Durban Test: হ্যাজেলউডের আগুনে ডারবানে অনবদ্য টেস্ট জয় অজিদের, অবশেষে হারলেন ক্যাপ্টেন বাভুমা

Published : Oct 13, 2026, 05:47 PM IST
Josh Hazlewood Fitness

সংক্ষিপ্ত

Durban Test: দক্ষিণ আফ্রিকার মাটিতে অনবদ্য টেস্ট জয় অস্ট্রেলিয়ার। মঙ্গলবার ডারবান টেস্টের পঞ্চম তথা শেষ দিনে তারকা পেসার জোশ হ্যাজেলউডের আগুনে স্পেলে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ২১৪ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল প্য়াট কামিন্সের দল।

Durban Test:দক্ষিণ আফ্রিকার মাটিতে অনবদ্য টেস্ট জয় অস্ট্রেলিয়ার। মঙ্গলবার ডারবান টেস্টের পঞ্চম তথা শেষ দিনে তারকা পেসার জোশ হ্যাজেলউডের আগুনে স্পেলে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ২১৪ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল প্য়াট কামিন্সের দল। ডারবানে শেষ দিনে জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হত ৩১৯ রান, আর অস্ট্রেলিয়ার দরকার ছিল ছিল ৬টি উইকেটের। তবে হ্যাজেলউডের আগুনে ঝলসে গিয়ে শেষ অবধি বাভুমারা চতুর্থ ইনিংসে ২০৬ রানে অল আউট হয়ে যান।

সাড়ে তিন বছর পর প্রথমবার টেস্টে হার ক্যাপ্টেন বাভুমার

টেস্ট ক্রিকেটে দেশকে সাড়ে তিন বছর নেতৃত্ব দেওয়ার পর অবশেষে হারের মুখে দেখলেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাভুমা। অজিদের এই দুরন্ত জয়ের নায়ক ম্য়াট রেনশ। রেনশ প্রথম ইনিংসে ১৯০ ও দ্বিতীয় ইনিংসে ৮২ মানে টেস্টে মোট ২৭২ রান করেন। দ্বিতীয় ইনিংসে অজি পেসার হ্যাজেলউড ৪৯ রানে ৬টি উইকেট নেন। সিরিজের দ্বিতীয় টেস্ট ১৮ অক্টোবর থেকে গেব্রিয়াতে।

টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের পথে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা নামল তিন

এই জয়ের সুবাদে ২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেল অস্ট্রেলিয়ার (পয়েন্ট তালিকায় শীর্ষে-৮১.৮২%)। অন্যদিকে, এই হারের ফলে তিনে নেমে গেল দক্ষিণ আফ্রিকা (৬০%)। দুইয়ে উঠে এল নিউ জিল্যান্ড (৭২.২২%) । টিম ইন্ডিয়া (৫১.৫২%) পাঁচ নম্বরে আছে বাংলাদেশের (৫৫.৫৬%) পিছনে। গত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এদিন যেন বাভুমাদের হারিয়ে সেই হারের প্রতিশোধ নিলেন প্যাট কামিন্সরা। আগামী বছর ৯ জুন, ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ২০২৫-২৭-এর ফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় প্রথম দুটি দেশ।

ডারবান টেস্টের শেষ দিনে কী হল

মঙ্গলবার ডারবান টেস্টে শেষ দিনে প্রোটিয়াদের শেষ ৬টি উইকেট পড়ে ৪৬ ওভারে, যোগ হয় ১০৪ রান। দ্বিতীয় ইনিংসে হ্যাজেলউড ৪৯ রান দিয়ে নেন ৬টি উইকেট। পুরো ম্যাচে তাঁর সংগ্রহ ৮টি উইকেট। প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে অজি ব্যাটার ম্যাট রেনশ-র ১৯০ রানের অবিশ্বাস্য ইনিংসটাই জয়-পরাজয়ে বড় ফারাক দিল। প্রথম ইনিংসে একটা সময় ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছিল। সেখান থেকে ম্যাট রেনশ ৩৯৭ বলে ১৯০ রানের ঐতিহাসিক ইনিংস খেলে দলের রান প্রথম ইনিংসে পৌঁছে দেন ৩৯০-তে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ২৮৪ রানে। প্রোটিয়াদের কোনও ব্য়াটার হাফ সেঞ্চুরি করতে পারেননি। কামিন্স ৩টি ও স্টার্ক-হ্য়াজেলউড -লিঁয় ২টি করে উইকেট নেন।

অবিশ্বাস্য ইনিংস রেনশো-র

১০৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে অজিদের দ্বিতীয় ইনিংসেও হিরো বনে যান রেনশো। প্রথম ইনিংসে ১৯০ রান করার পর দ্বিতীয়টিতে ৯৯ বলে ৮২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন রেনশো। দ্বিতীয় ইনিংসে অজিরা ৬ উইকেটে ৩১৪ রানে ডিক্লেয়ার ঘোষণা করে। জিততে হলে চতুর্থ ইনিংসে ৪২১ রান করতে হবে এই পাহাড় প্রমাণ চ্য়ালেঞ্জের সামনে ব্যাট করতে নেমে ৮৬ রানের মধ্যে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি প্রোটিয়াদের। আইডেন মার্করামের ৭৫ রানের ইনিংস ছাড়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিং একেবারে হতাশার ছিল। দুই ইনিংসেই ব্যর্থ হন ক্য়াপ্টেন বাভুমা (৩, ১ ) ও এপেনার রায়ান রিকেলটন (০,২)।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

MS Dhoni: আগামী আইপিএল-এ খেলবেন ধোনি? মুখ খুললেন চেন্নাই সুপার কিংস সিইও
IND vs WI 4th T20: সিরিজ জিততে মরিয়া ভারত, সমতা ফেরাতে চায় ক্যারিবিয়ানরা! হায়দ্রাবাদে মেগা ফাইট