FIFA World Cup 2026: লিওনেল মেসির টানে বালুরঘাট থেকে বিশ্বকাপে মিহির দাস

Published : Jul 16, 2026, 02:39 PM IST
FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

Argentina vs England: ভারতীয় সময় অনুযায়ী বুধবার গভীর রাতে চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচ দেখতে আটলান্টা স্টেডিয়ামে (Atlanta Stadium) হাজির হন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দুই বাসিন্দা।

DID YOU KNOW ?
৩ বার ফাইনালে মেসি
আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তৃতীয়বার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলতে নামছেন লিওনেল মেসি।

FIFA World Cup 2026 News: বিশ্বকাপ ফুটবলের আসরে এবার উঠে এল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের নাম। হাজার হাজার সমর্থকের ভিড়ের মাঝে আটলান্টা স্টেডিয়ামে (Atlanta Stadium) চোখে পড়ল একটি পোস্টার, তাতে বড় অক্ষরে লেখা, 'Balurghat Love Messi.' পোস্টারটি হাতে ধরেছিলেন বালুরঘাটের পরিচিত ক্রীড়া সংগঠক, সংস্কৃতিপ্রেমী ও ব্যবসায়ী মিহির দাস। বিশ্বমঞ্চে দাঁড়িয়েও নিজের শহরকে তুলে ধরার সেই মুহূর্ত এখন গর্বের বিষয় হয়ে উঠেছে বালুরঘাটবাসীর কাছে। আর্জেন্টিনার (Argentina) একনিষ্ঠ সমর্থক মিহিরবাবু গত জুন মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) যান। উদ্দেশ্য ছিল দু'টি, সেখানে থাকা ছোট ছেলে কুণাল দাসের সঙ্গে সময় কাটানো এবং বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার খেলা মাঠে বসে দেখা। এই দুই উদ্দেশ্যই সফল হল।

বালুরঘাট থেকে বিশ্বকাপে

আর্জেন্টিনা সেমিফাইনালে উঠবে, এমন বিশ্বাস মিহিরবাবুর আগে থেকেই ছিল। সেই আস্থার জোরেই আটলান্টায় অনুষ্ঠিত সম্ভাব্য সেমিফাইনালের টিকিট আগেভাগেই কেটে রাখা হয়। অবশেষে সেই বিশ্বাসই সত্যি হয়। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে আর্জেন্টিনা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার গভীর রাতের সেই ম্যাচ দেখতে প্রিয় দলের জার্সি পরে স্টেডিয়ামে হাজির হন মিহিরবাবু। তবে শুধু লিওনেল মেসির (Lionel Messi) প্রতি ভালোবাসাই নয়, বিশ্বের দরবারে নিজের শহরের পরিচয়ও তুলে ধরেন তিনি। গ্যালারিতে উঁচিয়ে ধরেন পোস্টার। টেলিভিশন সম্প্রচারেও সেই পোস্টার ধরা পড়ে। 

মিহিরবাবুর জন্য গর্বিত বালুরঘাট

মিহিরবাবুর বড় ছেলে কৌশিক দাস বলেছেন, 'বাবার বহুদিনের স্বপ্ন ছিল বিশ্বকাপে মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখার। ভাই কুণাল আমেরিকায় থাকে। তাই ওর মাধ্যমে আগেই সেমিফাইনালের টিকিট কেটে রাখা হয়েছিল। বাবা বিশ্বাস করতেন, আর্জেন্টিনা সেমিফাইনালে উঠবেই। স্বপ্ন যেমন পূরণ হয়েছে, তেমনই বিশ্বমঞ্চে দাঁড়িয়েও বাবা নিজের শহর বালুরঘাটকে সবার সামনে তুলে ধরেছেন। সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।' বালুরঘাটের ক্রীড়া সংগঠক অরিন্দম চন্দ বলেছেন, 'মিহির দাস বহুদিনের ক্রীড়া সংগঠক। খেলাধুলার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে গিয়েও তিনি নিজের শিকড়কে ভুলে যাননি। তিনি শুধু মেসির প্রতি ভালোবাসাই প্রকাশ করেননি, বালুরঘাটের নামও বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। একজন ক্রীড়া সংগঠক এবং বালুরঘাটবাসী হিসেবে এটি আমাদের সকলের কাছেই অত্যন্ত গর্বের বিষয়।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ বার বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনা।
সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়ে পরপর ২ বার বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

World Cup 2026 Final: টম ক্রুজ থেকে পোস্ট ম্যালোনে, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে চাঁদের হাটে থাকছেন কারা
Lionel Messi Record: গোল না করে মেসির বিশ্ব রেকর্ড! বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন