Vaibhav Sooryavanshi: 'একজন ব্যাটার তৈরি করেছে?' বৈভবের প্রশংসা করে পিএসএল-কে তোপ আক্রমের

Published : Sep 12, 2026, 04:11 PM IST
England vs India Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

Pakistan Super League: পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা পাকিস্তান সুপার লিগকে আইপিএল-এর (IPL) চেয়ে এগিয়ে রাখেন। কিন্তু পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমই (Wasim Akram) পিএসএল নিয়ে প্রশ্ন তুললেন। তিনি ভারতের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) প্রশংসা করেছেন।

DID YOU KNOW ?
লজ্জার মুখে পাকিস্তান
ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ০-৩ পর্যুদস্ত হওয়ার মুখে পাকিস্তান। এই সফর চলাকালীন পাকিস্তান ক্রিকেটে ডামাডোল শুরু হয়েছে।

Wasim Akram-Vaibhav Sooryavanshi: ভারতের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশীর প্রশংসা করে পাকিস্তান সুপার লিগের (Pakistan Super Leagu) তীব্র সমালোচনা করলেন ওয়াসিম আক্রম। ইউটিউবার ফুরকান ভাট্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, 'পিএসএল শুরু হওয়ার ১০ বছর কেটে গেল। কিন্তু পিএসএল কি একজনও ব্যাটার তৈরি করতে পেরেছে? হ্যাঁ, আমরা কয়েকজন বোলার তৈরি করেছি। কিন্তু বলুন তো, উল্লেখযোগ্য কোনও ব্যাটিং প্রতিভা কি উঠে এসেছে? আমার মনে হয়, যখন আমরা বৈভবের মতো ১৪ বছর বয়সি একজন ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারব, তখনই উন্নতি চোখে পড়বে।' পিএসএল-এর চেয়ে আইপিএল-কে (IPL) অনেক এগিয়ে রাখছেন আক্রম।

আইপিএল-পিএসএল-এ কোচিং করেছেন আক্রম

মাত্র ১৪ বছর বয়সেই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আইপিএল-এ খেলার সুযোগ পান বৈভব। তিনি আইপিএল-এ খেলার সুযোগ পেয়েই ব্যাট হাতে ২২ গড়ে ঝড় তোলেন। আইপিএল-এ পরপর দু’টি দুর্দান্ত মরসুমের পর ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়েছে তাঁর। এর ফলে তিনিই হয়ে উঠেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা সবচেয়ে কমবয়সি ভারতীয় ক্রিকেটার। আইপিএল ও পিএসএল, দুই লিগেই কোচ ও মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আক্রমের। তাঁর মতে, আইপিএল-এর তুলনায় পিএসএল একই হারে নতুন তারকা তুলে আনতে পারেনি। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বোলিং কোচ ও মেন্টর হিসেবে কাজ করেছেন আক্রম। তাঁর সময়ে কেকেআর দু’বার আইপিএল খেতাব জেতে। পিএসএল-এ তিনি ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United), মুলতান সুলতানস (Multan Sultans) ও করাচি কিংসের (Karachi Kings) কোচ ও মেন্টর হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আইপিএল-কে এগিয়ে রাখছেন আক্রম।

পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য পরামর্শ আক্রমের

আক্রমের মতে, 'লাল বলের ক্রিকেটে উন্নতি করতে হলে ক্লাব ক্রিকেটকে আবার শক্তিশালী করতে হবে। পিসিবি-র উচিত করাচি ও লাহোরে ১০ কোটি পাকিস্তানি রুপি করে বিনিয়োগ করা। কারণ, ক্লাব ক্রিকেট থেকেই প্রতিভা উঠে আসে।' এদিকে পাকিস্তান ক্রিকেট দলের পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন পাকিস্তান দল হোয়াইটওয়াশের মুখে। সিরিজের প্রথম দুই টেস্ট ইতিমধ্যেই হেরে গিয়েছে তারা। এজবাস্টন, বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও হারের আশঙ্কায় রয়েছে পাকিস্তান। ফলে একদিকে পিএসএল-এ প্রতিভা তুলে আনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রম। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যর্থতা সেই সমালোচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ বছর বয়সে আইপিএল-এ খেলার সুযোগ পান বৈভব সূর্যবংশী।
মাত্র ১৪ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথমবার আইপিএল-এ খেলার সুযোগ পান বৈভব সূর্যবংশী।
Read more Articles on
click me!

Recommended Stories

Sourav Ganguly: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, এখন শারীরিক অবস্থা কেমন?
MS Dhoni: শেয়ার হস্তান্তর নিয়ে ধোনির সঙ্গে আলোচনাই হয়নি, দাবি সিএসকে কর্তার