Cristiano Ronaldo: ভোরবেলা বিশ্বকাপে পর্তুগাল-ক্রোয়েশিয়া লড়াই, নজরে রোনাল্ডো-মডরিচ

Published : Jul 02, 2026, 08:13 PM ISTUpdated : Jul 02, 2026, 08:27 PM IST
Cristiano Ronaldo

সংক্ষিপ্ত

Portugal vs Croatia: ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোরে চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) রাউন্ড অফ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগাল। এই ম্যাচে সবার নজরে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এই কিংবদন্তি এবারই শেষ বিশ্বকাপ খেলছেন। তিনি দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করছেন।

DID YOU KNOW ?
রোনাল্ডোর নতুন রেকর্ড
বিশ্বকাপ ফুটবলের ৬টি আলাদা সংস্করণে গোল করে নতুন রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

FIFA World Cup 2026: একদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), অন্যদিকে লুকা মডরিচ (Luka Modric)। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোর সাড়ে চারটেয় বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে পর্তুগালের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া (Portugal vs Croatia)। ৪১ বছর বয়সি রোনাল্ডো এবং ৪০ বছর বয়সি মডরিচ শেষ বিশ্বকাপ খেলছেন। কিন্তু এই দুই কিংবদন্তি চলতি বিশ্বকাপ ফুটবলে বেশিদূর এগোতে পারছেন না। শুক্রবার ভোরেই যে কোনও একজনকে বিদায় নিতে হবে। বিশ্বকাপ ফুটবলে প্রথমবার পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াই হতে চলেছে। কোয়ার্টার-ফাইনাল বা সেমি-ফাইনালে রোনাল্ডো-মডরিচের লড়াই হলে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা খুশি হতেন। কিন্তু নক-আউট পর্বের শুরুতেই পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ হচ্ছে।

রিয়াল মাদ্রিদের প্রাক্তন সতীর্থদের লড়াই

রিয়াল মাদ্রিদে (Real Madrid) একসঙ্গে খেলেছেন রোনাল্ডো ও মডরিচ। এই দুই তারকাই ব্যালন ডি'অর (Ballon d'Or) জিতেছেন। কিন্তু তাঁরা এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবল জিততে পারেননি। মডরিচ তবু ২০১৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে রানার্স করেন। কিন্তু রোনাল্ডো এখনও বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছতে পারেননি। শুক্রবার ভোরে যে কোনও একজন তারকার স্বপ্ন শেষ হয়ে যাবে। এই ম্যাচ হতে চলেছে কানাডার (Canada) অন্টারিওতে (Ontario)। এই শহরে প্রায় এক লক্ষ ক্রোয়েশিয়ান বংশোদ্ভূত মানুষের বাস। তিন লক্ষেরও বেশি পর্তুগিজ বংশোদ্ভূত এই শহরে বসবাস করেন। ফলে পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। টিকিট নিয়ে কালোবাজারি চলছে। কালোবাজারে টিকিটের দাম ৩,০০০ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে।

বিশ্বকাপে নতুন রেকর্ড রোনাল্ডোর

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এখনও পর্যন্ত তিনজন ফুটবলার ছয়টি আলাদা সংস্করণে খেলেছেন। তাঁদের অন্যতম রোনাল্ডো। তিনি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবলের ছয়টি আলাদা সংস্করণে গোল করার রেকর্ড গড়েছেন। এখানেই থেমে না থেকে চলতি বিশ্বকাপে পর্তুগালকে সাফল্য এনে দেওয়াই 'সি আর সেভেন'-এর লক্ষ্য। নক-আউটে তাঁর প্রথম লড়াই নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হবে বলে আশা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলছেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Shah Rukh Khan: বিশ্বকাপ ফুটবলের মাঝেই মার্কিন মুলুকে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন শাহরুখের
FIFA World Cup 2026: ম্যাচের ৮৬তম মিনিটেই ভাঙছে স্বপ্ন! বিশ্বকাপে আফ্রিকার দলগুলির অভিশপ্ত ঘটনা