Durand Cup 2026: কলকাতা ডার্বির টিকিট নিয়ে বিরাট ঘোষণা! ডুরান্ড কাপের উদ্বোধনে থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Published : Jul 22, 2026, 07:47 PM IST
Durand Cup 2026

সংক্ষিপ্ত

Durand Cup 2026: ২৫ জুলাই শনিবার, বিকেল ৫টায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে এই দুটি জায়ান্ট দল। আর সেই ডার্বির টিকিট নিয়েই বড় ঘোষণা করে দিল ডুরান্ড কর্তৃপক্ষ। কার্যত, কলকাতা ডার্বির টিকিট নিয়ে বিরাট ঘোষণা।

Durand Cup 2026: শুরু হচ্ছে ডুরান্ড কাপ। আগামী ২৫ জুলাই, ঢাকে কাঠি পড়ছে ঐতিহ্যশালী মেগা এই ফুটবল টুর্নামেন্টের। ঐতিহ্য, লড়াই, ফুটবল এবং দেশের সম্মান! সবকিছুই যেন মিলেমিশে একাকার এই ডুরান্ড কাপকে কেন্দ্র করে (Durand Cup 2026)। এবার ১৩৫ তম ডুরান্ড কাপের বল গড়াবে ডার্বির মধ্য দিয়ে। এটা সেই বড় ম্যাচ। গর্বের ম্যাচ, যে খেলাকে কেন্দ্র করে বাঙালি দু-ভাগ হয়ে যায়। ঐতিহ্য এবং সম্মানের ম্যাচ তথা ভারত ও এশিয়ার অন্যতম সেরা সেলেবেল ফুটবল প্রোডাক্ট বলা হয় কলকাতা ডার্বিকে। ২৫ জুলাই শনিবার, বিকেল ৫টায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে এই দুটি জায়ান্ট দল। আর সেই ডার্বির টিকিট নিয়েই বড় ঘোষণা করে দিল ডুরান্ড কর্তৃপক্ষ (Durand Cup 2026 live)। 

কলকাতা ডার্বির টিকিট নিয়ে বিরাট ঘোষণা!

বুধবার, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের সদর দফতর তথা কলকাতার ফোর্ট উইলিয়ামে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই জানানো হয় যে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, প্রত্যেকটি ক্লাবকে ৫,০০০ করে টিকিট দেওয়া হচ্ছে। এই সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনীর তরফ থেকে উপস্থিত ছিলেন মেজর জেনারেল দীনেশ কুমার সিং, লেফটেনেন্ট জেনারেল গম্ভীর সিং সহ অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী এবং রাজ্য সরকার যৌথভাবে ডুরান্ড কাপের আয়োজন করে থাকে। তাই রাজ্য সরকারের তরফ থেকে বুধবার উপস্থিত ছিলেন ক্রীড়া, যুবকল্যাণ এবং সমবায় বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডে। পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী ডঃ ইন্দ্রনীল খান। 

ডুরান্ড কাপের উদ্বোধনে থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ক্রীড়ামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “বিশ্বকাপে আমরা কেউ ব্রাজিলকে সমর্থন করেছি, কেউ আর্জেন্টিনা, কেউ স্পেন আবার কেউ পর্তুগাল। কিন্তু এবার সময় এসেছে, নিজেদের দেশের ফুটবল এবং নিজেদের ক্লাবকে দু-হাত তুলে সমর্থন করার। সবাই মিলে একসঙ্গে গ্যালারিতে বসে ম্যাচগুলো দেখব। এটাই হবে সেরা পাওনা। সবার জন্য পানীয় জলের বন্দোবস্ত থাকবে। সমর্থক থেকে ভিআইপি, সবাই একই জল খাবে। আমি নিজে আগে চেক করব। আর ম্যাচের টাইমিংগুলো ভালো। ফেরার সমস্যা হবে না। কারণ, পরিবহণ দফতরের সঙ্গে কথা বলে বাড়তি বাসের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩৫ তম ডুরান্ড কাপের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের প্রথম দিন কারা ভারতের হয়ে লড়াই করবেন?
India vs Zimbabwe: নেই সঞ্জু স্যামসন, জিম্বাবোয়ে সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলে ৬ বদল