Virat Kohli-Rohit Sharma: আগামী বছরের ওডিআই বিশ্বকাপে (ICC Men's Cricket World Cup 2027) ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এবার এ বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস (BCCI President Mithun Manhas)।

DID YOU
KNOW
?
বিশ্বকাপে খেলতে চান রোহিত
সম্প্রতি রোহিত শর্মা বলেছেন, তাঁর কাজ শেষ হয়নি। তিনি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলতে চান।

ICC Men's Cricket World Cup 2027: আগামী বছরের ওডিআই বিশ্বকাপে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) খেলার সম্ভাবনা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস (BCCI President Mithun Manhas)। তাঁর মতে, বয়স নয়, দুই তারকার ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপের দলে তাঁদের নির্বাচন করা হবে। ঠিক এক বছর পর দক্ষিণ আফ্রিকা (South Africa), জিম্বাবোয়ে (Zimbabwe) ও নামিবিয়ায় (Namibia) হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সম্প্রতি রোহিত নিজে বলেছেন, তিনি এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চাইছেন না। আগামী বছরের বিশ্বকাপে খেলতে চান। ভালো ফর্ম ও ফিটনেসের কারণে বিশ্বকাপের দলে বিরাটের থাকা নিশ্চিত। রোহিতও বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন বলে আশায় ক্রিকেট মহল।

বিরাট-রোহিতের পাশে বিসিসিআই কর্তারা

গত কয়েক মাসে বিসিসিআই-এর একাধিক কর্তা বিরাট ও রোহিতের পাশে থাকার কথা জানিয়েছেন। এবার বিসিসিআই সভাপতি বলেছেন, 'আমার মতে, দল নির্বাচনের ক্ষেত্রে ফিটনেস ও পারফরম্যান্সই মাপকাঠি হওয়া উচিত। অবশ্যই বয়স নয়। কোনও ক্রিকেটার যদি খেলার জন্য ফিট থাকেন, ভালো পারফরম্যান্স দেখান এবং দেশের হয়ে ম্যাচ জেতান, তা হলে সেটাই আমাদের বিবেচনার একমাত্র বিষয় হওয়া উচিত।' ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল প্রসঙ্গে বিসিসিআই সভাপতি আরও বলেছেন, 'ভারতের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি শুবমান গিল (Shubman Gill) গত দুই-তিন বছর ধরে গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক। আমার মনে হয়, বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার সময় এই অভিজ্ঞতা ওর কাজে আসবে। দলে বিরাট, হার্দিক (Hardik Pandya) ও রোহিত থাকলে ওর সুবিধা হবে।'

বিশ্বকাপের সময় ৪০ বছর বয়স হয় যাবে রোহিতের

আগামী বছরের এপ্রিলে ৪০ বছরে পা দেবেন রোহিত। ওডিআই বিশ্বকাপ চলাকালীন বিরাটের বয়স হবে ৩৮ বছর। এই কারণেই তাঁদের বয়স নিয়ে আলোচনা চলছে। তবে বিরাটের ফিটনেস নিয়ে কোনও সংশয় নেই। রোহিতও নিজেকে ফিট রেখেছেন। ফলে ওডিআই বিশ্বকাপে এই দুই তারকারই সুযোগ পাওয়া উচিত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।