MI vs PBKS: শেষ তিন ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ৫০ রান এবং শেষ ওভারে ১৫ রান। সেখান থেকে এক বল বাকি থাকতেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ৩৩ বলে ৭৫ রানের অবিশ্বাস্য এবং অপরাজিত ইনিংস উপহার দেন তিলক ভার্মা। সেইসঙ্গে, উইল জ্যাকস ১০ বলে ২৫ রানে অপরাজিত থাকেন এবং রায়ান রিকেলটন ২৩ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। 

MI vs PBKS: আইপিএলে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ ওভার পর্যন্ত গড়াল সেই উত্তেজনা (mi vs pbks)। দুরন্ত লড়াইয়ে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। চলতি মরশুমে এটি মুম্বইয়ের চতুর্থ জয়। প্রথমে ব্যাট করে পাঞ্জাব ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে, যশপ্রীত বুমরার নেতৃত্বে মুম্বই এক বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে নেয় (mumbai vs punjab)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বইয়ের দুরন্ত জয়

৩৩ বলে ৭৫ রানের অবিশ্বাস্য এবং অপরাজিত ইনিংস উপহার দেন তিলক ভার্মা। সেইসঙ্গে, উইল জ্যাকস ১০ বলে ২৫ রানে অপরাজিত থাকেন এবং রায়ান রিকেলটন ২৩ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন।

ম্যাচের শেষ তিনটি ওভারে মুম্বইয়ের জয়ের জন্য দরকার ছিল ৫০ রান এবং শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। জেভিয়ার বার্টলেটের করা শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান উইল জ্যাকস। এরপর চতুর্থ ও পঞ্চম বলে পরপর দুটি ছক্কা মেরে তিলক ভার্মা মুম্বইকে অনবদ্য জয় এনে দেন। প্রথম ৬ টি ম্যাচ জেতার পর, এটি পাঞ্জাবের টানা পঞ্চম হার। হারলেও ১৩ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানেই রয়েছে। অন্যদিকে, প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া মুম্বই ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে। 

Scroll to load tweet…

তিলকের তাণ্ডবে উড়ে গেল পাঞ্জাব

২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে, মুম্বইয়ের হয়ে রায়ান রিকেলটন ও রোহিত শর্মা দুরন্ত শুরু করেন। পাওয়ার প্লে-তে মুম্বই কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান তোলে। পাওয়ার প্লে-র পরেই আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে আউট হন রিকেলটন (২৩ বলে ৪৮)। 

Scroll to load tweet…

ওমরজাইকে ছক্কা মেরে শুরু করলেও নমন ধীর (৬ বলে ৯) বেশিক্ষণ টিকতে পারেননি। মার্কো ইয়ানসেনের বলে আর্শদীপ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এরপর যুযুবেন্দ্র চাহালের বলে রোহিত শর্মা (২৬ বলে ২৫) বোল্ড হতেই মুম্বই কিছুটা চাপে পড়ে যায়। এরপর শেরফেন রাদারফোর্ড এবং তিলক ভার্মা জুটি বেঁধে মুম্বইকে ১০০ রানের গণ্ডি পার করে দেন। ১১.২ ওভারেই মুম্বই ১০০ পেরিয়ে যায়। 

Scroll to load tweet…

স্কোর: পাঞ্জাব কিংস ২০০/৮ (২০ ওভার), মুম্বই ইন্ডিয়ান্স ২০৫/৪ (১৯.৫ ওভার)

ম্যাচের ১৭ তম ওভারে, ওমরজাই মাত্র ২ রান দিয়ে রাদারফোর্ডকে (২০ বলে ২০) আউট করতেই মুম্বইয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। শেষ তিন ওভারে, জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫০ রান। কিন্তু মার্কো ইয়ানসেনের করা ১৮ তম ওভারটিতে খেলা ঘুরে যায়। উইল জ্যাকস ও তিলক ভার্মা মিলে ২২ রান তুলে মুম্বইকে আবার ট্র্যাকে ফেরান। আর্শদীপের করা ১৯ তম ওভারে আসে ১৩ রান। ফলে, শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। 

জেভিয়ার বার্টলেটের প্রথম বলেই ছক্কা হাঁকান জ্যাকস। পরের বলে এক রান যোগ করেন। তৃতীয় বলে তিলক রান করতে পারেননি। শেষ ৩ বলে দরকার ছিল ৮ রান। কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে পরপর দুটি ছক্কা মেরে তিলক ভার্মা মুম্বইকে মরশুমের চতুর্থ জয়টি এনে দেন। ৩৩ বলে ৭৫ রানের ইনিংসে তিলক ৬টি চার এবং ৬টি ছক্কা মারেন। উইল জ্যাকস ১০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।

Scroll to load tweet…

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব ২০ ওভারে, ৮ উইকেটে ২০০ রান তোলে। প্রভসিমরান সিং ৩২ বলে ৫৭ রান করে পাঞ্জাবের সর্বোচ্চ স্কোরার হন। আজমাতুল্লাহ ওমরজাই ১৭ বলে ৩৮ রান করেন। এছাড়া জেভিয়ার বার্টলেট ৭ বলে ১৮ এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা বিষ্ণু বিনোদ ৮ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। মুম্বইয়ের হয়ে শার্দূল ঠাকুর ৩৯ রানে ৪টি এবং দীপক চাহার ৩৬ রানে ২টি উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।