Durand Cup 2026: ভারতের অন্যতম ঐতিহ্যশালী মেগা ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হতে চলেছে আগামী ২৫ জুলাই থেকে (Durand Cup 2026)। এই প্রতিযোগিতা চলবে আগামী ২৩ অগাস্ট পর্যন্ত (Durand Cup 2026 fixtures)। কলকাতা, রাঁচি, ইম্ফল, গুয়াহাটি ও শিলং, এই চারটি শহরে অনুষ্ঠিত হবে এবারের ডুরান্ড কাপ। কলকাতার ক্ষেত্রে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ আয়োজন করা হবে। ফাইনাল হবে যুবভারতীতে।
অন্যদিকে, এবারের ডুরান্ড কাপে একই গ্রুপে রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তারা রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপের বাকি দুটি দল হল সিআইএসএফ প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব। ইতিমধ্যেই ডুরান্ডের সূচি সামনে চলে এসেছে। দেখা যাচ্ছে, টুর্নামেন্ট শুরুই হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। হ্যাঁ, আসন্ন ডুরান্ড কাপ শুরু হতে চলেছে কলকাতা ডার্বির মধ্য দিয়ে।
এবারের টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। সবকটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। তার মধ্যে গ্রুপ এ-তে রয়েছে মোহন-ইস্ট। তাই কলকাতার দুই প্রধানের মধ্যে হাইভোল্টেজ ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট।
২৫ জুলাই, শনিবারঃ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী ক্রীড়াঙ্গন, বিকেল ৫টা)
৩১ জুলাই, শুক্রবারঃ ইস্টবেঙ্গল বনাম সিআইএসএফ প্রোটেক্টরস (কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭.৩০ মিনিট)
৪ অগাস্ট, মঙ্গলবারঃ মোহনবাগান বনাম সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব (যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭টা)
৭ অগাস্ট, শুক্রবারঃ ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব (যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭টা)
১০ অগাস্ট, সোমবারঃ মোহনবাগান বনাম সিআইএসএফ প্রোটেক্টরস (কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, বিকেল চারটে)
অন্যদিকে, কলকাতার আরেকটি দল মহামেডান স্পোর্টিং রয়েছে গ্রুপ বি-তে এবং গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড রয়েছে গ্রুপ এফ-এ। ডুরান্ড কাপের ঢাকে কাঠি পড়ছে কলকাতা ডার্বির মধ্য দিয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।