FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন আর্জেন্টিনা (Argentina) দলকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বিশ্বকাপ শেষ হওয়ার পরেও সমালোচনা থামছে না। এই পরিস্থিতিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ের মিলেই (Argentina President Javier Milei) সমালোচকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন।
KNOW
Argentina President Javier Milei: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026), বিশেষ করে ফাইনাল আর্জেন্টিনার অভিবাসন সংক্রান্ত আইন বদলে দিল। বিশ্বকাপ চলাকালীন এবং ফাইনালে স্পেনের কাছে হারের পর যাঁরা আর্জেন্টিনা ও লিওনেল মেসির (Lionel Messi) সমালোচনা করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ের মিলেই। তিনি অভিবাসন সংক্রান্ত এক জরুরি ডিক্রি জারি করেছেন। এই ডিক্রি অনুযায়ী, আর্জেন্টাইনদের বিরুদ্ধে জাতীয়তার ভিত্তিতে ঘৃণা বা বৈষম্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত বিদেশিদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ, ভিসা বাতিল কিংবা দেশ থেকে বহিষ্কার করার ক্ষমতা পাবে কর্তৃপক্ষ।
কঠোর পদক্ষেপ আর্জেন্টিনার প্রেসিডেন্টের
আর্জেন্টিনার প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'সম্প্রতি আর্জেন্টিনা প্রজাতন্ত্র ও আর্জেন্টাইনদের বিরুদ্ধে যে বৈরিতার প্রকাশ ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে জাতীয় সরকার আবারও স্পষ্ট করে জানাচ্ছে যে, দেশ, দেশের নাগরিক এবং জাতীয় প্রতীক রক্ষা করার প্রশ্নে কোনও আপস করা হবে না। যে-ই আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবে, তাকে আমাদের দেশে স্বাগত জানানো হবে না।'
ফিফা ও আর্জেন্টিনার সমালোচনা
এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন ফিফার বিরুদ্ধে মেসি ও আর্জেন্টিনাকে সুবিধা অন্যায্যভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ আর্জেন্টিনার তীব্র সমালোচনা করেন। আর্জেন্টিনা সরকারের নতুন ডিক্রি অনুযায়ী, কোনও ব্যক্তি মৌখিক বা লিখিত বক্তব্যের মাধ্যমে আর্জেন্টাইনদের বিরুদ্ধে ঘৃণা ছড়ালে, জাতীয় প্রতীকের অবমাননা করলে তার দেশে প্রবেশ নিষিদ্ধ করা হবে, ভিসা বাতিল করা হবে বা দেশ থেকে বহিষ্কার করা যাবে। বিশ্বকাপ ফুটবল ঘিরে আর্জেন্টিনার সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। ব্রাজিলের সঙ্গেও আর্জেন্টিনার কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আর্জেন্টিনা সরকারের নতুন অভিবাসন নীতি বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে। সে কথা মাথায় রেখেও দেশের সম্মানের কথা মাথায় রেখে এই ডিক্রি জারি করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


