New Zealand vs India: আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছক্কা, নতুন নজির ভারতীয় দলের

Published : Oct 29, 2026, 03:52 PM IST
New Zealand vs India T20I

সংক্ষিপ্ত

Team India T20I Record: চলতি নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে সিরিজের দখল নিয়েছে ভারতীয় দল। শুক্রবার এই সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ। এই ম্যাচের আগে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে এক নতুন নজির গড়ল ভারতীয় দল। অন্য সব দলকে ছাপিয়ে গিয়েছে ভারত।

DID YOU KNOW ?
সিরিজ জয় ভারতের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম ৩ ম্যাচেই জয় পেয়ে সিরিজ দখল করেছে ভারতীয় দল।

India tour of New Zealand 2026: পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে ইতিহাস গড়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-২০ সিরিজে ২,০০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছিল ভারতীয় দল। সেই সময় পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে ছিল ভারত। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ছক্কা মারার ক্ষেত্রে ক্যারিবিয়ানদের পিছনে ফেলে দিয়েছে ভারত। পরিসংখ্যান অনুযায়ী, ৩০১টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ভারতের মোট ছক্কার সংখ্যা ২,০৫২। অন্যদিকে, ২৬০টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছক্কার সংখ্যা ২০২৬। ফলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো দল এখন ভারত।

ভারতের আগ্রাসী ব্যাটিং

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ভারতের দাপট অব্যাহত। নতুন প্রজন্মের ব্যাটারদের আগ্রাসী মানসিকতায় টি-২০ ক্রিকেটে ভারতের ব্যাটিংয়ের ধরন বদলে গিয়েছে। বড় শট খেলার প্রবণতা এখন অন্য উচ্চতায়। পরিসংখ্যান বলছে, ছক্কা হাঁকানোর ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর দল হয়ে উঠেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে ভারতীয় দল ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুরেছে। শুক্রবার অকল্যান্ডে (Auckland) চতুর্থ টি-২০ ম্যাচে নামবে দুই দল।

বদলে গিয়েছে ভারতের ব্যাটিংয়ের ধরন

ক্রিকেটের পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে পুরুষদের টি-২০ ফর্ম্যাটে ভারতের স্ট্রাইক রেট এবং ছক্কা হাঁকানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের স্ট্রাইক রেট ছিল ১৩০.২। গড়ে প্রতি ২০.৫ বল অন্তর একটি ছক্কা আসত ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে। ২০২২ সালে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দুরন্ত ফর্মের মরসুমে ছবিটা বদলাতে শুরু করে। সেই বছর ১,১৬৪ রান করেছিলেন সূর্যকুমার। ভারতের স্ট্রাইক রেট বেড়ে দাঁড়ায় ১৪৪.৬। প্রতি ১৫.৪ বলে একটি করে ছক্কা আসতে থাকে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের পর ভারতীয় ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের উপর আরও জোর দেওয়া হয়। ২০২৩ সালে ভারতের স্ট্রাইক রেট বেড়ে হয় ১৪৫.১। প্রতি ১৩.৪ বলে একটি ছক্কা হাঁকাতে থাকে ভারতীয় দল। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতে দীর্ঘদিনের ট্রফি-খরা কাটায় ভারত। সেই বছর টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের স্ট্রাইক রেট পৌঁছয় ১৫০.৮-এ। প্রতি ১২.২ বলে একটি ছক্কা আসে। ২০২৫ সালে স্ট্রাইক রেট কিছুটা কমে ১৪৪.৮ হলেও, ২০২৬ সালে ফের নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে ভারতীয় ব্যাটিং। চলতি বছরে ভারতের স্ট্রাইক রেট ১৬৫.৭, যা সর্বোচ্চ। প্রতি ১০.৭ বলে একটি করে ছক্কা হাঁকাচ্ছেন ভারতীয় ব্যাটাররা। অর্থাৎ, আগের তুলনায় অনেক দ্রুত রান তোলার পাশাপাশি বড় শট খেলার প্রবণতাও বেড়েছে। নতুন প্রজন্মের ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং, পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার মানসিকতা এবং মাঝের ওভারেও বড় শট খেলার ক্ষমতা, সবমিলিয়ে টি-২০ ক্রিকেটে নতুন পরিচিতি তৈরি করেছে ভারত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০৫২
পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ভারতের ছক্কা ২০৫২।
পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৩০১ ম্যাচে ভারতীয় দল মোট ২০৫২টি ছক্কা মেরেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Mumbai Indians: ছেড়ে দেওয়া হল মালিঙ্গা-মামব্রেকে, কোচিং স্টাফে বদল মুম্বই ইন্ডিয়ানসের
Kumar Sangakkara: ডাবলিন বিমানবন্দরে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, সরব কুমার সাঙ্গাকারা