Cristiano Ronaldo: পর্তুগালের হয়ে আর খেলবেন? মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Published : Jul 07, 2026, 08:37 AM IST
Cristiano Ronaldo

সংক্ষিপ্ত

Cristiano Ronaldo News: ভবিষ্যতে যে আর বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) খেলবেন না, সেটা স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগেই ঘোষণা করেছিলেন পর্তুগালের (Spain vs Portugal) কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ম্যাচে পর্তুগাল হেরে যাওয়ায় বিশ্বকাপে রোনাল্ডোর লড়াই শেষ হয়ে গেল। চোখের জলে বিদায় নিলেন এই কিংবদন্তি।

DID YOU KNOW ?
৬ বিশ্বকাপে গোল
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবলের ৬ আলাদা সংস্করণে গোল করার রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Cristiano Ronaldo Retirement Talks: স্পেনের বিরুদ্ধে ম্যাচই (Spain vs Portugal) বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ ম্যাচ হয়ে গেল। কিন্তু এই ম্যাচই কি আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর শেষ ম্যাচ হয়ে গেল? এই কিংবদন্তি চোখের জলে বিদায় নেওয়ার পর বিশ্বজুড়ে 'সি আর সেভেন'-এর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। স্পেনের কাছে পর্তুগাল ০-১ হেরে চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬ থেকে ছিটকে যাওয়ার পর অবসরের জল্পনা নিয়ে মুখ খুলেছেন রোনাল্ডো। তিনি বলেছেন, এবারই শেষ বিশ্বকাপে খেললেন। আর কোনওদিন বিশ্বকাপ ফুটবলে খেলবেন না। তবে পর্তুগালের জাতীয় দলের হয়ে আর খেলবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি এই কিংবদন্তি। তিনি অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চাইছেন।

বিশ্বকাপে আর দেখা যাবে না রোনাল্ডোকে

চলতি বিশ্বকাপ ফুটবল থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর রোনাল্ডো বলেছেন, ‘এভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হওয়ায় আমি দুঃখিত। আমি নিজের সবটুকু দিয়েছিলাম। আমি নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছি। আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার থেকে বিশ্বকাপ ছেড়ে চলে যাচ্ছি। এটাই আমার শেষ বিশ্বকাপ ছিল। আমি এবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় পাব। আমি পরিবারের সঙ্গে থাকব। পরিবারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। আমি তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেব না।’

ভাগ্যের জোরে জয় পেয়েছে স্পেন, দাবি রোনাল্ডোর

পর্তুগালের বিরুদ্ধে এই ম্যাচে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে মিকেল মেরিনোর (Mikel Merino) গোলে জয় পায় স্পেন। এই হার প্রসঙ্গে রোনাল্ডো বলেছেন, ‘স্পেন একটু ভাগ্যের সহায়তা পেয়েছে। এই ম্যাচে যে কোনও দলই জয় পেতে পারত।’ এই ম্যাচে একাধিকবার গোলের সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু তিনি বিপক্ষ দলের গোলকিপারের কাছে আটকে যান। এই কারণেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল পর্তুগালকে। রোনাল্ডোর পক্ষে বিশ্বকাপে সাফল্য পাওয়া সম্ভব হল না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৬ বার বিশ্বকাপ ফুটবলে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
পর্তুগালের হয়ে ৬ বার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলেছেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

USA vs Belgium: আমেরিকার বিরুদ্ধে সহজ জয়, বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়াম
Kylian Mbappé: 'এমবাপেকে চড় মারা উচিত ছিল,' বর্ণবিদ্বেষী মন্তব্য প্যারাগুয়ের রাজনীতিবিদের