World Cup Final 2026: বিশ্বকাপ ফাইনালের টিকিট দু'কোটি টাকা ছাড়াল, সবচেয়ে কম দাম ৫ লক্ষ!

Published : Jul 16, 2026, 04:55 PM IST
Metlife Stadium

সংক্ষিপ্ত

World Cup Final 2026: ইংল্য়ান্ডকে হারিয়ে টানা দুবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষবার খেলতে নেমে টানা দুবার বিশ্বকাপ জিতে চিরস্মরণীয় কীর্তির একেবারে দোরগড়ায় মেসি।

World Cup Final 2026: ইংল্য়ান্ডকে হারিয়ে টানা দুবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষবার খেলতে নেমে টানা দুবার বিশ্বকাপ জিতে চিরস্মরণীয় কীর্তির একেবারে দোরগড়ায় মেসি। আর গত কয়েক বছর ইন্টার মিয়ামির হয়ে খেলে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়ণের মণি হয়ে ওঠা মেসিকে নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠে। আর আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যে হতে চলা ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে উন্মাদনা যত বাড়ছে, ততই আকাশছোঁয়া হচ্ছে টিকিটের দাম। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের। 

সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি দামের টিকিটের মধ্যে ব্যবধান ৪০ গুণেরও বেশি

মেসিরা ফাইনালে ওঠার পরই নিউ জার্সির স্টেডিয়ামে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ৪ হাজার ৪৫১ ইউরো। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। অর্থাৎ, শুধুমাত্র একটি ম্যাচ দেখতেই সাধারণ সমর্থকদের বিপুল অঙ্কের টাকা খরচ করতে হবে। আরও অবাক করার মতো বিষয় হল, সবচেয়ে দামি টিকিটের মূল্য ১ লক্ষ ৮৮ হাজার ৮০৩ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি টাকা। প্রিমিয়াম এই টিকিটগুলি মূলত ভিআইপি ও বিলাসবহুল হসপিটালিটি প্যাকেজের অন্তর্ভুক্ত, যেখানে প্রিমিয়াম আসন, বিশেষ আতিথেয়তা এবং একাধিক অতিরিক্ত সুবিধা থাকছে।

এখানেই হবে বিশ্বকাপের ফাইনাল

 

 

তাবড় তাবড় ভিভিআইপি-রা গ্যালারিতে উপস্থিত থাকবেন

ফুটবল বিশ্বকাপের ফাইনাল হল খেলার দুনিয়ার সবচেয়ে হাইপ্রোফাইল ম্য়াচ। দ্য গ্রেটেস্ট ম্যাচ অন দ্য আর্থ। দুনিয়ার সবপ্রান্তের, সব ধরনের মানুষ ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখেন। শুধু ফাইনাল ম্যাচ দেখার জন্যই দুনিয়ার ৩৮টি দেশের ধনকুবেররা নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন বলে খবর। রাষ্ট্রনেতা থেকে ধনকুবের, শিল্পপতি থেকে ব্যবসায়ী, বিনোদনী তারকা থেকে গায়ক, ক্রীড়াতারকা, রাজনীতিবিদ, সমাজের বিভিন্ন কৃতিরা মেসি বনাম ইয়ামাল ব্রিগেডের খেতাবি লড়াই দেখতে নিউ ইয়র্কে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্র একেই ধনীদের দেশষ ধনতন্ত্রের পূজারি এই দেশে 'দ্য গ্রেটেস্ট ম্যাচ অন দ্য আর্থ'গ্যালারিতে দেখার জন্য তাই একেবারে আকাশছোঁয়া দাম দিতে হচ্ছে।

তারকাখচিত সমাপ্তি অনুষ্ঠান

এবারের ফাইনাল শুধু ফুটবল নয়, বিনোদনের দিক থেকেও হতে চলেছে ব্যতিক্রমী। ম্যাচ শুরুর আগে থাকছে তারকাখচিত সমাপ্তি অনুষ্ঠান। পোস্ট ম্যালোন, টম ক্রুজ, আইশোস্পিড, রবি উইলিয়ামস, লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার-সহ একাধিক আন্তর্জাতিক তারকার উপস্থিতি এই ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। ফুটবলপ্রেমীদের একাংশের মতে, এই মূল্য সাধারণ সমর্থকদের নাগালের বাইরে। তবে আয়োজকদের দাবি, বিভিন্ন ধরনের আসন ও হসপিটালিটি প্যাকেজের মাধ্যমে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সুযোগ দেওয়া হচ্ছে। বিশ্বকাপ ফাইনাল যত এগিয়ে আসবে, ততই টিকিটের দাম ও চাহিদা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে, এবারের ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, বাণিজ্যিক দিক থেকেও ইতিহাস গড়তে চলেছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Argentina vs England: বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছে কী রেকর্ড গড়ল আর্জেন্টিনা?
FIFA World Cup 2026: লিওনেল মেসির টানে বালুরঘাট থেকে বিশ্বকাপে মিহির দাস