
Elif Karaarslan Scandal: তুরস্কের এক মহিলা রেফারির যৌন কেলেঙ্কারি নিয়ে তোলপাড়। এলিফ কারাআরসলান (Elif Karaarslan)নামের তরুণী সেই ফুটবল রেফারিকে ঘিরে বিতর্ক ক্রমেই জটিল আকার নিচ্ছে। ২৪ বছর বয়সী এই রেফারি, যিনি মূলত তুরস্কের ক্লাব ফুটবল লিগ ও যুব স্তরের ম্যাচ পরিচালনা করেন। ৬১ বছর বয়সী রেফারি সুপারভাইজার ওরহান এরদেমিরের সঙ্গে যৌন কেলেঙ্কারিতে নাম জড়ায় সুন্দরী রেফারি এলিফ-র। প্রসঙ্গত, এরদেমির তুরস্কের ফুটবল মহলে পরিচিত নাম এবং অতীতে ফিফা-সংক্রান্ত দায়িত্বের সঙ্গেও যুক্ত ছিলেন। অভিযোগ, যৌনতার বিনিময়েই এলিফকে রেফারির লাইসেন্স দেন ওরহান।
২০২৪ সালের অক্টোবরে হঠাৎই এক ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে আসেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই আপত্তিকর ভিডিওতে তাঁকে ৬১ বছর বয়সী রেফারি সুপারভাইজার ওরহান-এর সঙ্গে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। ঘটনার পরই তুরস্কের ফুটবল ফেডারেশন (TFF) তদন্ত শুরু করে। এরপর 'অশোভন আচরণ'-এর অভিযোগে রেফারি এলিফকে ৯০ দিনের জন্য এবং রেফারি নিয়োগ সংস্থার প্রধান এরদেমিরকে ৪৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়। যদিও দু'জনেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের আবেদন করেন, তবে তা খারিজ হয়ে যায়।
ছবিতে সেই বিতর্কিত মহিলা রেফারি
এর মধ্যেই চলতি বছর নতুন করে বিতর্ক দানা বাঁধে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, এলিফ কারাআরসলানের বিরুদ্ধে শাস্তি আরও কঠোর করা হয়েছে এবং তাঁর রেফারিং লাইসেন্স বাতিল করে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই নিয়ে এখনও আইনি প্রক্রিয়া চলছে। সব অভিযোগ অস্বীকার করে এলিফ স্পষ্ট জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওটি তাঁর নয়। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে 'ডিপফেক' প্রযুক্তির মাধ্যমে এই ভিডিও তৈরি করা হয়েছে, যাতে ইচ্ছাকৃতভাবে তাঁর সম্মানহানি করা হয়। ইতিমধ্যেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং নিজের নাম পরিষ্কার করার লড়াই চালিয়ে যাচ্ছেন।
দেখুন খবরটি
এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়া মহলে ডিপফেক প্রযুক্তির অপব্যবহার নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় রয়েছেন এলিফ এবং বিপুল সংখ্যক ফলোয়ার পেয়েছেন। তবে বিতর্ক থামেনি। এখনও তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং ফের মাঠে ফিরতে চান। এখন দেখার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় আদালত ও ফুটবল কর্তৃপক্ষ।