East Bengal FC: হো চি মিন সিটির বিরুদ্ধে জয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা ইস্টবেঙ্গলের

Published : Nov 02, 2026, 12:04 AM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

AFC Women’s Champions League 2026-27: এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal FC Women's)। রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ভিয়েতনামের (Vietnam) হো চি মিন সিটিকে (Ho Chi Minh City Women’s FC) হারিয়ে দিল লাল-হলুদের মহিলা ব্রিগেড।

DID YOU KNOW ?
প্রথম ম্যাচেই জয়
রবিবার এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল ইস্টবেঙ্গল।

East Bengal FC Women's vs Ho Chi Minh City Women’s FC: রবিবার এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে (AFC Women’s Champions League 2026-27) গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের (Vietnam) হো চি মিন সিটি এফসি-র বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে (Kishore Bharati Krirangan) ২-১ জয় পেল লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধেই জোড়া গোল করেন উগান্ডার (Uganda) স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট (Fazila Ikwaput)। দ্বিতীয়ার্ধে হো চি মিন সিটির হয়ে ব্যবধান কমান ডি এন কিউ আন (DNQ Anh)। তবে এরপর আর গোল হজম করেনি ইস্টবেঙ্গল। ফলে জয় এল। এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফলের লক্ষ্যে লাল-হলুদ শিবির। রবিবার সেই অভিযানের শুরুটা ভালো হল।

আক্রমণাত্মক ফুটবলে বাজিমাত ইস্টবেঙ্গলের

এই ম্যাচের আগে ভিয়েতনামের সংবাদমাধ্যমে লেখা হয়েছিল, হো চি মিন সিটিকে জয় পেতেই হবে। তবে ইস্টবেঙ্গলের আফ্রিকান ও জাপানি ফুটবলারদের নিয়ে চিন্তা ছিল ভিয়েতনামের দলটির। শেষপর্যন্ত হো চি মিন সিটির সেই আশঙ্কাই সত্যি হল। ফাজিলার পাশাপাশি উগান্ডার অপর স্ট্রাইকার রেস্টি নানজিরি (Resty Nanziri) প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক তৈরি করেন। রবিবারও তার ব্যতিক্রম হল না। শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল। এরই সুবাদে ২০ মিনিটে পেনাল্টি পেয়ে যান ফাজিলারা। তাঁর ক্রস হো চি মিন সিটির মার্কিন (USA) ডিফেন্ডার চেসনা রিয়েলি মেরির (Chesna Rielly Marie) হাতে লাগে। ভিএআর-এর সাহায্য নিয়ে পেনাল্টি দেন জাপানের (Japan) রেফারি ইয়োশিমি ইয়ামাশিতা (Yoshimi Yamashita)। গোল করেন ফাজিলা। এরপর ৩৪ মিনিটে একক দক্ষতায় প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে টপকে গোলকিপারকে হার মানান ফাজিলা। ৬০ মিনিটে ফ্রি-কিক থেকে হেডে গোল করে ব্যবধান কমান আন।

ভারতে প্রথমবার এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগ

ভারতে প্রথমবার এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হচ্ছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনেই সব ম্যাচ হবে। হোম ম্যাচগুলিতে জয় পেয়ে নক-আউটের দিকে এগিয়ে যাওয়াই ইস্টবেঙ্গলের লক্ষ্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১
ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা দল একইসঙ্গে এএফসি টুর্নামেন্টে।
ভারতের একমাত্র ক্লাব হিসেবে ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা দল একই মরসুমে এএফসি টুর্নামেন্টে খেলছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

PV Sindhu: জার্মানিতে হাইলো ওপেন জয়, মরসুমের দ্বিতীয় খেতাব পি ভি সিন্ধুর
Rishabh Pant: নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে খেলবেন ঋষভ? নিশ্চিত নন গম্ভীর