East Bengal: জীবন ইস্টবেঙ্গল, পেশা টোটো চালানো, লড়াই চালিয়ে যাচ্ছেন লাল-হলুদ গোপাল

Published : Nov 28, 2026, 04:06 PM IST
East Bengal Fan Gopal Mukherjee

সংক্ষিপ্ত

East Bengal Club: ১৯২০ সাল থেকেই অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের মানুষের গর্ব ইস্টবেঙ্গল ক্লাব। ১৯৪৭ সালে দেশভাগের পর এই ক্লাবই হয়ে ওঠে বাঁচার লড়াইয়ের রসদ। ২০২৬ সালের শেষদিকে এসেও ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকদের সেই লড়াই অব্যাহত। প্রিয় ক্লাব সাফল্য পেলে সবার মন ভালো হয়ে যায়, দল হেরে গেলে চোখে জল দেখা যায়।

East Bengal Fan: ‘ইস্টবেঙ্গল ক্লাবই আমার জীবন, আমার বেঁচে থাকার রসদ। আমার পরিবার আছে। কিন্তু পরিবারের সবাই জানে, ওদের চেয়ে ক্লাবের কথাই বেশি ভাবি।’ বলে যাচ্ছিলেন হাওড়ার বাকসাড়ার ইস্টবেঙ্গল সমর্থক গোপাল মুখোপাধ্যায়। অবশ্য শুধু ইস্টবেঙ্গল সমর্থক বললে পুরোটা বলা হয় না। এই যুবক ঠিক যেন নিজেই একটুকরো ইস্টবেঙ্গল। তিনি পেশায় টোটো চালক। তাঁর টোটো দেখলেই বোঝা যায়, তিনি ইস্টবেঙ্গল অন্তপ্রাণ। টোটোর রং লাল-হলুদ, কাচের উপর ইস্টবেঙ্গল ক্লাবের প্রতীক। গোপাল বেশিরভাগ সময়ই লাল-হলুদ জার্সি পরে টোটো চালান। ইস্টবেঙ্গল দল যখন সাফল্য পাচ্ছিল না, সেই সময়েও এভাবেই চলাফেরা করতেন তিনি। হাওড়ায় মোহনবাগান (Mohun Bagan) সমর্থকের সংখ্যাই বেশি। অনেকেই ব্যঙ্গ করতেন। কিন্তু তাঁদের পাশ দিয়েই বুকচিতিয়ে লাল-হলুদ টোটো চালিয়ে বেরিয়ে যেতেন গোপাল। গত মরসুমে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বিপক্ষ দলের সমর্থকদের পাল্টা ব্যঙ্গ করছেন গোপাল।

ছিন্নমূল পরিবারের সন্তান

গোপাল জানালেন, ‘আমাদের বাড়ি ছিল চট্টগ্রামে। কিন্তু আমাদের পরিবারের পক্ষে আর সেখানে থাকা সম্ভব হয়নি। তাই আমাদের পরিবারের সবাইকে এখানে চলে আসতে হয়। বাড়ি-জমি সবই হারানোর পর আরও অনেক পরিবারের মতোই আমাদের বেঁচে থাকার সাহস দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। আমার পরিবারের সবাই ইস্টবেঙ্গলপ্রেমী। আমি ছোটবেলায় প্রথমবার মেজদার সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে খেলা দেখতে গিয়েছিলাম। সেই সময় কাঠের গ্যালারি ছিল। কৃশানু দে-র খেলা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। উনি আমার প্রিয়তম ফুটবলার। বর্তমান দলের ড্যানি র‍্যামিরেজের খেলাও আমার খুব ভালো লাগে। আমি কলকাতায় ইস্টবেঙ্গলের সব ম্যাচে মাঠে যাই। এমনকী, সুযোগ হলে অন্য রাজ্যেও যাই। ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপ ফাইনালে গিয়েছিলাম।’

কলকাতা ডার্বি জিতবে ইস্টবেঙ্গল, আশাবাদী গোপাল

রবিবার আইএসএল-এ (Indian Super League 2026-27) কলকাতা ডার্বি (Kolkata Derby)। দলে সমস্যা থাকলেও, ইস্টবেঙ্গল এই ম্যাচ জিতবে বলে আশাবাদী গোপাল। তিনি বলছেন, 'আমাদের রক্ষণে সমস্যা আছে। আনোয়ার আলি না থাকায় সমস্যা হচ্ছে। তবে জয় গুপ্তা ও হার্দিক ভাট যদি ঠিকমতো খেলতে পারে, তাহলে আমরা জিতে যাব। ওদের চেয়ে আমাদের মাঝমাঠ, আক্রমণ ভালো। ওদের রক্ষণে সমস্যা আছে। মিগুয়েল ম্যাচ-ফিট না। মাঠে নেমেই গোল করে দেবে না কি? আমাদের র‍্যামিরেজ আছে।' রবিবার বিকেলে আর টোটো চালানোর কথা মাথায় থাকবে না গোপালের। ইস্টবেঙ্গলের কোনও ম্যাচের সময়েই তিনি টোটো চালান না। হয় স্টেডিয়ামে যান, না হলে টেলিভিশনের সামনে বসে থাকেন। রবিবারও প্রিয় দলের জয়ের আশায় এই ইস্টবেঙ্গলপ্রেমী যুবক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohun Bagan: হৃদয়ে মোহনবাগান, পাতে গর্বের চিংড়ি, নজর কাড়ছে হাওড়ার রেস্তোরাঁ
Akash Deep: নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন