Delhi Capitals Coaching Staff: দিল্লির ডাগআউটে মহারাজ-যুবরাজ যুগলবন্দি, আইপিএলে কোচ সৌরভের সহকারী যুবি

Published : Oct 13, 2026, 07:04 PM IST
Abhishek Sharma and Yuvraj Singh

সংক্ষিপ্ত

Delhi Capitals Coaching Staff: আইপিএলে দিল্লি ক্য়াপিটলসের ডাগ আউটে এবার মহারাজ-যুবরাজ যুগলবন্দি। কদিন আগে দিল্লি ক্য়াপিটলস-এর কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয় সৌরভ গাঙ্গুলিকে। এবার সৌরভের সহকারী হিসেবে যুবরাজ সিংকে বেছে নিল দিল্লি।

Delhi Capitals Coaching Staff আইপিএলে দিল্লি ক্য়াপিটলসের ডাগ আউটে এবার মহারাজ-যুবরাজ যুগলবন্দি। কদিন আগে দিল্লি ক্য়াপিটলস-এর কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয় সৌরভ গাঙ্গুলিকে। এবার সৌরভের সহকারী হিসেবে যুবরাজ সিংকে বেছে নিল দিল্লি। তার মানে এবার দিল্লির ডাগ আউটে এবার কোচ হিসেবে থাকছেন সৌরভ, আর সহকারী কোচ হিসেবে দাদার প্রিয় যুবি। আগে ঠিক ছিল যুবরাজ দলের ব্য়াটিং কোচ থাকবেন। কিন্তু শুধু ব্য়াটিং কোচ নন, যুবিকে কোচ সৌরভের ডেপুটি হিসেবেও দেখা যাবে।

ক্রিকেটীয় জীবনে বারবার যুবরাজের পাশে মহারাজ

খেলোয়াড়ি জীবনে যুবরাজকে বারবার ব্যাক করেছেন সৌরভ। ফর্মে না থাকার সময় অনেক সমালোচনার পরেও যুবরাজের পাশে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটে বড় প্রতিভার উপহার দেন মহারাজ। এবার যুবরাজকে কোচিং সার্কেলে নিয়ে এলেন সৌরভ। প্রসঙ্গত, ২০১৯ আইপিএলে শেষবার খেলেছিলেন যুবি।

কী জানাল দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে জানানা হয়েছে, ২০২৭ আইপিএলে তাদের প্রধান কোচ হচ্ছেন সৌরভ গাঙ্গুলি আর সহকারী কোচ যুবরাজ সিং।। গত দু’বছর, অর্থাৎ, ২০২৫ এবং ২০২৬ আইপিএলে দিল্লি ক্যাপিটলসের কোচের দায়িত্বে ছিলেন হেমাঙ্গ বাদানি। প্রসঙ্গত দিল্লি ক্যাপিটালস কখনও আইপিএলে খেতাব জিততে পারেনি। এর আগে দিল্লি ক্যাপিটলসের উপদেষ্টা পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন সৌরভ।

দিল্লি ক্যাপিটলসে কী কী আছেন

প্রসঙ্গত, দিল্লি ক্য়াপিটলসের নেতৃত্বে রয়েছেন তারকা স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সৌরভের কোচিংয়ে খেলবেন কেএল রাহুল, করুণ নায়ার, মিচেল স্টার্ক, ডেভিড মিলার, এনগিদি লুঙ্গি, বেন ডাকেট, ক্রিস্টান স্টাবস, কুলদীপ যাদব, অভিষেক পোড়েল, নীতীশ রানা, আশুতোষ শর্মা, টি নটরাজন, আকিভ নকভি, সমীর রিজভি, মুকেশ কুমার, মত তারকা ও তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Durban Test: হ্যাজেলউডের আগুনে ডারবানে অনবদ্য টেস্ট জয় অজিদের, অবশেষে হারলেন ক্যাপ্টেন বাভুমা
MS Dhoni: আগামী আইপিএল-এ খেলবেন ধোনি? মুখ খুললেন চেন্নাই সুপার কিংস সিইও