Commonwealth Games 2026: লাগেজ পৌঁছল না, কমনওয়েলথ গেমসের আগে সমস্যায় ভারতের বক্সিং দল

Published : Jul 22, 2026, 12:30 PM IST
Indian Boxer Jaismine Lamboria Commonwealth Games

সংক্ষিপ্ত

Commonwealth Games 2026 Schedule: এবারের কমনওয়েলথ গেমস হচ্ছে স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোয় (Glasgow)। এই গেমস শুরু হচ্ছে বৃহস্পতিবার। ভারতীয় খেলোয়াড়রা এক এক করে গ্লাসগোয় পৌঁছে গিয়ে গেমসের জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছেন। তবে কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগেই সমস্যায় ভারতের বক্সিং দল।

DID YOU KNOW ?
লাগেজ নিয়ে সমস্যা
বিমানে বিমানে অনেক সময়ই লাগেজ ঠিক জায়গায় পৌঁছনো নিয়ে সমস্যা হয়। ভারতীয় বক্সিং দলের ক্ষেত্রে বারবার এই সমস্যা দেখা যাচ্ছে।

Commonwealth Games 2026 News: কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিং দলের অভিযান শুরু হওয়ার আগেই বিপত্তি। মঙ্গলবার ভারতের বক্সিং দলের সদস্যরা স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোয় (Glasgow) পৌঁছনোর পর দেখা যায়, দলের প্রায় অর্ধেক সদস্যের লাগেজ উত্তর আয়ারল্যান্ডের (Northern Ireland) বেলফাস্টেই (Belfast) রয়ে গিয়েছে। ২২ সদস্যের ভারতীয় বক্সিং দল প্রস্তুতি শিবির শেষ করে বেলফাস্ট থেকে গ্লাসগো পৌঁছয়। তবে সাক্ষী চৌধুরী (Sakshi Chaudhary) (৫১ কেজি বিভাগ), বিশ্বচ্যাম্পিয়ন জেসমিন ল্যাম্বোরিয়া (Jaismine Lamboria) (৫৭ কেজি বিভাগ), পারভিন হুডা (Parveen Hooda) (৬৫ কেজি), জাদুমণি সিং (Jadumani Singh) (৫৫ কেজি বিভাগ), কপিল পোখারিয়া (Kapil Pokhariya) (৯০ কেজি বিভাগ) এবং পুরুষ দলের প্রধান কোচ সি কুট্টাপ্পা-সহ (C Kuttappa) বেশ কয়েকজনের লাগেজ একই বিমানে আসেনি।

লাগেজ নিয়ে সমস্যায় ভারতীয় বক্সিং দল

ভারতের বক্সিং দলের সদস্যদের দাবি, বেলফাস্ট থেকে গ্লাসগো রুটে চলাচলকারী বিমানটি আকারে ছোট হওয়ায় সব লাগেজ বহন করা সম্ভব হয়নি। হারিয়ে যাওয়া লাগেজে রয়েছে খেলোয়াড়দের অনুশীলনের সরঞ্জাম এবং বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে পরার জন্য নির্ধারিত আনুষ্ঠানিক পোশাক। ফলে সমস্যায় পড়েছেন ভারতীয় বক্সাররা। শুক্রবার থেকে বক্সিং প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। তার আগে চূড়ান্ত প্রস্তুতির জন্য দল আশা করছে, তাদের সব লাগেজ দ্রুত গ্লাসগোয় পৌঁছে যাবে। এদিকে, আরও একটি সমস্যার মুখে পড়েছে ভারতীয় দল। মহিলা দলের কোচকে বক্সারদের সঙ্গে একই হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়নি। ফলে দল সমস্যায়। প্রস্তুতি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

লাগেজ নিয়ে বারবার সমস্যা

চলতি মাসের শুরুতে দোহা (Doha) থেকে বেলফাস্টে যাওয়ার সময়ও ভারতীয় বক্সারদের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছিল। এবার কমনওয়েলথ গেমস শুরু হওয়ার ঠিক আগে এই ঘটনা ঘটায় ভারতীয় বক্সিং দলের সমস্যা বেড়েছে। কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে একাধিক পদকের আশায় ভারত। কিন্তু লাগেজ নিয়ে সমস্যার জেরে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে বৃহস্পতিবার।
বৃহস্পতিবার স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ভারতীয় ক্রীড়াবিদরা গ্লাসগোয় পৌঁছে যাচ্ছেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Football News: রিজার্ভ বেঞ্চের পাশে প্রস্রাব! লাল কার্ড দেখলেন ব্রাজিলের ফুটবলার
Gianni Infantino: 'ফুটবল শেষ করে দিচ্ছেন,' ফিফা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি লা লিগা প্রধানের