- Home
- West Bengal
- Ajker Bangla News live: India-Russia Ties - প্রতিরক্ষা থেকে মহাকাশ, ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় রাশিয়া
Ajker Bangla News live: India-Russia Ties - প্রতিরক্ষা থেকে মহাকাশ, ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় রাশিয়া

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Ajker Bangla News live:India-Russia Ties - প্রতিরক্ষা থেকে মহাকাশ, ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় রাশিয়া
Ajker Bangla News live:Kolkata Metro - শুরু হচ্ছে তিন বছর ধরে আটকে থাকা কাজ, চিংড়িঘাটা মেট্রো নিয়ে বিশেষ বার্তা রেলমন্ত্রীর
নতুন সরকার গঠনের পর দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর (অরেঞ্জ লাইন) কাজ। কাজ শুরু আগে বিশেষ বার্তা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোশ্যাল মিডিয়ায় করলে বিশেষ পোস্ট। রইল বিস্তারিত।
Ajker Bangla News live:8th Pay Commission - অষ্টম বেতন কমিশনে শেষ বেতনের ৫০ শতাংশ হবে পেনশন? নয়া আপডেট
অষ্টম বেতন কমিশন ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বাড়ছে জল্পনা। NPS-এর পরিবর্তে বা তার পাশাপাশি নিশ্চিত পেনশন চালু হতে পারে কি না, তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অবসরের পর কত টাকা পেনশন পাওয়া যাবে? জেনে নিন
Ajker Bangla News live:Stock Market Closing - সেনসেক্স পড়ল ১৬০ পয়েন্ট! নিফটি নামল ২৩,৬৫০-এর নিচে! শেয়ার বাজার শেষ করল লাল দাগে
Stock Market Closing: নিফটি মেটাল প্রায় ২ শতাংশ কমে গেছে। অপরিদকে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্ক, রিয়েলটি এবং তেল ও গ্যাসের সূচকও তীব্রভাবে নিম্নমুখী হয়ে দিন শেষ করেছে। মিডক্যাপ এবং স্মলক্যাপগুলি বেঞ্চমার্ক সূচকের তুলনায় অনেকটাই দুর্বল পারফর্ম করেছে।
Ajker Bangla News live:ফের ভোগান্তি! রবিবার প্রায় ১৬ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে হবে যান চলাচল?
Ajker Bangla News live:Rajabazar Namaz Row - রাস্তায় নমাজ আটকাতেই রে রে করে তেড়ে এল মুসলিমরা, রণক্ষেত্র রাজাবাজারে নামল আধা সেনা
Rajabazar Namaz Row: রাস্তায় নমাজ পাঠ নিয়ে রণক্ষেত্র রাজাবাজার। শুক্রবার নমাজ পাঠ নিয়ে পুলিশের দিকে তেড়ে আসেন মুসলিম যুবকরা। পুলিশ কর্মীদের চ্য়ালেঞ্জ নিয়ে মুসলিম যুবকরা বলতে থাকেন, রাস্তাতেই তারা নমাজ পাঠ করবেন।
Ajker Bangla News live:পাকিস্তান নয়, ভারতই সেরা! আমেরিকা-ইরান বিবাদে মধ্যস্থতাকারী হিসেবে কাকে বাছল রাশিয়া?
রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আমেরিকা-ইরান দ্বন্দ্বে দীর্ঘমেয়াদী মধ্যস্থতাকারী হিসেবে ভারতই সেরা বিকল্প। পাকিস্তানের ভূমিকা সীমিত বলে উল্লেখ করে তিনি ভারতের কূটনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেছেন। এই মন্তব্যে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে।
Ajker Bangla News live:শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই গতি বাড়়লো রেলের! একগুচ্ছ নতুন প্রকল্পে সবুজ সংকেত মন্ত্রকের
Rail Ministry: শুভেন্দু অধিকারীর কার্যালয়ে রেল মন্ত্রকের চিঠি। একগুচ্ছ নতুন প্রকল্পে সবুজ সংকেত দিল রেল। লক্ষ্য উত্তর ও দক্ষিণবঙ্গের উন্নয়নের সাধন।
Ajker Bangla News live:Rain Alert - শোনা যাচ্ছে বর্ষার পদধ্বনি! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিনে কবে থেকে শুরু ঝড়-জল?
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে কবে থেকে হবে ঝড়-জল?
Ajker Bangla News live:RG Kar Case - আরজি কর কাণ্ডে সাসপেন্ড বিনীত গোয়েল-ইন্দিরা মুখোপাধ্যায়-অভিষেক গুপ্তা! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর। আরজি কর কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হল রাজ্য পুলিশের তিনজন আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে। নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Ajker Bangla News live:অভিযোগের দ্রুত নিষ্পত্তি! ১ জুন থেকে 'জনতার দরবার'-এ শুভেন্দু অধিকারী
Janatar Darbar: বিধানসভায় শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, এবার থেকে তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন। তাদের সঙ্গে কথা বলবেন।সপ্তাহে ১ দিন বা ২ দিন তিনি সাধারণ মানুষের কথা সরাসরি শুনবেন।
Ajker Bangla News live:West Bengal Legislative Assembly - নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে বাকযুদ্ধ! মুখ্যমন্ত্রী শুভেন্দু বনাম বিরোধী দলনেতা শোভনদেব
West Bengal Legislative Assembly: মুখ্যমন্ত্রী জানান, “বিধানসভা কক্ষ মারামারি করার জায়গা নয়। বিধানসভায় শাসক-বিরোধী দুই পক্ষই নিজেদের বক্তব্য জানাক। টানা ১১ মাস যেন বিরোধী দলের নেতাকে বিধানসভার বাইরে রাখা না হয়।" তবে শুভেন্দুর বক্তব্যের পাল্টা বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব বলেন, “আপনারা বলেছিলেন, ভয় নয় ভরসা। কিন্তু আজ ভরসা নেই।"
Ajker Bangla News live:NEET Paper Leak - দুর্নীতি আর নয়, পরের বছর ঠিক এভাবেই পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর
NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, আগামী ২১ জুন আবার পরীক্ষা নেওয়া হবে। আর পরের বছর থেকে স্বচ্ছতা আনতে কম্পিউটারেই হবে পরীক্ষা।
Ajker Bangla News live:Modi Gets F-16 Escort - আকাশে নরেন্দ্র মোদীর বিমান পাহাড়ায় F-16 যুদ্ধবিমান, কারণ যা জানা গেল
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'এয়ার ইন্ডিয়া ওয়ান' বিমানটি যখন সংযুক্ত আরব আমিরশাহির আকাশসীমায় প্রবেশ করল, তখন তাঁর জন্য অপেক্ষা করছিল এক বিশেষ সম্মাননা। দিল্লি ও আবুধাবির মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হিসেবে, সংযুক্ত আরব আমিরশাহির এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে প্রধানমন্ত্রী মোদীর বিমানটিকে এসকর্ট বা প্রহরা দিতে দেখা যায়।
Ajker Bangla News live:Stock Market Update - ঘুরে দাঁড়ানোয় চেষ্টায় শেয়ার বাজার! নিফটি পুনরায় উঠল ২৩,৭৫০ পয়েন্টের উপর
Stock Market Update: নিফটি ব্যাঙ্ক সূচকটিও লাল এবং সবুজের মধ্যে ঘোরাফেরা করছে। ৫৫,০০০-এর ঘরে পৌঁছানোর জন্য চেষ্টা চলছে। অন্যদিকে, টাটা মোটরস পিভি নিফটি ৫০-এর শীর্ষ লাভজনক সংস্থা আপাতত। যেটির শেয়ারের দাম ৭% বেড়েছে। নিফটি ৭০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ২৩,৭৫০-এর ঘরে এসে পৌঁছেছে। সেনসেক্স ২৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ৭৫,৬৫০-এ উঠে গেছে।
Ajker Bangla News live:Trump Lunch With Xi Jinping - চিকেন, মাশরুম থেকে আইসক্রিম, ট্রাম্পকে লাঞ্চে কী খাওয়ালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
Trump Lunch With Xi Jinping: ড্রাগনের দেশে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে যখন কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন প্রকাশ্যে এল দুই রাষ্ট্রনেতার 'ওয়ার্কিং লাঞ্চ'-এর বিশেষ মেনু।
Ajker Bangla News live:মোদী সরকারের ভুলে ভুগছে জনতা! পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে তোপ রাহুলের, পাল্টা যুক্তি কেন্দ্রের
Fuel Price Hike:পশ্চিম এশিয়ার সংকটের আবহে দেশে জ্বালানির দাম বাড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, মোদী সরকারের ভুলের মাশুল দিতে হবে সাধারণ মানুষকে।
Ajker Bangla News live:TMC Leader Arrest - খুনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে! সরকার বদলাতেই গ্রেফতার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা
TMC Leader Arrest: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার দেউলি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা এবং তাঁর সহযোগী শাহজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ (TMC Leader Arrest)। অন্যদিকে, মুর্শিদাবাদের নবগ্রাম থেকে একটি পুরনো খুনের মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ এনায়েত উল্লাহ।
Ajker Bangla News live:DA Hike - মুখ্যমন্ত্রী হয়েই মাসিহা! একধাক্কায় ২% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা এই রাজ্য সরকারের
DA HIKE: কুর্সিতে বসেই রাজ্যের মানুষের জন্যে একের পর এক প্রকল্প হাতে নিচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। এবার তিনি মুখ তুলে তাকালেন রাজ্য়ের সরকারি কর্মীদের দিকে।
Ajker Bangla News live:Bypoll 2026 - মুখ্যমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? বাড়ছে জল্পনা
Bypoll 2026: তামিলনাড়ুর রাজনীতিতে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন (MK Stalin)-কে ঘিরে জোর জল্পনা। বিধানসভা ভোটে দলের ভরাডুবির সঙ্গে নিজের কেন্দ্রেও হেরে গিয়েছিলেন স্ট্য়ালিন।তামিল রাজনীতিতে এবার প্রত্যাবর্তনে মরিয়া ডিএমকে প্রধান।