিয়েছে। এবার মূল লড়াইয়ের প্রস্তুতি শুরু করছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এরই মধ্যে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI Secretary Devajit Saikia) ইঙ্গিত দিয়েছেন, আগামী মরসুমে দল ও ম্যাচের সংখ্যা বাড়তে পারে।

DID YOU KNOW ?
দল বাড়ছে ডব্লুপিএল-এ
আগামী বছর উইমেনস প্রিমিয়ার লিগে দলের সংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

Women's Premier League News: উইমেনস প্রিমিয়ার লিগে (WPL) দল সংখ্যা বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করতে চলেছে বিসিসিআই (BCCI)। আগামী বছর থেকে এই বিষয়ে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI Secretary Devajit Saikia)। ২০২৩ সালে পাঁচটি দলকে নিয়ে শুরু হয়েছিল মহিলাদের এই টি-২০ লিগ। চার বছরের মধ্যেই মহিলাদের ক্রিকেটে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে এই লিগ। এবার মহিলাদের এই লিগকে আরও বড় করে তোলার পরিকল্পনা নিয়ে ভাবছে বিসিসিআই। বুধবার ডব্লুপিএল-এর মিনি-নিলাম চলাকালীন প্রতিযোগিতার সরকারি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সাইকিয়া বলেন, আগামী বছর থেকে লিগের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। শুধু দলের সংখ্যা বাড়ানোই নয়, প্রতিযোগিতার অন্যান্য ক্ষেত্রেও উন্নতির সুযোগ খতিয়ে দেখা হবে।

ভবিষ্যতে ডব্লুপিএল-এ ম্যাচ সংখ্যা বাড়তে পারে

ডব্লুপিএল নিয়ে বিসিসিআই সচিব বলেছেন, ‘আগামী বছর থেকে দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি অন্য যে ক্ষেত্রগুলিতে উন্নতি করা সম্ভব, সেগুলি নিয়েও আমাদের অবশ্যই বিস্তারিত আলোচনা করতে হবে।’ তিনি আরও বলেছেন, এই পর্যালোচনা শুধুমাত্র ক্রিকেটারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কোচ, নির্বাচক এবং প্রতিযোগিতার সঙ্গে যুক্ত অন্যান্য অংশীদারদের বিষয়টিও বিবেচনা করা হবে। এই লিগের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিসিসিআই সচিব। তাঁর মতে, আইপিএলের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম বড় প্রতিযোগিতা হয়ে উঠেছে উইমেনস প্রিমিয়ার লিগ। সাইকিয়ার কথায়, 'আইপিএল-এর পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম বড় লিগ ডব্লুপিএল। চার বছরে আমরা অনেকটা পথ এগিয়েছি। এখন মহিলাদের ক্রিকেটে ভারত আধিপত্য বিস্তার করছে। দেশের মহিলাদের ক্রিকেটের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ডব্লুপিএল।'

মহিলা ক্রিকেটের উন্নতি

ডব্লুপিএল-এর মাধ্যমে ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের প্রথমসারির ক্রিকেটারদের সঙ্গে একই দলে খেলার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি, প্রতিভাবান তরুণীদের নিজেদের দক্ষতা প্রমাণের মঞ্চও তৈরি হয়েছে। দলের সংখ্যা বাড়লে আরও ভারতীয় ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পেতে পারেন। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগও বাড়বে তাঁদের সামনে। তবে আপাতত ডব্লুপিএল-এ দলের সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। সাইকিয়ার বক্তব্যে স্পষ্ট, আগামী বছর থেকে এই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হতে পারে। নতুন দল যুক্ত করার আগে প্রতিযোগিতার কাঠামো এবং প্রয়োজনীয় পরিকাঠামো নিয়েও বিস্তারিত পর্যালোচনা করতে হবে বোর্ডকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৩
২০২৩ সালে শুরু হয় উইমেনস প্রিমিয়ার লিগ।
২০২৩ সালে উইমেনস প্রিমিয়ার লিগ চালু করে বিসিসিআই। আগামী মরসুমের লিগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Mumbai Indians: হার্দিককে নিয়ে অনিশ্চয়তা, মুম্বই ইন্ডিয়ানসের নেতৃত্বের দৌড়ে তিলক
Mumbai Indians: ছেড়ে দেওয়া হল মালিঙ্গা-মামব্রেকে, কোচিং স্টাফে বদল মুম্বই ইন্ডিয়ানসের