২৩ জানুয়ারি বিয়ে করছেন কে এল রাহুল-আথিয়া শেট্টি, অনুষ্ঠান হবে খান্ডালায়

Published : Jan 15, 2023, 12:09 AM ISTUpdated : Jan 15, 2023, 12:37 AM IST
KL Rahul and Athiya Shetty

সংক্ষিপ্ত

আথিয়া শেট্টির সঙ্গে কে এল রাহুলের বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই চার হাত এক হতে চলেছে। 

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই, শেষপর্যন্ত বলিউড তারকা সুনীল শেট্টির বড় মেয়ে অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুলের বিয়ের তারিখ জানা গেল। ২৩ জানুয়ারি হতে চলেছে বহু প্রতীক্ষিত এই বিয়ে। ২১ জানুয়ারি থেকে মহারাষ্ট্রের খান্ডালায় শুরু হবে বিবাহ-পূর্ববর্তী অনুষ্ঠান। এরপর ২৩ জানুয়ারি হবে বিয়ে। হবু দম্পতির ঘনিষ্ঠ মহল সূত্রে এই খবর জানা গিয়েছে। বড় মেয়ের বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুনীল ও তাঁর স্ত্রী মানা শেট্টি। রাহুল ও আথিয়ার পরিবারের পক্ষ থেকে অবশ্য তাঁদের বিয়ের ব্যাপারে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওডিআই ও টি-২০ সিরিজে ভারতীয় দলে রাখা হয়নি রাহুলকে। তিনি বিয়ের জন্যই ছুটি চেয়ে নিয়েছেন বলে বিসিসিআই সূত্রে খবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অবশ্য ভারতীয় দলে আছেন রাহুল। তিনিই এই সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক।

খান্ডালায় সুনীলের যে বাংলো রয়েছে সেখানেই হবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে রাহুল ও আথিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধুরা হাজির থাকবেন বলে জানা গিয়েছেন। বলিউড ও ক্রিকেটের বেশ কয়েকজন নক্ষত্রর এই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সলমন খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমারের মতো তারকারা বিয়ের অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে।

কিছুদিন আগে আথিয়া ও রাহুলের সম্পর্ক নিয়ে সুনীল বলেন, ‘আমার মেয়ে আথিয়া। ওর একদিন নিশ্চয়ই বিয়ে হবে। আমি চাই আমার ছেলেও বিয়ে করুক। যত তাড়াতাড়ি বিয়ে হয় ততই ভালো। তবে কবে বিয়ে করবে সেটা ওরাই ঠিক করবে। রাহুলকে আমার বেশ ভালো লাগে। ও ভালো ছেলে। এখন সময় বদলে গিয়েছে। ওরা কী করবে সেটা ওরাই ঠিক করবে। আমি চাই ওরাই নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিক। আমার আশীর্বাদ সবসময় আছে।’

আথিয়ার ভাই আহানের প্রথম ছবি 'তড়প'-এর প্রিমিয়ারে আথিয়ার সঙ্গে রাহুলের আলাপ হয়। ২০১৯-এর ফেব্রুয়ারি থেকে তাঁদের সম্পর্ক রয়েছে। এবার সেই সম্পর্ক পরিণতি পেতে চলেছে। গত বছর থেকেই রাহুল ও আথিয়ার বিয়ের তারিখ নিয়ে জল্পনা শুরু হয়। বিয়ের জন্য রাহুল কবে জাতীয় দল থেকে ছুটি নেবেন, সেটা নিয়েও জল্পনা চলছিল। এবার তাঁদের বিয়ে হতে চলেছে। তারকাখচিত হতে চলেছে তাঁদের বিয়ের আসর।

আরও পড়ুন-

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচের আগে পদ্মনাভস্বামী মন্দিরে সূর্যকুমার, কুলদীপরা

আইপিএল-এ সবচয়ে দামী, এসএ২০ লিগে ভালো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ স্যাম কারান

PREV
click me!

Recommended Stories

England vs India: ইংল্যান্ড সফরে পঞ্চম ম্যাচেও হার, টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত
India vs England: সাদাম্পটনে যানজটে আটকে ভারতীয় দল! পঞ্চম টি-২০ ম্যাচে পিছিয়ে গেল টস