EPL 2026: নিউক্যাসলের বিরুদ্ধে জিততেই হবে আর্সেনালকে, খেতাবি দৌড়ে টিকে থাকার লড়াই! প্রিমিয়ার লিগে জমজমাট লড়াই

Published : Apr 25, 2026, 09:56 AM IST
EPL 2026: নিউক্যাসলের বিরুদ্ধে জিততেই হবে আর্সেনালকে, খেতাবি দৌড়ে টিকে থাকার লড়াই! প্রিমিয়ার লিগে জমজমাট লড়াই

সংক্ষিপ্ত

EPL 2026: ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই রীতিমতো জমে উঠেছে। শনিবার, নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে আর্সেনাল। ম্যাঞ্চেস্টার সিটিকে টপকে যেতে হলে এই ম্যাচ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

EPL 2026: ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) শনিবার, আর্সেনালের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ (Arsenal vs Newcastle match)। শনিবার, ভারতীয় সময় রাত দশটায় আর্সেনাল মুখোমুখি হবে নিউক্যাসেল ইউনাইটেডের। এছাড়া টটেনহ্যাম, লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেরও খেলা রয়েছে (english premier league standings)।

ইংলিশ প্রিমিয়ার লিগে আর মাত্র পাঁচ রাউন্ডের খেলা বাকি। খেতাব জয়ের লড়াই একেবারে জমে উঠেছে। এখন থেকে প্রত্যেকটা জয়, প্রত্যেকটা গোল ম্যাচের ভাগ্য গড়ে দেবে। পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা ম্যাঞ্চেস্টার সিটি এবং দু'নম্বরে থাকা আর্সেনাল, দুই দলেরই পয়েন্ট ৭০। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে সিটি।

নিউক্যাসেল এই মুহূর্তে লিগ টেবিলের ১৪ নম্বরে আছে

সিটি যেখানে ৬৬টি গোল করেছে, সেখানে আর্সেনালের গোল সংখ্যা ৬৩। সিটিকে টপকে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ নিজেদের ঘরের মাঠে নামছে আর্সেনাল। তাদের প্রতিপক্ষ নিউক্যাসেল ইউনাইটেড। ৩৩টা ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে নিউক্যাসেল এই মুহূর্তে লিগ টেবিলের ১৪ নম্বরে আছে। শেষ তিনটে ম্যাচ হেরে গিয়ে গানার্সদের মাঠে খেলতে নামছে তারা। আর্সেনালের কোচ মিকেল আর্তেতা আশা করছেন যে চোট সারিয়ে এই ম্যাচে ফিরতে পারেন দলের তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা।

অন্যদিকে, অবনমনের আশঙ্কায় থাকা টটেনহ্যামের খেলা রয়েছে উলভসের বিরুদ্ধে। শেষ পাঁচটি ম্যাচে, একটাও জিততে না পেরে বেশ চাপে আছে টটেনহ্যাম। ৩১ পয়েন্ট নিয়ে তারা এখন আপাতত ১৮ নম্বরে। উলভসের অবস্থাও প্রায় একই, তারা রয়েছে লিগ টেবিলের একেবারে শেষে।

আর্সেনালের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ

লিভারপুল নিজেদের ঘরের মাঠে সন্ধে সাড়ে সাতটায় ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে। ৫৫ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন পাঁচ নম্বরে। অন্যদিকে, অ্যাস্টন ভিলা খেলবে ফুলহ্যামের বিরুদ্ধে, এভারটনের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম এবং সান্ডারল্যান্ড খেলবে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

RCB vs GT: সুদর্শনের পাল্টা বিরাটের অসামান্য ব্যাটিং, গুজরাটের বিরুদ্ধে চমকপ্রদ জয় আরসিবি-র
Futsal: সাহায্যে স্পেনের অ্যাকাডেমি, বাংলায় বিনামূল্যে ফুটসল কোচিং প্ল্যাটফর্ম