Virat Kohli: গুজরাটের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং, আইপিএল-এ নতুন রেকর্ড বিরাট কোহলির

Published : Apr 30, 2026, 09:32 PM IST

Virat Kohli Record: আইপিএল-এর (IPL 2026) ইতিহাসে সফলতম ব্যাটার বিরাট কোহলি। এই টি-২০ লিগে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বিরাট। বৃহস্পতিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) নতুন রেকর্ড গড়লেন এই কিংবদন্তি।

PREV
110
প্রথম ব্যাটার হিসেবে ভারতের মাটিতে আইপিএল-এ ৮০০০ রানের রেকর্ড বিরাট কোহলির

৮০০০ রান বিরাট কোহলির

বৃহস্পতিবার আইপিএল-এ নতুন রেকর্ড গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কিংবদন্তি বিরাট কোহলি। আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ভারতের মাটিতে ৮০০০ রান করলেন বিরাট। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ওপেন করতে নেমে এই রেকর্ড গড়লেন বিরাট।

DID YOU KNOW ?
বিদেশের মাটিতে আইপিএল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল-এ দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহিতেও ম্যাচ খেলেছেন বিরাট কোহলি।
210
আইপিএল-এ আরসিবি-র হয়ে ২৩২-তম ম্যাচ খেলতে নেমে নতুন রেকর্ড গড়লেন বিরাট

বৃহস্পতিবার ১২ রান করেই রেকর্ড বিরাটের

বৃহস্পতিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি। এই কিংবদন্তি ১৩ বলে ২৮ রান করে আউট হয়ে যান। তিনি এদিন পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। আইপিএল-এ ভারতের মাটিতে ৮০০০ রান পূরণ করার জন্য তাঁর ১২ রান দরকার ছিল। সহজেই সেই রেকর্ড গড়লেন তিনি।

৮০১৬
ভারতের মাটিতে আইপিএল-এ ৮০১৬ রান বিরাট কোহলির।
ভারতের মাটিতে আইপিএল-এ ২৩২ ম্যাচ খেলে ৮০১৬ রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি।
310
কাগিসো রাবাডার বলে বাউন্ডারি মেরে আইপিএল-এ নতুন রেকর্ড বিরাট কোহলির

ম্যাচের দ্বিতীয় ওভারেই রেকর্ড বিরাটের

এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংসের দ্বিতীয় ওভারে গুজরাট টাইটানসের পেসার কাগিসো রাবাডার বলে পরপর পাঁচটি বাউন্ডারি মারেন বিরাট কোহলি। এই ওভারের তৃতীয় বলে বাউন্ডারি মেরে তিনি আইপিএল-এ নতুন রেকর্ড গড়েন। বড় ইনিংস খেলার দিকে এগোচ্ছিলেন বিরাট। তবে তিনি বেশিদূর এগোতে পারলেন না।

410
কাগিসো রাবাডার ওভারে রেকর্ড গড়লেও, তাঁর বলেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি

রাবাডার বলে আউট বিরাট

কাগিসো রাবাডার বলে পরপর বাউন্ডারি মারলেও, ম্যাচের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার এই পেসারের বলে রশিদ খানকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বিরাট কোহলি। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ মনে হচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিশাল স্কোর করবে। কিন্তু বিরাট আউট হয়ে যাওয়ার পরেই সমস্যায় পড়ে যায় আরসিবি।

510
এখনও পর্যন্ত ভারতের মাটিতে আইপিএল-এ ৮০১৬ রান করে ফেলেছেন বিরাট কোহলি

আইপিএল-এ ৮০১৬ রান বিরাটের

বৃহস্পতিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৩ বলে ২৮ রান করার সুবাদে ভারতের মাটিতে আইপিএল-এ মোট ৮০১৬ রান করেছেন বিরাট কোহলি। ভারতের মাটিতে আইপিএল-এ সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তবে তাঁরা বিরাটের চেয়ে অনেক পিছিয়ে।

610
আইপিএল-এ বিরাট কোহলির চেয়ে বেশি ম্যাচ খেলে অনেক কম রান রোহিত শর্মার

বিরাটের চেয়ে পিছিয়ে রোহিত

আইপিএল-এ ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ানসের হয়ে মোট ২৩৭ ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। তিনি ৬২৭৪ রান করেছেন। ডেকান চার্জার্সের হয়ে একবার এবং মুম্বই ইন্ডিয়ানসের হয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এই কিংবদন্তি ব্যাটার।

710
আইপিএল-এ ৫ ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫৮১৯ রান করেছেন প্রাক্তন ব্যাটার শিখর ধাওয়ান

অসাধারণ ব্যাটিং শিখর ধাওয়ানের

আইপিএল-এর ইতিহাসে ১৮৭ ম্যাচ খেলে ৫৮১৯ রান করেছেন শিখর ধাওয়ান। এই প্রাক্তন ব্যাটার ডেকান চার্জার্স, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ব্যাটার।

810
আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯০০০ রান পূরণ করেছেন বিরাট কোহলি

আইপিএল-এ ৯০০০ রান বিরাট কোহলির

এবারের আইপিএল-এই প্রথম ব্যাটার হিসেবে ৯০০০ রান পূরণ করেছেন বিরাট কোহলি। আইপিএল-এ ভারতের মাটিতে ২৩২ ম্যাচ খেলার পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় ১৬ ম্যাচ এবং সংযুক্ত আরব আমিরশাহিতে ২৮ ম্যাচ খেলেছেন বিরাট।

910
আইপিএল-এর ইতিহাসে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহি মিলিয়ে ১০০০ রান বিরাটের

আইপিএল-এ বিদেশের মাটিতে ১০০০ রান বিরাটের

আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৩ ইনিংসে ২৪৬ রান করেছেন বিরাট কোহলি। সংযুক্ত আরব আমিরশাহিতে ২৮ ইনিংসে ৭৭৮ রান করেছেন এই কিংবদন্তি। তিনি বিদেশের মাটিতে আইপিএল-এ ১০০০-এর বেশি রান করেছেন।

1010
কোনও এক দেশের টি-২০ লিগে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি

বিরাট কোহলির বিশ্বরেকর্ড

কোনও এক দেশের টি-২০ লিগে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে জেমস ভাইন্স। এই ব্যাটার ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টে হ্যাম্পশায়ারের হয়ে ২১০ ম্যাচ খেলে ৬৩৫৭ রান করেছেন।

Read more Photos on
click me!

Recommended Stories