Virat Kohli: লন্ডনে ফেরার জন্য চার্টার্ড ফ্লাইট চেয়েছেন? কী বলছেন বিরাট কোহলি?

Published : Mar 22, 2026, 06:06 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

Virat Kohli: গত বছর প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর এবার খেতাব ধরে রাখার লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে খেলতে নামছেন বিরাট কোহলি। এই কিংবদন্তি এখন বছরের বেশিরভাগ সময়ই লন্ডনে (London) থাকেন। তাঁর লন্ডনে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রসিকতাও দেখা যায়। এবার তেমনই এক জল্পনা শুরু হয়েছে।

DID YOU KNOW ?
লন্ডনে বিরাট কোহলি
বিরাট কোহলি এখন বছরের বেশিরভাগ সময়ই লন্ডনে থাকেন। তবে আইপিএল ২০২৬ খেলতে তিনি ভারতে।

Virat Kohli News: আইপিএল ২০২৬ (IPL 2026) চলাকালীন যদি কোনও দুই ম্যাচের মধ্যে তিনদিনের বেশি বিরতি থাকে, তাহলে ভারত থেকে লন্ডনে (London) ফিরে গিয়ে ম্যাচের ঠিক আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) আবার যোগ দেওয়ার পরিকল্পনা করছেন বিরাট কোহলি। তিনি আরসিবি ম্যানেজমেন্টকে ভারত ও লন্ডনের মধ্যে যাতায়াত করার জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে বলেছেন। না, সোশ্যাল মিডিয়ায় কোনও রসিকতা নয়। এক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। যা বিরাটেরও চোখে পড়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় হাসির ইমোজি পোস্ট করেছেন। এই কিংবদন্তি বুঝিয়ে দিয়েছেন, তিনি এরকম খবরকে গুরুত্ব দিচ্ছেন না। তাঁকে নিয়ে এই ধরনের খবর প্রচারিত হলেও, তাতে মেজাজ হারাচ্ছেন না বিরাট। তিনি আইপিএল-এর প্রস্তুতিতে ব্যস্ত।

কয়েকদিন পরেই শুরু আইপিএল ২০২৬

শনিবার শুরু হচ্ছে আইপিএল ২০২৬। উদ্বোধনী ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। প্রথম ম্যাচে বিরাটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট। তিনি এবারের আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখিয়ে আরসিবি-কে ফের চ্যাম্পিয়ন করতে চান। এর মধ্যে তাঁকে নিয়ে যে সব গুজব বা ভুয়ো খবর রটছে, সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না বিরাট

আইপিএল শেষ হলে লন্ডনে ফিরতে পারেন বিরাট

টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে বছরের বেশিরভাগ সময়ই লন্ডনে পরিবার-সহ থাকেন বিরাট। দু'সপ্তাহ আগে তাঁকে লন্ডনের রাস্তায় ছেলের হাত ধরে হাঁটতে দেখা যায়। রবিবার বিকেলে সাধারণ একজন বাবা যেভাবে ছেলের সঙ্গে ঘুরে বেড়ান, ঠিক সেভাবেই ছেলের সঙ্গে হাঁটছিলেন বিরাট। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে থাকলেও, ফিটনেস ধরে রাখছেন। এই কারণেই আইপিএল-এর প্রস্তুতিতে কোনও সমস্যা হচ্ছে না। এই কিংবদন্তির ব্যাটিংয়ের দক্ষতা নিয়ে নতুন করে কারও কিছু বলার নেই। ফিটনেসের ক্ষেত্রেও তরুণদের কাছে অনুপ্রেরণা বিরাট। এই কারণে তিনি এবারের আইপিএল-এও সবার নজরে থাকছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৮
২৮ মার্চ শুরু হচ্ছে আইপিএল ২০২৬। উদ্বোধনী ম্যাচে আরসিবি।
২৮ মার্চ আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি।
Read more Articles on
click me!

Recommended Stories

Sanju Samson CSK 2026: ধোনিই কিপার, সঞ্জু ফিল্ডার? চেন্নাই শিবিরে তারকাকে নিয়ে শুরু জোর জল্পনা
PSL 2026: খালি স্টেডিয়ামে হবে পাকিস্তান সুপার লিগ, তালিবানের হামলার ভয়েই সিদ্ধান্ত?