Jamshedpur FC: 'সিনিয়র ফুটবল লিগের সঙ্গে যুক্ত থাকুক টাটা,' আর্জি কল্যাণ চৌবের

Published : Aug 06, 2026, 05:20 PM IST
Jamshedpur FC

সংক্ষিপ্ত

Jamshedpur FC News: কয়েকদিন আগেই জামশেদপুর এফসি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আইএসএল-এ (Indian Super League) আর দল নামানো হবে না। টাটা গ্রুপের (Tata Group) মালিকানাধীন এই দলের আইএসএল থেকে সরে যাওয়া নিয়ে ভারতীয় ফুটবলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই টাটা গ্রুপকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছেন।

DID YOU KNOW ?
ভারতীয় ফুটবলে সঙ্কট
গত মরসুমে আইএসএল হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষপর্যন্ত আইএসএল হলেও, ভারতীয় ফুটবলে সঙ্কট অব্যাহত।

Indian Football News: ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) থেকে জামশেদপুর এফসি (Jamshedpur FC) দল তুলে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য টাটা গোষ্ঠীর (Tata Group) প্রতি আহ্বান জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তিনি বলেছেন, ভারতীয় ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান টাটা যদি দেশের শীর্ষ স্তরের ফুটবলে থেকে যায়, তবে সেটিকে এআইএফএফ স্বাগত জানাবে। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ বলেছেন, 'টাটা যদি ফুটবলে, বিশেষ করে সিনিয়র শীর্ষ পর্যায়ের ফুটবলে থেকে যায়, তাহলে এআইএফএফ অত্যন্ত খুশি হবে। এআইএফএফের অনুরোধ বা আবেদন যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তনে সামান্যও ভূমিকা রাখতে পারে, তাহলে খেলোয়াড় ও ভারতীয় ফুটবলের স্বার্থে আমরা টাটা গোষ্ঠীর কাছে আবেদন জানাতে চাই—তারা যেন সিনিয়র ফুটবল লিগে থেকে যায়।'

আইএসএল-এ আর থাকছে না টাটা গোষ্ঠী

সম্প্রতি টাটা গোষ্ঠী জানিয়েছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তারা আইএসএল থেকে জামশেদপুর এফসি দল সরিয়ে নিয়ে তৃণমূল স্তরের ফুটবলের উন্নয়নে আরও গুরুত্ব দেবে। টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট সার্ভিসেস) ডি বি সুন্দরা রামাম স্পষ্ট করে জানান, আইএসএল-এর বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সঙ্গে এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই এবং এটি পুনর্বিবেচনারও সুযোগ নেই। তবে এই অবস্থানের পরেও টাটা গোষ্ঠীর সিদ্ধান্ত পরিবর্তনের আশা ছাড়ছেন না এআইএফএফ সভাপতি। তিনি বলেছেন, ‘এআইএফএফ সব ধরনের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানায় এবং ভারতীয় ফুটবলের সর্বোত্তম স্বার্থে প্রয়োজনীয় সুপারিশ বাস্তবায়নে আমরা তৈরি।’

জামশেদপুর এফসি-র ফুটবলারদের সঙ্গে চুক্তি বহাল

টাটা স্টিল জানিয়েছে, জামশেদপুর এফসি আইএসএল ছাড়লেও, ফুটবলারদের সঙ্গে করা সব চুক্তি বহাল থাকছে। পাশাপাশি যেসব ফুটবলারের নতুন ক্লাব প্রয়োজন হবে, তাঁদের অন্য দলে যোগ দেওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে। কল্যাণের মতে, টাটা গোষ্ঠীর এই সিদ্ধান্তকে শুধুমাত্র আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। তিনি বলেছেন, 'আমার মনে হয় এটি মূলত বোর্ডরুমের একটি সিদ্ধান্ত। নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ রয়েছে। তবে এটি ১ কোটি ১০ লক্ষ টাকার অংশগ্রহণ ফি বা ব্যবস্থাপনা ফি নিয়ে নেওয়া সিদ্ধান্ত নয়। ফুটবল অনুরাগীদের প্রতিক্রিয়া সম্পর্কে টাটা গোষ্ঠী অবগত। কিন্তু আমার ধারণা, এটি শুধুমাত্র আর্থিক কারণে নেওয়া সিদ্ধান্ত হতে পারে না। কারণ টাটা গোষ্ঠীর অসংখ্য শিল্প ও ব্যবসা রয়েছে।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৭
২০১৭ সালে প্রথমবার আইএসএল-এ খেলে জামশেদপুর এফসি।
২০১৭ সাল থেকে ২০২৬ পর্যন্ত আইএসএল-এ খেলেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন দল জামশেদপুর এফসি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Gautam Gambhir: "একফোঁটাও ছাড় নয়", শ্রীলঙ্কা সিরিজের আগে ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি গম্ভীরের
Lionel Messi: ইন্টার মায়ামির জার্সিতেও দুরন্ত ছন্দে মেসি! জোড়া গোল করে দলকে জেতালেন ম্যাজিশিয়ান