FC Goa Transfer Update: আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে চায় এফসি গোয়া, দলে এলেন দুই নতুন তরুণ তুর্কি

Published : Aug 06, 2026, 05:37 PM IST
FC Goa Transfer Update: আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে চায় এফসি গোয়া, দলে এলেন দুই নতুন তরুণ তুর্কি

সংক্ষিপ্ত

FC Goa Transfer Update: ২০২৬-২৭ মরশুমকে সামনে রেখে এফসি গোয়া তাদের অ্যাটাকিং বিভাগকে আরও শক্তিশালী করল। ক্লাবটি দুই তরুণ প্রতিভা, কেসি মালসাওমসাঙ্গা এবং হাওদামলিয়ান ভাইফেইকে সই করিয়েছে। ক্লাবের মতে, এই দুই ফুটবলারের গতি এবং টেকনিক্যাল দক্ষতা দলের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

FC Goa Transfer Update: নতুন মরশুম শুরুর আগেই দল গোছাতে নেমে পড়ল এফসি গোয়া। ২০২৬-২৭ মরশুমের জন্য নিজেদের অ্যাটাকিং বিভাগকে আরও ধারালো করতে ক্লাবটি সই করাল দুই তরুণ খেলোয়াড় কেসি মালসাওমসাঙ্গা এবং হাওদামলিয়ান ভাইফেইকে (FC Goa Transfer Update)। এই দুই ফুটবলারের মধ্যে প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছে গোয়া শিবির। ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই তরুণ ভারতীয় ফুটবলারদের তুলে আনার দিকে নজর দিচ্ছে তারা। কেসি এবং হাওদামলিয়ান, দুজনেরই গতি, টেকনিক্যাল দক্ষতা এবং অ্যাটাকিং লাইনের বিভিন্ন পজিশনে খেলার ক্ষমতা রয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের খেলার ধরণ, বুদ্ধিদীপ্ত মুভমেন্ট এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা দলের শক্তি বাড়াবে।

আরও পড়ুনঃ ISL 2026: ফাতোরদায় মোহনবাগানের সামনে এফসি গোয়া, লিগ টেবিলের শীর্ষে ওঠাই লক্ষ্য সবুজ মেরুনের

নতুন সাইনিং নিয়ে কী ভাবছেন ক্লাব কর্তারা?

এফসি গোয়ার ডিরেক্টর অফ ফুটবল, লোকেশ ভেরওয়ানি এই প্রসঙ্গে বলেন, "কেসি এবং হাওদামলিয়ানকে এফসি গোয়ায় স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি। ওরা দুজনই দারুণ প্রতিভাবান তরুণ খেলোয়াড়। ওদের মধ্যে গতি, টেকনিক্যাল দক্ষতা এবং উন্নতি করার প্রবল ইচ্ছা রয়েছে, যা আমাদের ফুটবল দর্শনের সঙ্গে একেবারে মানানসই। আমরা বিশ্বাস করি, এফসি গোয়া তাদের কেরিয়ার গড়ার জন্য সঠিক জায়গা।"

হেড কোচ গৌরামাঙ্গি সিং যোগ করেছেন, "এই দুটি সাইনিং নিয়ে আমরা খুব ইতিবাচক। কেসি এবং হাওদামলিয়ান দুজনেই কঠোর পরিশ্রমী ও প্রতিভাবান। ওদের শেখার আগ্রহও প্রবল। আমাদের বিশ্বাস, এফসি গোয়ার পরিবেশে ওরা নিজেদের সেরাটা দিতে পারবে এবং দলের সাফল্যে বড় ভূমিকা রাখবে।"

আরও পড়ুনঃ আল-নাসরের বিরুদ্ধে অসাধারণ লড়াই, ম্যাচ হারলেও মন জয় করে নিল এফসি গোয়া

এফসি গোয়ায় যোগ দিয়ে উচ্ছ্বসিত দুই খেলোয়াড়

ক্লাবে যোগ দেওয়ার পর কেসি মালসাওমসাঙ্গা জানান, “এফসি গোয়ার মতো বড় ক্লাবে যোগ দিতে পেরে আমি সত্যিই খুব খুশি। ক্লাব আমার ওপর যে আস্থা দেখিয়েছে, তার মর্যাদা রাখার জন্য আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করব। দলের সাফল্যের জন্য নিজের সেরাটা উজাড় করে দেব। সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।” হাওদামলিয়ান ভাইফেই বলেন, "এফসি গোয়ায় যোগ দিয়ে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই ক্লাবের ফুটবল সংস্কৃতি এবং সমর্থকদের আবেগ নিঃসন্দেহে অসাধারণ। আমি ক্লাবের জার্সির জন্য নিজের সবকিছু উজাড় করে দেব এবং এই সুযোগের সদ্ব্যবহার করব।"

কেসি মালসাওমসাঙ্গা এবং হাওদামলিয়ান ভাইফেইকে সই করিয়ে এফসি গোয়া আরও একবার প্রমাণ করল যে তারা তরুণ ভারতীয় প্রতিভাদের উপর বিনিয়োগ করতে এবং একটি শক্তিশালী দল তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Jamshedpur FC: 'সিনিয়র ফুটবল লিগের সঙ্গে যুক্ত থাকুক টাটা,' আর্জি কল্যাণ চৌবের
Gautam Gambhir: "একফোঁটাও ছাড় নয়", শ্রীলঙ্কা সিরিজের আগে ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি গম্ভীরের