FIFA World Cup 2026 Final: ফের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, সরব আর্জেন্টিনার সমর্থকরা

Published : Jul 23, 2026, 03:09 PM IST
FIFA World Cup 2026 Final Spain vs Argentina

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন ফিফার বিরুদ্ধে বারবার আর্জেন্টিনাকে (Argentina) অন্যায্যভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু বিশ্বকাপ ফাইনালে স্পেনের (Spain) কাছে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার সমর্থকরাই রেফারির বিরুদ্ধে সরব। এই ঘটনা নিয়ে এখন ফুটবল দুনিয়ায় আলোচনা চলছে।

DID YOU KNOW ?
রিপ্লে দেবে ফিফা?
আর্জেন্টিনার সমর্থকরা ফের বিশ্বকাপ ফুটবল ফাইনাল আয়োজনের দাবি জানালেও, ফিফা সেই দাবি মানবে না বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের।

Spain vs Argentina: এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে (FIFA World Cup 2026 Final) স্পেনের বিরুদ্ধে ম্যাচ ফের আয়োজনের দাবিতে সরব আর্জেন্টিনার সমর্থকরা। তাঁরা স্লোভেনিয়ান (Slovenia) রেফারি স্লাভকো ভিনচিচের (Slavko Vinčić) বিরুদ্ধে তোপ দাগছেন। রেফারি পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি আর্জেন্টিনার সমর্থকদের। Change.org-এ আর্জেন্টিনার সমর্থক জিসেলা স্যাঞ্চেজ প্রথমে বিশ্বকাপ ফাইনালের রিপ্লে ম্যাচের দাবিতে পিটিশন দায়ের করেন। তাঁর এই পিটিশনে হাজার হাজার সমর্থক সাড়া দিচ্ছেন। এখনও পর্যন্ত ৬৭,৫০০-এরও বেশি আর্জেন্টিনার সমর্থক অনলাইনে স্বাক্ষর করেছেন। সবারই দাবি, ফিফাকে বিশ্বকাপ ফাইনালের রেফারিং নিয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের কারণে ম্যাচের ফল প্রভাবিত হয়েছে, এই অভিযোগ তুলে ম্যাচ ফের আয়োজনের দাবি জানানো হয়েছে।

ভিনচিচ রেফারি হিসেবে থাকলেই হার আর্জেন্টিনার

২০২২ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের (Saudi Arabia) কাছে হেরে যায় আর্জেন্টিনা। সেই ম্যাচে রেফারি হিসেবে ছিলেন ভিনচিচ। তিনি এবারের বিশ্বকাপ ফাইনালেও রেফারি হিসেবে ছিলেন। তাঁর পরিচালিত ম্যাচে ফের হেরে গেল আর্জেন্টিনা। স্যাঞ্চেজ দাবি করেছেন, বিশ্বকাপ ফাইনালের ভিডিও ফুটেজে এমন কিছু সিদ্ধান্ত দেখা যায়, যা নির্দিষ্ট এক দলের পক্ষের গিয়েছে এবং ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। তাঁর দাবি, রেফারিরক এইসব সিদ্ধান্তের কারণে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। 'শুধু আর্জেন্টিনার জন্য নয়, বিশ্ব ফুটবলের ভবিষ্যতের ন্যায়বিচারের স্বার্থে,' এই স্লোগানকে সামনে রেখে প্রচার শুরু হয়েছে।

এনজো ফার্নান্ডেজের লাল কার্ড নিয়ে প্রশ্ন

বিশ্বকাপ ফুটবল ফাইনালে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ (Enzo Fernandez)। আর্জেন্টিনার সমর্থকরা রেফারির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) রেফারিকে দোষ দিতে নারাজ। তাঁর মতে, স্পেন ভালো খেলে ম্যাচ জিতেছে। তবে আর্জেন্টিনার সমর্থকরা কোচের সঙ্গে একমত নন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
স্লাভকো ভিনচিচের পরিচালিত জোড়া ম্যাচে হার আর্জেন্টিনার।
২০২২ সালের পর ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলেও স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের পরিচালিত ম্যাচে হেরে গেল আর্জেন্টিনা।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Commonwealth Games: ডোপ টেস্টে ফেল, কমনওয়েলথ গেমস থেকে বাদ ভারতের জুডোকা অরুণ কুমার
Ajker Bangla News live: তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদ এবার সরাসরি বিজেপিতে? এনসিপিআই নিয়ে বড় সিদ্ধান্তের পথে স্পিকার