USA vs Belgium: আমেরিকার বিরুদ্ধে সহজ জয়, বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়াম

Published : Jul 07, 2026, 07:28 AM ISTUpdated : Jul 07, 2026, 07:40 AM IST
USA vs Belgium FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

USA vs Belgium Match: চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) তিন আয়োজক দেশ মেক্সিকো (Mexico), কানাডা (Canada) ও মার্কিন যুক্তরাষ্ট্র নক-আউট পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু কোনও আয়োজক দেশই বেশিদূর যেতে পারল না। কানাডা ও মেক্সিকো আগেই ছিটকে গিয়েছিল। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে বেলজিয়ামের কাছে হেরে মার্কিন যুক্তরাষ্ট্রও বিদায় নিল।

DID YOU KNOW ?
লুকাকুর ৯৩-তম গোল
বেলজিয়ামের জাতীয় দলের হয়ে সর্বাধিক গোলদাতা রোমেলু লুকাকু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে ৯৩-তম গোল করলেন।

FIFA World Cup 2026: রাউন্ড অফ ১৬ পর্যায়ের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহজেই হারিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম (USA vs Belgium)। সিয়াটল স্টেডিয়ামে (Seattle Stadium) ম্যাচের ফল ৪-১। মার্কিন যুক্তরাষ্ট্র লড়াই করার চেষ্টা করছিল। প্রথমার্ধের শেষে তারা লড়াইয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলকিপার ও ডিফেন্ডারদের ভুলে যাবতীয় লড়াই শেষ হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র এই ম্যাচে হেরে যাওয়ায় চলতি বিশ্বকাপ ফুটবলের তিন আয়োজক দেশই বিদায় নিল। এবারের বিশ্বকাপে তিন আয়োজক দেশই লড়াই করেছে, ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তবে কোনও দলই কোয়ার্টার-ফাইনালে পৌঁছতে পারল না।

দাপট দেখিয়ে জয় বেলজিয়ামের

বিশ্বকাপ ফুটবলের এই ম্যাচের নবম মিনিটে প্রথম গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন চার্লস ডে কেটেলেরি (Charles De Ketelaere)। তিনি লিয়ান্দ্রো ট্রোসার্ডের (Leandro Trossard) ক্রসে পা ছুঁইয়ে গোল করেন। ৩১ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান মালিক টিমম্যান (Malik Tillman)। তাঁর শট ওয়ালে ধাক্কা খেয়ে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। বেলজিয়ামের গোলকিপার থিবাউট কুর্তোয়ার (Thibaut Courtois) পক্ষে কিছু করা সম্ভব হয়নি। তবে সমতা ফেরানোর দু'মিনিটের মধ্যেই ফের গোল হজম করে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ট্রোসার্ডের ক্রসে হেড করে গোল করেন কেটেলেরি। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ২-১। ৫৭ মিনিটে মারাত্মক ভুল করে বসেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট ফ্রিসে (Matt Freese)। তিনি বক্সের বাইরে এসে বল ধরার পর বিপদমুক্ত করতে গিয়ে শরীরের নিয়ন্ত্রণ হারান। হান্স ভ্যানাকেন (Hans Vanaken) সেই বল পেয়ে যান। তিনি গোলে শট নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিয়াম (Tim Ream) ঠিক জায়গাতেই ছিলেন। কিন্তু তিনি শরীরের নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেননি। ফলে গোল উপহার পেয়ে যায় বেলজিয়াম। এরপর শেষমুহূর্তে ফের মার্কিন ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান রোমেলু লুকাকু (Romelu Lukaku)।

স্পেন-বেলজিয়াম লড়াই

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ম্যাচে জয় পাওয়ার পর চলতি বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে স্পেনের (Spain) মুখোমুখি হতে চলেছে বেলজিয়াম। এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিশ্বকাপ ফুটবলের ৩ আয়োজক দেশই বিদায় নিল।
বেলজিয়ামের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যেতেই চলতি বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিল ৩ আয়োজক দেশ।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Kylian Mbappé: 'এমবাপেকে চড় মারা উচিত ছিল,' বর্ণবিদ্বেষী মন্তব্য প্যারাগুয়ের রাজনীতিবিদের
Cristiano Ronaldo: ফের শূন্য হাতে বিশ্বকাপ থেকে বিদায়, চোখে জল রোনাল্ডোর