MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • WPL 2026: আলোয় ফিরলেন স্মৃতি মন্ধানা, ফের চ্যাম্পিয়ন হয়ে কী রেকর্ড গড়ল আরসিবি?

WPL 2026: আলোয় ফিরলেন স্মৃতি মন্ধানা, ফের চ্যাম্পিয়ন হয়ে কী রেকর্ড গড়ল আরসিবি?

Women's Premier League 2026: বৃহস্পতিবার রাতে উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনাল অনুষ্ঠিত হয়। দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals Women) হারিয়ে চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru Women)।

3 Min read
Author : Soumya Ganguly
Published : Feb 06 2026, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আইপিএল এর পর ডব্লুপিএল, পুরুষ ও মহিলা ক্রিকেটে দেশের সেরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
Image Credit : X/@RCBTweets

আইপিএল-এর পর ডব্লুপিএল, পুরুষ ও মহিলা ক্রিকেটে দেশের সেরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

আরসিবি-র জোড়া খেতাব

গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার উইমেনস প্রিমিয়ার লিগও চ্যাম্পিয়ন হল এই ফ্র্যাঞ্চাইজি। প্রথমবার কোনও ফ্র্যাঞ্চাইজির পুরুষ ও মহিলা দল একইসঙ্গে চ্যাম্পিয়ন হল। আরসিবি-র পুরুষ দল প্রথমবার আইপিএল জিতলেও, মহিলা দল দ্বিতীয়বার ডব্লুপিএল চ্যাম্পিয়ন হল।

DID YOU
KNOW
?
স্মৃতি মন্ধানার নজির
অধিনায়ক হিসেবে ২ বার খেতাব জয়ই শুধু নয়, এবারের উইমেনস প্রিমিয়ার লিগে আরও নজির গড়লেন স্মৃতি মন্ধানা।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
উইমেনস প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল আরসিবি
Image Credit : AFP

উইমেনস প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল আরসিবি

স্মৃতি মন্ধানার রেকর্ড

বৃহস্পতিবার রাতে ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালস চার উইকেট হারিয়ে ২০৩ রান করে। বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতি মন্ধানা ও জর্জিয়া ভলের জুটিতে যোগ হয় ১৬৫ রান। উইমেনস প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল আরসিবি।

২
উইমেনস প্রিমিয়ার লিগে ৪ মরসুমে ২ দল চ্যাম্পিয়ন।
উইমেনস প্রিমিয়ার লিগে ৪ মরসুমে ২ বার করে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Related Articles

Related image1
ডব্লুপিএল ২০২৬: গ্রেস হ্যারিসের দুর্দান্ত ব্যাটিং, ইউপি ওয়ারিয়র্জকে উড়িয়ে ফাইনালে আরসিবি
Related image2
ডব্লুপিএল ২০২৬: টানা ৫ ম্যাচ জিতে প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
310
উইমেনস প্রিমিয়ার লিগে পরপর ৪ বার ফাইনালে হারের মুখ দেখল দিল্লি ক্যাপিটালস
Image Credit : Instagram@delhicapitals

উইমেনস প্রিমিয়ার লিগে পরপর ৪ বার ফাইনালে হারের মুখ দেখল দিল্লি ক্যাপিটালস

চতুর্থবার ফাইনালে হার দিল্লি ক্যাপিটালস

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুম থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু পুরুষদের মতোই এই ফ্র্যাঞ্চাইজির মহিলা দলও এখনও খেতাব জিততে পারল না। মহিলা দল পরপর চারবার ফাইনালে হেরে গেল। দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বই ইন্ডিয়ানসও দু'বার চ্যাম্পিয়ন হয়েছে।

410
বিশ্বকাপের পর উইমেনস প্রিমিয়ার লিগ জিতে আলোয় ফিরলেন স্মৃতি মন্ধানা
Image Credit : AFP

বিশ্বকাপের পর উইমেনস প্রিমিয়ার লিগ জিতে আলোয় ফিরলেন স্মৃতি মন্ধানা

স্মৃতি মন্ধানার প্রত্যাবর্তন

গত বছর ভারতের সিনিয়র মহিলা দলকে প্রথমবার বিশ্বকাপ জিততে সাহায্য করেন স্মৃতি মন্ধানা। এরপর তিনি ব্যক্তিগত জীবনে সমস্যায় পড়েছিলেন। কিন্তু সেই সমস্যা কাটিয়ে মাঠে ফিরে তিনি ফের সাফল্য পেলেন। হরমনপ্রীত কউরের পর স্মৃতিও অধিনায়ক হিসেবে তাঁর দলকে দ্বিতীয়বার উইমেনস প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করলেন।

510
আইপিএল ও ডব্লুপিএল মিলিয়ে খেতাব জয়ের হ্যাটট্রিক করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
Image Credit : X@wplt20

আইপিএল ও ডব্লুপিএল মিলিয়ে খেতাব জয়ের হ্যাটট্রিক করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

