East Bengal FC: রিজার্ভ দল নিয়েই কলকাতা ডার্বির প্রস্তুতি, লড়াই করতে তৈরি ইস্টবেঙ্গল

Published : Sep 04, 2026, 03:33 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

Calcutta Football League 2026: কলকাতা ফুটবল লিগের ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল (East Bengal FC) এবারও চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে। সোমবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াই। কিন্তু এই ম্যাচে সেরা দলকে মাঠে নামাচ্ছে না লাল-হলুদ ব্রিগেড। রিজার্ভ দলই কলকাতা ডার্বি (Kolkata Derby) খেলবে।

DID YOU KNOW ?
সোমবার কলকাতা ডার্বি
সোমবার বিকেলে বারাসত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট।

Kolkata Derby: প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসের (Antonio López Habas) সিদ্ধান্তই মেনে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal FC) শিবির। সোমবার বিকেলে বারাসত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2026) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে কলকাতা ডার্বির জন্য মূল দলের কোনও ফুটবলারকেই ছাড়তে চাইছেন না হাবাস। ডুরান্ড কাপ (Durand Cup 2026) চ্যাম্পিয়ন হওয়ার পর এখন আইএসএল-এর (Indian Super League 2026) প্রস্তুতিতে ব্যস্ত লাল-হলুদের প্রধান কোচ। তিনি প্রস্তুতিতে কোনওরকম ব্যাঘাত চাইছেন না। কলকাতা লিগের ম্যাচ খেলতে গিয়ে মূল দলের কোনও ফুটবলার চোট পেলে তা দলের জন্য বড় ধাক্কা হবে। তাছাড়া সোমবারের ম্যাচে সম্মানরক্ষার লড়াই ছাড়া বিশেষ কোনও গুরুত্ব নেই। এই কারণেই মূল দলের কাউকে ছাড়তে চাইছেন না হাবাস।

তরুণরাই ভরসা ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের কর্তাদের পাশাপাশি সদস্য-সমর্থকরাও হাবাসের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। তাঁরা বলছেন, ‘যারা ভালো খেলে দলকে এই জায়গায় নিয়ে এল, তারাই খেলুক।’ ফলে সোমবার কলকাতা ডার্বিতে আকাশ হেমব্রম, মহম্মদ বিলালের মতো তরুণ ফুটবলাররাই লাল-হলুদ শিবিরের ভরসা। গত ম্যাচে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন আকাশ। তিনি এবার সবুজ-মেরুনের জালে বল জড়াতে চান।

কলকাতা লিগকে হঠাৎই গুরুত্ব দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট

গত এক দশকে একবারই সবুজ-মেরুন তাঁবুতে কলকাতা ফুটবল লিগ খেতাব গিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা ফুটবল লিগকে গুরুত্ব দেয়নি। কিন্তু এবার কলকাতা ডার্বির আগে হঠাৎই রিজার্ভ দলের সঙ্গে মূল দলের বেশ কয়েকজন ফুটবলারকে জুড়ে দেওয়া হয়েছে। শক্তিশালী দল নিয়েই সোমবারের ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। চলতি কলকাতা লিগে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করলেও, পয়েন্টের বিচারে গ্রুপ এ-তে তৃতীয় মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা ডার্বিতে জয় পেলে পয়েন্ট বাড়বে। এই পয়েন্ট সুপার সিক্সে কাজে লাগবে। এই কারণেই সোমবার জয় পেতে মরিয়া সবুজ-মেরুন শিবির।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪১
৪১ বার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল।
কলকাতা ফুটবল লিগে সফলতম দল ইস্টবেঙ্গল ৪১ বার খেতাব জিতেছে। এবারও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে লাল-হলুদ শিবির।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Smriti Mandhana: স্মৃতির ব্যাটে রেকর্ডের ঝড়! হংকংকে উড়িয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, কোন কোন রেকর্ড গড়লেন মান্ধানা?
Lionel Messi: 'সেরা খেলোয়াড়কেও একদিন অবসর নিতে হয়,' মেসির প্রতি শ্রদ্ধা সৌরভের