East bengal vs Al Hussein: আল হুসেইনকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

Published : Nov 24, 2026, 11:58 PM ISTUpdated : Nov 25, 2026, 12:04 AM IST
East bengal vs Al Hussein

সংক্ষিপ্ত

East bengal vs Al Hussein: দ্বিতীয়ার্ধেও আক্রমণ এবং পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। আল হুসেইনের একাধিক শট পোস্টে এবং ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে, ড্যানি রামিরেজের শটও ক্রসবারে প্রতিহত হয়। মনে হচ্ছিল যেন, গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে দুই দলকে।

East bengal vs Al Hussein: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। মঙ্গলবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে জর্ডনের শক্তিশালী দল আল হুসেইনকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পেল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের শেষদিকে, জিকসন সিংয়ের দুরন্ত গোলে তিন পয়েন্ট নিশ্চিত করল আন্তোনিয়ো লোপেজ হাবাসের ছেলেরা (East bengal vs Al Hussein)। প্রসঙ্গত, এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা যায় ইস্টবেঙ্গলের তরফে। অন্যদিকে, পাল্টা আক্রমণ তুলে এনে একধিকবার লাল হলুদ রক্ষণকে চাপে ফেলার চেষ্টা করে আল হুসেইনও। প্রথমার্ধে দূটি দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে। তবে গোল আসেনি। ইস্টবেঙ্গল গোলরক্ষক ফুরবা লাচেনপা অনেকগুলি ভালো সেভ করেন। নিঃসন্দেহে তাঁর প্রশংসা করতেই হয় (east bengal fc vs al-hussein sc standings)।

আল হুসেইনকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

দ্বিতীয়ার্ধেও আক্রমণ এবং পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। আল হুসেইনের একাধিক শট পোস্টে এবং ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে, ড্যানি রামিরেজের শটও ক্রসবারে প্রতিহত হয়। মনে হচ্ছিল যেন, গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে দুই দলকে। কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে, পুরোপুরি বদলে যায় ছবিটা। কর্নার থেকে ডেভিড লালহ্লানসাঙ্গার দুরন্ত ব্যাকহিল পাস থেকে বলকে নিয়ন্ত্রণে রাখেন এবং জিকসন সিং এবং জোরালো শটে বলকে সোজা জালে জড়িয়ে দেন। আর গোল পেতেই যুবভারতীর গ্যালারিতে কার্যত, উচ্ছ্বাসে ফেটে পড়ে লাল হলুদ জনতা। এই জয়ের ফলে, গ্রুপ ডি-তে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। অপরদিকে, সমান পয়েন্টে দাঁড়িয়ে আল হুসেইনও। সেইসঙ্গে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে নতুন ইতিহাসও লিখে ফেলল লাল-হলুদ ব্রিগেড। ২০২৪-২৫ মরশুমে প্রতিযোগিতাটির নতুন নামকরণের পর এই প্রথম কোনও ভারতীয় ক্লাব জয় পেল এই টুর্নামেন্টে।

এবার শেষ ম্যাচে ইরাকের আল শোরতার বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে সেই ম্যাচই হতে চলেছে লাল-হলুদের কাছে সবচেয়ে বড় পরীক্ষা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Table Tennis: রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম দিন জমজমাট লড়াই, নজর কাড়ল জেলাগুলি
Table Tennis: ৮ বছরের অপেক্ষা শেষ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফিরল রাজ্য টেবিল টেনিস