
Cristiano Ronaldo Record: লিওনেল মেসিকে (Lionel Messi) ছাপিয়ে গিয়ে ‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ পুরস্কার (Ballon d'Or of all time award) জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফ্রান্স ফুটবলের (France Football) উদ্যোগে এক মাস ধরে চলা অনলাইন জনমত সমীক্ষার পর এই পুরস্কার পেয়েছেন আল নাসরের (Al Nassr) পর্তুগিজ ফরোয়ার্ড। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (Portuguese Football Federation) পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য ৪১ বছর বয়সি মহাতারকাকে অভিনন্দন জানানো হয়েছে। রোনাল্ডোর এই স্বীকৃতির নেপথ্যে রয়েছে ২০০৭-০৮ মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) হয়ে তাঁর অসাধারণ পারফরম্যান্স। সেই মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করেন তিনি। রোনাল্ডোর দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League 2007-08) ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League 2007-08) জেতে ম্যান ইউ। সেই মরসুমের সাফল্যের পরই প্রথমবার ব্যালন ডি’অর জেতেন পর্তুগিজ তারকা।
‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ জেতার জন্য রোনাল্ডোকে অভিনন্দন জানিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের 'এক্স' হ্যান্ডলে লেখা হয়েছে, ‘২০০৮ থেকে অনন্তকাল। সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী পর্তুগালের। অভিনন্দন, অধিনায়ক!’ রোনাল্ডোর প্রাক্তন দুই ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ (Real Madrid) তাঁর এই স্বীকৃতিকে অভিনন্দন জানিয়েছে। ব্যালন ডি’অরের ইতিহাসে রোনাল্ডোর নাম উজ্জ্বল। কেরিয়ারে মোট পাঁচবার এই পুরস্কার জিতেছেন তিনি। তার মধ্যে চারবার রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে। প্রথমবার পুরস্কার জিতেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে ২০০৮ সালে।
OFFICIAL: Cristiano Ronaldo has won the inaugural BOAT (Ballon d’Or of All Time) vote, beating Lionel Messi and football legends.
And the winning season? 2007/08. Manchester United Ronaldo.
42 goals. Premier League champion. Champions League winner. His first Ballon d’Or.
Old Trafford gave the world a monster. Sir Alex knew what he had.
UNITED FANS, THIS ONE IS OURS. 🐐
— LeaderOfMen (@chukwuma___) October 28, 2026
ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে ২২৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৪৩। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ডও তাঁর দখলে। এবার কেরিয়ারে ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার দিকেও এগিয়ে চলেছেন তিনি। ৪১ বছর বয়সেও রোনাল্ডোর ধারাবাহিকতা এবং গোলের খিদে ফুটবলবিশ্বে আলোচনার কেন্দ্রে। ‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ স্বীকৃতি তাঁর দীর্ঘ ও বর্ণময় কেরিয়ারে আরও এক উল্লেখযোগ্য সংযোজন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।