Franco Baresi Dies: ইতালির (Italy) হয়ে বিশ্বকাপ (FIFA World Cup) জিতেছেন। এসি মিলানের (AC Milan) হয়েও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার ফ্র্যাঙ্কো বারেসি। এই তারকা ফুটবলারের প্রয়াণে বিশ্বজুড়ে শোকের ছায়া। অসাধারণ ফুটবল দক্ষতা এবং রূপের কারণে বিখ্যাত হয়ে উঠেছিলেন বারেসি।

DID YOU
KNOW
?
কিংবদন্তি বারেসি
ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্র্যাঙ্কো বারেসি বিশ্বজুড়ে বিখ্যাত। তাঁর প্রয়াণে শোকের আবহ।

Franco Baresi Death News: মাত্র ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন ইতালি (Italy) ও এসি মিলানের (AC Milan) কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। শেষপর্যন্ত শুক্রবার তাঁর লড়াই শেষ হল। তাঁর প্রয়াণে ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় অধ্যায়ের অবসান হল। সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত বারেসি। এই কিংবদন্তি এসি মিলানের হয়ে খেলেছেন। তিনি জাতীয় দল ও ক্লাব দলের অধিনায়কত্ব করেছেন। ১৯৮২ সালে ইতালির হয়ে বিশ্বকাপ (FIFA World Cup 1982) জেতেন এই কিংবদন্তি। তিনি ছয়বার সিরি আ (Serie A) এবং তিনবার ইউরোপিয়ান কাপ (European Cup) জিতেছেন।

বারেসির প্রতি শ্রদ্ধা এসি মিলানের

বারেসির প্রয়াণের খবর জানিয়ে এসি মিলান তাদের প্রাক্তন অধিনায়ককে শ্রদ্ধা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, 'ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে এসি মিলানের পুরো ইতিহাস আজ শোকাহত। তাঁর আদর্শ, সততা এবং নেতৃত্ব চিরকাল এই ক্লাবের ডিএনএ-র অংশ হয়ে থাকবে, ঠিক যেমন তাঁর কিংবদন্তি ৬ নম্বর জার্সি। এই কঠিন সময়ে ফ্রাঙ্কো বারেসির পরিবারের প্রতি এসি মিলানের গভীর সমবেদনা থাকছে। প্রতিটি রোসোনেরি সমর্থকই এই ক্ষতিকে নিজেদের ব্যক্তিগত শোক হিসেবে অনুভব করছেন।' ক্লাবের পক্ষ থেকে আরও এক বিবৃতিতে বলা হয়েছে, 'এসি মিলানের হৃদয় ও আত্মার প্রতীক ছিলেন এমন একজন মানুষকে হারানোর খবর জানানো অত্যন্ত কঠিন। মাত্র কয়েক মাস আগেই আমরা তাঁকে দর্শকভর্তি সান সিরোতে, মিলান শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেখেছিলাম। ফ্রাঙ্কোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা জানি, রোসোনেরি পরিবারের পথচলায় তিনি চিরকাল আমাদের অনুপ্রাণিত করবেন। কারণ, বারেসি চিরন্তন।'

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বারেসি

সাম্প্রতিক বছরগুলিতে বারেসি নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন। ২০২৫ সালের আগস্টে তাঁর ফুসফুসের একটি নডিউল অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। এরপরও তিনি জনসমক্ষে উপস্থিত হতে থাকেন। সান সিরো স্টেডিয়ামে ফিরে আসার পাশাপাশি ২০২৬ সালের মিলান-কোর্তিনা শীতকালীন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে শেষ দিকের মশালবাহকদের একজন হিসেবেও অংশ নেন। অসুস্থতার কারণেই তিনি প্রয়াত হলেন বলে অনুমান করা হচ্ছে। যদিও সরকারিভাবে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।