Mehtab Hossain: প্রাক্তন মিডফিল্ডার মেহতাব হোসেন ইস্টবেঙ্গল (East Bengal FC), মোহনবাগান (Mohun Bagan) দুই দলের হয়েই খেলেছেন। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর এখন কোচিংয়ে এসেছেন মেহতাব। তিনি ফুটবলার হিসেবে যেমন সাফল্য পেয়েছেন, তেমনই কোচ হিসেবেও সাফল্য পেতে চান।
KNOW
Mohun Bagan Super Giant vs Kidderpore Sporting Club: এবারের কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2026) নিজেদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ে পেলেও, দ্বিতীয় ম্যাচেই আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার নিজেদের মাঠে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিল সবুজ-মেরুন ব্রিগেড। খেলা শেষ হল ১-১ গোলে। প্রথমার্ধে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে গোল হজম করে পয়েন্ট নষ্ট করল বাস্তব রায়ের দল। কলকাতা ফুটবল লিগে ওঠা-নামা থাকেই। কিন্তু লিগের শুরুতে পয়েন্ট নষ্ট করলে বড় দলের উপর চাপ তৈরি হয়। মোহনবাগান সুপার জায়ান্টের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না।
প্রশংসনীয় লড়াই খিদিরপুরের
এদিন ঘরের মাঠে জয়ের লক্ষ্যে শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় মোহনবাগান সুপার জায়ান্ট। ২৮ মিনিটে ম্যাচের প্রথম গোল করে সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন সন্দীপ মালিক। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে খিদিরপুর। ৪৮ মিনিটে অসাধারণ গোল করে সমতা ফেরান তুহিন শিকদার। এরপর এই ম্যাচে আর গোল হয়নি। গোলের একাধিক সুযোগ পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু গোলমুখে ব্যর্থতার জন্য জয় এল না।
কোচ মেহতাব হোসেনের সাফল্য
কয়েকদিন আগেই কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ইস্টবেঙ্গল (East Bengal Club) মাঠে লাল-হলুদ জার্সি পরে, মশাল হাতে নিয়ে দেখা গিয়েছিল প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে। খিদিরপুরের কোচ মেহতাব এবার মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে দিলেন। এই প্রাক্তন ফুটবলার বুদ্ধিদীপ্ত ফুটবল খেলতেন। তিনি কোচিংয়েও সেই বুদ্ধির ছাপ রাখছেন। খিদিরপুরের মতো ছোট দলকে চলতি কলকাতা ফুটবল লিগে ভালো জায়গায় নিয়ে যাওয়াই মেহতাবের লক্ষ্য। তিনি যদি খিদিরপুরের কোচ হিসেবে আরও সাফল্য পান, তাহলে ভবিষ্যতে বড় দলের কোচ হিসেবে কাজ করার সুযোগ পেতে পারেন। আপাতত এই প্রাক্তন ফুটবলার মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে দেওয়ায় ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