আরসিবি-র হ্যাটট্রিক

২০২৪ সালে প্রথমবার উইমেনস প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপর ২০২৫ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় এই ফ্র্যাঞ্চাইজি। এবার দ্বিতীয়বার ডব্লুপিএল জিতলেন স্মৃতি মন্ধানারা। তাঁদের ফ্র্যাঞ্চাইজি মহিলা ও পুরুষদের দল মিলিয়ে খেতাব জয়ের হ্যাটট্রিক করল। ডব্লুপিএল-এ প্রথমবার লিগ পর্যায়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল খেতাব জিতল।

610
উইমেনস প্রিমিয়ার লিগে দ্বিতীয়বার কোনও দল ২০০-এর বেশি রান তাড়া করে জয় পেল
Image Credit : Instagram/royalchallengers.bengaluru

উইমেনস প্রিমিয়ার লিগে দ্বিতীয়বার কোনও দল ২০০-এর বেশি রান তাড়া করে জয় পেল

নতুন নজির আরসিবি-র

উইমেনস প্রিমিয়ার লিগের চার মরসুমে দ্বিতীয়বার কোনও দল ২০০-এর বেশি রান তাড়া করে জয় পেল। মহিলাদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয় পাওয়ার নজিরও গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১৩ রান করে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটাই মহিলাদের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।

710
উইমেনস প্রিমিয়ার লিগে কোনও ম্যাচে ২ দল মিলিয়ে তৃতীয় সর্বাধিক রানের রেকর্ড
Image Credit : X

উইমেনস প্রিমিয়ার লিগে কোনও ম্যাচে ২ দল মিলিয়ে তৃতীয় সর্বাধিক রানের রেকর্ড

কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান

এবারের উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনালে দুই দল মিলিয়ে ৪০৭ রান করল। যা এই লিগে কোনও ম্যাচে তৃতীয় সর্বাধিক রান। গত মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ইউপি ওয়ারিয়র্জ ম্যাচে দুই দল মিলিয়ে ৪৩৮ রান করেছিল। সেটাই এই লিগে কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান। এবারের লিগে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টস ম্যাচে দুই দল মিলিয়ে ৪১৪ রান হয়। মহিলাদের যে কোনও পর্যায়ের টি-২০ ক্রিকেটের ফাইনাল ম্যাচে দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড হল এবার।

810
উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রান স্মৃতি মন্ধানার
Image Credit : AFP

উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রান স্মৃতি মন্ধানার

স্মৃতি মন্ধানার রেকর্ড

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধানা উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৬ বলে ৮৭ রান করে দলকে চ্যাম্পিয়ন করলেন। তিনি এই লিগের ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন। তাঁর সতীর্থ জর্জিয়া ভল ৭৯ রান করলেন, যা ফাইনালে দ্বিতীয় সর্বাধিক ব্যক্তিগত স্কোর। গত বছর ফাইনালে ৬৬ রান করেছিলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হরমনপ্রীত কউর। তাঁর রেকর্ড ভেঙে গেল।

910
এবারের উইমেনস প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ পেলেন স্মৃতি মন্ধানা
Image Credit : X

এবারের উইমেনস প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ পেলেন স্মৃতি মন্ধানা

অরেঞ্জ ক্যাপ স্মৃতির

এবারের উইমেনস প্রিমিয়ার লিগে নয় ইনিংসে ৫৩.৮৫ গড়ে এবং ১৫৩.২৫ স্ট্রাইক রেটে ৩৭৭ রান করেছেন স্মৃতি মন্ধানা। তিনি সবচেয়ে বেশি রান করার সুবাদে অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। এই লিগের কোনও এক মরসুমে দ্বিতীয় সর্বাধিক রানের নজিরও গড়লেন স্মৃতি। গত বছর সর্বাধিক ৫২৩ রান করেন ন্যাট স্কিভার-ব্রান্ট।

1010
উইমেনস প্রিমিয়ার লিগের ৪ মরসুম মিলিয়ে ১,০০০-এর বেশি রান স্মৃতি মন্ধানার
Image Credit : AFP

উইমেনস প্রিমিয়ার লিগের ৪ মরসুম মিলিয়ে ১,০০০-এর বেশি রান স্মৃতি মন্ধানার

১,০০০ রান স্মৃতির

উইমেনস প্রিমিয়ার লিগে পঞ্চম খেলোয়াড় হিসেবে ১,০০০-এর বেশি রান করার নজির গড়লেন স্মৃতি মন্ধানা। তিনি এখনও পর্যন্ত ১,০২৩ রান করেছেন। ন্যাট স্কিভার-ব্রান্ট সর্বাধিক ১,৩৪৮ রান করেছেন। মেগ ল্যানিং ১,২০০ রান করেছেন। হরমনপ্রীত কউর ১,১৯৩ রান করেছেন। শেফালি ভার্মা ১,১২৪ রান করেছেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে
Recommended image2
MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?
Recommended image3
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image4
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image5
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Related Stories
Recommended image1
ডব্লুপিএল ২০২৬: গ্রেস হ্যারিসের দুর্দান্ত ব্যাটিং, ইউপি ওয়ারিয়র্জকে উড়িয়ে ফাইনালে আরসিবি
Recommended image2
ডব্লুপিএল ২০২৬: টানা ৫ ম্যাচ জিতে প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved