Mumbai Indians: ছেড়ে দেওয়া হল মালিঙ্গা-মামব্রেকে, কোচিং স্টাফে বদল মুম্বই ইন্ডিয়ানসের

Published : Oct 29, 2026, 04:54 PM IST
Mumbai Indians releases Lasith Malinga

সংক্ষিপ্ত

Mumbai Indians News: আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমের আগে কোচিং স্টাফের খোলনলচে বদলে ফেলছে মুম্বই ইন্ডিয়ানস। সম্প্রতি মাহেলা জয়বর্ধনের (Mahela Jayawardene) পরিবর্তে কাইরন পোলার্ডকে (Kieron Pollard) প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার কোচিং স্টাফে আরও বদল আনা হল।

DID YOU KNOW ?
প্রধান কোচ পোলার্ড
মাহেলা জয়বর্ধনের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ানসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন কাইরন পোলার্ড।

IPL 2027: আইপিএল-এর আগামী মরসুমের আগে কোচিং স্টাফে বড় বদল আনছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। প্রধান কোচ হিসেবে কাইরন পোলার্ডকে (Kieron Pollard) দায়িত্ব দেওয়ার পর এবার বোলিং কোচ লসিথ মালিঙ্গা (Lasith Malinga) ও পরশ মামব্রেকে (Paras Mhambrey) সরিয়ে দেওয়া হল। ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকেও (Carl Hopkinson) বিদায় জানাল এই ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি মাহেলা জয়বর্ধনের (Mahela Jayawardene) পরিবর্তে পোলার্ডকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। এর কয়েকদিনের মধ্যেই তিন কোচের বিদায় দলের কোচিং স্টাফে বড় বদলের ইঙ্গিত দিচ্ছে। যদিও পরিবর্ত কোচিং স্টাফ হিসেবে কারা দায়িত্ব নেবেন, তা এখনও ঘোষণা করেনি মুম্বই ইন্ডিয়ানস। খুব তাড়াতাড়ি সেই ঘোষণা করা হতে পারে।

মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে মালিঙ্গার দীর্ঘদিনের সম্পর্ক শেষ

আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের সাফল্যে মালিঙ্গার অবদান আছে। শ্রীলঙ্কার (Sri Lanka) এই প্রাক্তন পেসার প্রথমে ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে যুক্ত ছিলেন। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ের দায়িত্ব নিয়ে মুম্বইয়ে ফিরে আসেন এই পেসার। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে চারবার আইপিএল খেতাব জয়ের পাশাপাশি ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ (2011 Champions League T20) জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মালিঙ্গার। কোচ হিসেবে প্রত্যাবর্তনের পর দলের বোলিং বিভাগকে সামলানোর দায়িত্বও পালন করেছেন তিনি। এবার তাঁর বিদায়ে মুম্বইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ হয়ে গেল।

মামব্রের সঙ্গে সম্পর্ক শেষ মুম্বই ইন্ডিয়ানসের

মামব্রের সঙ্গেও মুম্বই ইন্ডিয়ানসের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরপর ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের অক্টোবরে সেই দায়িত্ব শেষ হওয়ার পর মুম্বই ইন্ডিয়ানসে ফিরে আসেন মামব্রে।দলের বোলিং বিভাগকে শক্তিশালী করা এবং বোলারদের উন্নতিতে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে আইপিএল ২০২৭-এর আগে নতুন কোচিং কাঠামোয় তাঁকেও আর রাখছে না মুম্বই ইন্ডিয়ানস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ৪ বার আইপিএল জিতেছেন মালিঙ্গা।
শ্রীলঙ্কার তারকা পেসার লসিথ মালিঙ্গা মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

New Zealand vs India: আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছক্কা, নতুন নজির ভারতীয় দলের
Kumar Sangakkara: ডাবলিন বিমানবন্দরে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, সরব কুমার সাঙ্গাকারা