Spain vs Portugal: ছয়বার বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) মূলপর্বে খেলে এবং গোল করেও সাফল্য পেলেন না পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬-এ স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগেই তিনি ঘোষণা করে দেন, আর বিশ্বকাপে খেলবেন না। ফলে স্পেনের বিরুদ্ধে ম্যাচই তাঁর বিদায়ের মঞ্চ হয়ে থাকল।

DID YOU
KNOW
?
পর্তুগালের ব্যর্থতা
দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা থাকা সত্ত্বেও বিশ্বকাপ ফুটবল জিততে পারেনি পর্তুগাল।

Cristiano Ronaldo in tears: নরওয়ের (Brazil vs Norway) কাছে হেরে ব্রাজিল এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) থেকে ছিটকে যাওয়ার পর নেইমারের (Neymar) চোখে জল দেখেছে সারা বিশ্ব। ২৪ ঘণ্টার মধ্যে পর্তুগালের (Spain vs Portugal) কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোখেও জল দেখল ফুটবল দুনিয়া। রাউন্ড অফ ১৬-এর ম্যাচে স্পেনের কাছে ০-১ হেরে চলতি বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিল পর্তুগাল। এই হারের পর মাঠেই হতাশায় ভেঙে পড়েন রোনাল্ডো। তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। নিজেই জানিয়ে দিয়েছেন, এবারই শেষ, আর বিশ্বকাপে খেলবেন না। আশা করেছিলেন স্পেনের বিরুদ্ধে ম্যাচই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ হবে না। কিন্তু ঠিক সেটাই হল। লিওনেল মেসি (Lionel Messi) আর্জেন্টিনাকে (Argentina) বিশ্বকাপ জেতাতে পারলেও, রোনাল্ডো তাঁর দেশ পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে পারলেন না। এই আফশোস নিয়েই তাঁকে বিদায় নিতে হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর?

কয়েকদিন আগেই রোনাল্ডোর বোন বলেছেন, এই কিংবদন্তি খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিতে পারেন। পর্তুগাল এবারের বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে যাওয়ার পর সেই ঘোষণা আসতেই পারে। কারণ, আপাতত পর্তুগালের জাতীয় দলের কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ নেই। রোনাল্ডোর এখন বয়স ৪১ বছর। ২০২৮ সালের ইউরো কাপের (UEFA Euro 2028) সময় তাঁর বয়স হবে ৪৩ বছর। সেই সময় তাঁকে জাতীয় দলে সুযোগ না-ও দেওয়া হতে পারে। ভবিষ্যতের কথা ভেবে তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া হতে পারে। এই কারণেই আন্তর্জাতিক ফুটবল থেকে রোনাল্ডোর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Scroll to load tweet…

রেকর্ড গড়েও সাফল্য পেলেন না রোনাল্ডো

বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবলের ছয়টি আলাদা সংস্করণে গোল করার রেকর্ড গড়েছেন রোনাল্ডো। কিন্তু এই রেকর্ড গড়ার পরেও তিনি পর্তুগালকে সাফল্য এনে দিতে পারলেন না। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের নাগালের বাইরেই থেকে গেল বিশ্বকাপ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।