
State & Inter District Table Tennis Championship 2026: মঙ্গলবার থেকে শুরু হল অষ্টম স্টেট এন্ড ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬। সেন্ট্রাল কলকাতা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে রাজ্যের ২৬টি জেলা থেকে অনুর্ধ ১১, ১৩, ১৫, ১৭, ১৯ এবং সিনিয়র বিভাগ মিলিয়ে মোট ১০৮৪ জন প্যাডলার অংশগ্রহণ করেছে। টিম চ্যাম্পিয়নশিপের খেলা হবে ২৪ থেকে ২৬ নভেম্বর এবং সিঙ্গলসের খেলা হবে ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। টিম চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে ১৪৭টি দলের এবং সিঙ্গলসের ক্ষেত্রে ১,৫৩৩ জনের নাম নথিভুক্ত হয়েছে। ফলে জমজমাট প্রতিযোগিতা হচ্ছে।
টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে রাজ্যের একাধিক তারকা প্যাডলার অংশগ্রহণ করছেন। যাঁদের মধ্যে অন্যতম হুগলির আকাশ পাল। জাতীয় পর্যায়ে পুরুষদের সিনিয়র বিভাগে তাঁর ক্রমতালিকা ১৩। এছাড়াও পুরুষদের অনুর্ধ-১৯ বিভাগে তৃতীয় এবং নবম স্থানাধিকারী বিটিটিএ-র এর পুনীত বিশ্বাস এবং উত্তর ২৪ পরগনার প্রিয়াংশু কর্মকারকেও দেখা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ডব্লুবিটিটিএ, এনবিটিটিএ এবং বেঙ্গল টেবিল টেনিস, এই তিন সংস্থা এক হওয়ার পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই প্রথম রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে। আয়োজক কমিটির সচিব এবং বিএসটিটিএ-এর সভাপতি সুব্রত দে জানিয়েছেন, আসন্ন রাজ্য চ্যাম্পিয়নশিপে রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। যা বিগত বছরগুলির তুলনায় রেকর্ড।
পশ্চিমবঙ্গ টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। তবে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন। প্রায় এক দশক রাজ্য টেবল টেনিস সংস্থার সভাপতি হিসেবে ছিলেন বাবুন। তবে এবার ২২টি জেলা সংস্থা রাজ্য টেবল টেনিস সংস্থার সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। বাবুনের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়। এই চাপ সামাল দিতে না পেরেই সরে যেতে বাধ্য হয়েছেন বাবুন। তিনি সরে যাওয়ার পর নতুন পথে যাত্রা শুরু করেছে রাজ্য টেবল টেনিস সংস্থা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।