Ronaldo Marriage: বিশেষ চুক্তিতে বিয়ে করেছেন রোনাল্ডো-জর্জিনা, বিচ্ছেদ হলে প্রতি মাসে কোটি টাকা পাবেন 'সিআর৭'-এর স্ত্রী?

Published : Aug 15, 2026, 05:44 PM IST
Ronaldo Marriage: বিশেষ চুক্তিতে বিয়ে করেছেন রোনাল্ডো-জর্জিনা, বিচ্ছেদ হলে প্রতি মাসে কোটি টাকা পাবেন 'সিআর৭'-এর স্ত্রী?

সংক্ষিপ্ত

Ronaldo Marriage: অবশেষে বিয়েটা সেরেই ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রড্রিগেজ। তবে বিয়ের আগেই তারা একটি চুক্তিতে সই করেছেন। সেই চুক্তি অনুযায়ী, যদি ভবিষ্যতে তাঁদের ছাড়াছাড়ি হয়, তাহলে জর্জিনা প্রতি মাসে ১.১ কোটি টাকা এবং মাদ্রিদের একটি বিলাসবহুল বাংলো পাবেন।

Ronaldo Marriage: অবশেষে সমস্ত জল্পনার অবসান। বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রড্রিগেজ। পর্তুগালের কাসকেইস শহরে সোমবার, তাদের বিয়ে হয়। তবে এই বিয়ের সবচেয়ে চর্চিত বিষয় হল তাদের ম্যারেজ এগ্রিমেন্ট বা বিবাহ চুক্তি। যার খুঁটিনাটি সামনে এসেছে। পর্তুগালের আইন মেনে এই চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, রোনাল্ডো এবং জর্জিনা, দুজনেরই নিজেদের ব্যক্তিগত সম্পত্তির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

Cristiano Ronaldo Wedding: বান্ধবী জর্জিনাকে বিয়ে করতে চলেছেন রোনাল্ডো, জানা গেল তারিখ

বিশেষ চুক্তিতে বিয়ে করেছেন রোনাল্ডো-জর্জিনা

তার মানে হল, বিয়ের আগে বা পরে তারা যা আয় করবেন বা যেখানে বিনিয়োগ করবেন, তার উপর শুধুমাত্র তাদের ব্যক্তিগত অধিকার থাকবে। ভবিষ্যতে যদি কখনও তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়, তাহলে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যাতে কোনও সমস্যা না হয়, সেইজন্যই এই ব্যবস্থা। চুক্তিতে এটাও স্পষ্ট করে বলা আছে যে, বিচ্ছেদ হলে জর্জিনা কী কী পাবেন। সম্পর্ক ভেঙে গেলে রোনাল্ডোকে প্রতি মাসে জর্জিনাকে ১.১ কোটি টাকা (এক কোটি দশ লক্ষ) খোরপোশ হিসেবে দিতে হবে।

Ronaldo Marriage: অবশেষে বিয়ে করলেন রোনাল্ডো-জর্জিনা! আংটির ছবি দিল সুখবর, দেখুন বিয়ের ছবি

শুধু তাই নয়, স্পেনের মাদ্রিদে তাদের যে বিলাসবহুল বাংলো আছে, সেটির সম্পূর্ণ মালিকানা জর্জিনাকে দিয়ে দেওয়া হবে। বর্তমানে এই বাংলোটির দাম প্রায় ৫৩.৫ কোটি টাকা। এই বিবাহ চুক্তিতে সাক্ষী হিসেবে সই করেছেন রোনাল্ডোর খুব কাছের বন্ধু মিগুয়েল পেইশাও এবং জর্জিনার বোন ইভানা রড্রিগেজ। প্রসঙ্গত, রোনাল্ডো আর জর্জিনা গত দশ বছর ধরে একসঙ্গেই থাকছেন এবং তাদের পাঁচ সন্তান রয়েছে। বিয়েতে শুধুমাত্র তাদের সন্তান এবং খুব কাছের কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। পর্তুগাল জাতীয় দল বা সৌদি ক্লাব আল নাসেরের কোনও সতীর্থ, এমনকি অন্য কোনও সেলিব্রিটিকেও এই অনুষ্ঠানে দেখা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Alejandro Garnacho: উনাই এমেরির ডাকে সাড়া দিলেন তিনি! এবার নতুন ইনিংস শুরু অ্যাস্টন ভিলায়?
Ajit Agarkar: অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন না সরিয়ে দেবে বিসিসিআই?