FIFA World Cup 2026: বিশ্বকাপ থেকে ইরান সরে গেলে পরিবর্ত হিসেবে কোন দল সুযোগ পাবে?

Published : Mar 27, 2026, 05:47 PM IST
Iran Football Team

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: বিশ্বকাপ ফুটবল শুরু হতে চলেছে জুনে। কিন্তু মার্চের শেষেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে জটিলতা কাটছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) নীতি নিয়ে আগেই সমস্যা তৈরি হয়েছিল। পশ্চিম এশিয়ায় যুদ্ধ (West Asia War) পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

DID YOU KNOW ?
ট্রাম্পের নীতিতে জটিলতা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা-নীতির ফলে বিশ্বকাপ ফুটবল ঘিরে জটিলতা তৈরি হয়েছে। ইরান বিশ্বকাপে যোগ দিতে পারবে কি না স্পষ্ট নয়।

Iran National Football Team: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের (Iran-USA War) জেরে সেদেশে বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) থেকে সরে যেতে পারে ইরান। এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এই জল্পনা সত্যি হতে পারে। বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে ইরানের তিন ম্যাচই হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) স্পষ্ট বলে দিয়েছেন, ইরানের ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত নয়। তিনি ইঙ্গিত দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে ইরান দল যোগ না দিলেই খুশি হবেন। এই পরিস্থিতিতে অন্য কোনও দেশে বিশ্বকাপের ম্যাচ খেলতে চাইছে ইরান। কিন্তু ফিফা সেই দাবি মেনে নেবে কি না স্পষ্ট নয়। ফলে এশিয়া থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (FIFA World Cup 2026 Qualifiers Asia) নিজেদের গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেলেও, বিশ্বের সেরা প্রতিযোগিতা থেকে সরে যেতে পারে ইরান।

কী ব্যবস্থা নিচ্ছে ফিফা?

ইরানের বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও, ফিফা এখনও পর্যন্ত প্রকাশ্যে এ বিষয়ে কিছু জানায়নি। এখনও পর্যন্ত ইরানকে ধরেই বিশ্বকাপের পরিকল্পনা করছে ফিফা। বিশ্বকাপের প্রস্তুতি চলছে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতি, যুদ্ধ, ট্রাম্পের ভিসা-নীতি, মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের ফুটবলারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার ফলে ইরানের বিশ্বকাপে যোগ দেওয়া অনিশ্চিত। ইরান যদি সত্যিই বিশ্বকাপ থেকে সরে যায়, তাহলে পরিবর্ত দল বেছে নিতে হবে ফিফাকে। সেই প্রক্রিয়া সহজ হবে না।

ইরানের পরিবর্তে কোন দল বিশ্বকাপে সুযোগ পেতে পারে?

ইরান যদি সত্যিই বিশ্বকাপ থেকে সরে যায়, তাহলে পরিবর্ত হিসেবে কোন দল সুযোগ পেতে পারে, সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে ইরাক (Iraq)। প্লে-অফে জয় পেলেই বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেতে পারে এই যুদ্ধবিধ্বস্ত দেশ। সংযুক্ত আরব আমিরশাহিও (United Arab Emirates) বিশ্বকাপে ইরানের পরিবর্ত হওয়ার দৌড়ে আছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।
১১ জুন বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বিশ্বকাপ।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal BJP New Joinee : বাংলার প্রাক্তন তারকা গোলকিপারের বিজেপিতে যোগ, হচ্ছেন প্রার্থীও?
IPL 2026: ইডেনে খেলতে দেখা যাবে না ধোনি-কোহলিকে? আইপিএল-এর আগেই মন খারাপ ফ্যানদের