East Bengal FC: কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, আইএফএ শিল্ডের শুরুতেই ছন্দে ইস্টবেঙ্গল

Published : Sep 24, 2026, 05:30 PM ISTUpdated : Sep 24, 2026, 05:34 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

IFA Shield 2026: কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2026) সিনিয়র ফুটবলারদের খেলানোর অনুমতি দেননি ইস্টবেঙ্গলের (East Bengal FC) প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas)। তবে এই স্প্যানিশ কোচ আইএফএ শিল্ডে কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলানোর অনুমতি দিয়েছেন।

DID YOU KNOW ?
কলকাতা লিগে রানার্স
এবারের কলকাতা ফুটবল লিগে রিজার্ভ দলকে খেলিয়ে রানার্স হয়েছে ইস্টবেঙ্গল।

East Bengal FC vs Calcutta Customs Club: আইএফএ শিল্ডে (IFA Shield 2026) নিজেদের প্রথম ম্যাচে কলকাতা কাস্টমস ক্লাবের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় পেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার বিকেলে নিজেদের মাঠে ৩-১ জয় পেল লাল-হলুদ ব্রিগেড। এদিন ম্যাচের শুরুটা ভালো করতে পারেনি ইস্টবেঙ্গল। ১২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের তিন ডিফেন্ডারকে হার মানিয়ে গোল করেন কাস্টমসের রিকি হেমব্রম। গত কয়েকদিন ধরে চলা বৃষ্টির জেরে ইস্টবেঙ্গল মাঠ কর্দমাক্ত। এর ফলে ফুটবলারদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হচ্ছিল। এরই সুযোগ নিয়ে এগিয়ে যায় কাস্টমস। তবে শেষপর্যন্ত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে জয় পেল ইস্টবেঙ্গল।

২ রোহিতের গোল

কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে পড়ে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৯ মিনিটে বরিস সিংয়ের কর্নার কিক থেকে হেডে কাস্টমসের গোলকিপার দেবজিৎ ঘোষালকে হার মানান রোহিত কুমার। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৫২ মিনিটে লেফট উইিংয়ে বরিসের কাছ থেকে বল পান আকাশ হেমব্রম। তিনি ক্রস ভাসিয়ে দেন। সেই বল পেয়ে যান অরক্ষিত অবস্থায় থাকা রোহিত দানু। তিনি মাপা শটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান আকাশ। বল নিয়ে বক্সে ঢুকে পড়ে রাহুল সোরেনকে অতিক্রম করে যান মহম্মদ বিলাল। এরপর তিনি আকাশের উদ্দেশে বল বাড়ান। ঠান্ডা মাথায় কাস্টমসের গোলকিপারকে হার মানিয়ে জালে বল জড়িয়ে দেন এবারের কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2026) নজর কেড়ে নেওয়া আকাশ।

সিনিয়র ফুটবলারদের দলে রাখল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের (East Bengal FC) প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas) আইএফএ শিল্ডে সিনিয়র ফুটবলারদের খেলানোর অনুমতি দেবেন কি না, তা নিয়ে গড়ের মাঠে জল্পনা চলছিল। তবে বৃহস্পতিবার সৌভিক চক্রবর্তী, নরেন্দ্র গেহলট, বরিস, রোহিতদের মতো সিনিয়র দলের ফুটবলাররা খেললেন। তবে কোনও বিদেশি ফুটবলার খেলেননি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৯
২৯ বার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল।
আইএফএ শিল্ডের ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল ২৯ বার চ্যাম্পিয়ন হয়েছে। গতবার রানার্স হয় লাল-হলুদ ব্রিগেড।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: দিল্লিতে ক্যাব চালাতেন, এশিয়ান গেমসে দেশকে পদক এনে দিলেন সলমন খান
Asian Games 2026: দলে ডাক পাওয়া নিয়ে বিতর্কের জবাব, এশিয়ান গেমসে ফের পদক রোশিবীনার