Royal Challengers Bengaluru vs Gujarat Titans: শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) আইপিএল-এ (IPL 2026) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটানস ম্যাচে চমকপ্রদ লড়াই দেখা গেল। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি যে এবারও খেতাব জয়ের দাবিদার, তা ফের দেখিয়ে দিল।
KNOW
IPL 2026: দুই দল মিলিয়ে ৪০০-এর বেশি রান। আইপিএল-এ দর্শকরা ঠিক যেরকম ম্যাচ দেখতে চান, শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) ঠিক সেরকমই ম্যাচ হল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে গুজরাট টাইটানস (Gujarat Titans) তিন উইকেট হারিয়ে ২০৫ রান করে। বড় টার্গেট তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। গুজরাটের হয়ে অসাধারণ ব্যাটিং করেন ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan)। তিনি ৫৮ বলে ১০০ রান করেন। তিনি ১১টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন। পাল্টা আরসিবি-র হয়ে অসাধারণ ব্যাটিং করেন বিরাট কোহলি (Virat Kohli)। এই তারকা ৪৪ বলে ৮১ রান করেন। তিনি আটটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ২৭ বলে ৫৫ রান করেন। তিনি জোড়া বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। বিরাট ও দেবদত্তর অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে সুদর্শনের শতরান ম্লান হয়ে গেল।
ঘরের মাঠে চমকপ্রদ জয় আরসিবি-র
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি-র অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। গুজরাটের ইনিংস চলাকালীন মনে হচ্ছিল আরসিবি অধিনায়কের সিদ্ধান্ত ভুল। সুদর্শনের শতরানের পাশাপাশি গুজরাটের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ২৪ বলে ৩২ রান করেন। জস বাটলার (Jos Buttler) ১৬ বলে ২৫ রান করেন। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ১২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। জেসন হোল্ডার (Jason Holder) ১০ বলে ২৩ রান করে অপরাজিত থাাকেন। আরসিবি-র ওপেনার জ্যাকব বেথেল (Jacob Bethell) ১৪ রান করেন। পতিদার আট রান করেন। জিতেশ শর্মা (Jitesh Sharma) ১০ রান করেন। টিম ডেভিড (Tim David) ১০ রান করে অপরাজিত থাকেন। ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) ১২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।
গুজরাটের বোলারদের ব্যর্থতা
গুজরাটের বোলারদের মধ্যে রশিদ খান (Rashid Khan) ৪৯ রান দিয়ে জোড়া উইকেট নেন। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) তিন ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নেন। হোল্ডার ৩৫ রান দিয়ে এক উইকেট নেন। মানব সুতার (Manav Suthar) ১৯ রান দিয়ে এক উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


