Iran-USA War: মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধের প্রভাব পড়ল ফুটবল মাঠে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা (Canada) ও মেক্সিকোতে (Mexico) হতে চলা বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) যোগ দেবে না বলে ঘোষণা করে দিল ইরান। এই ঘোষণায় বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। আরও কয়েকটি দেশ বিশ্বকাপ বয়কট করতে পারে বলে জল্পনা চলছে।

DID YOU
KNOW
?
৩ দেশ বিশ্বকাপ
এবার বিশ্বকাপ ফুটবল হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবলে যোগ দিচ্ছে না ইরান (Iran)। বুধবার এই ঘোষণা করেছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি (Ahmad Donyamali)। তিনি বলেছেন, ইজরায়েলের (Israel) সঙ্গে মিলে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) যেভাবে হামলা চালিয়েছে এবং আয়াতোল্লাহ আলি খামেনেইকে (Ayatollah Ali Khamenei) হত্যা করেছে, তারপর ইরানের পক্ষে বিশ্বকাপে যোগ দেওয়া সম্ভব নয়। ইরানের ক্রীড়ামন্ত্রীর এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো (FIFA President Gianni Infantino) ঘোষণা করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) আশ্বাস দিয়েছেন, ইরানের জাতীয় ফুটবল দলের সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। ইরানের ফুটবলারদের নিরাপদে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে বলেও আশ্বাস দেন ট্রাম্প। কিন্তু তাঁর প্রস্তাবে সাড়া দিচ্ছে না তেহরান (Tehran)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ফুটবল মাঠে যুদ্ধের প্রভাব

ইরানের জাতীয় টেলিভিশন চ্যানেলে ক্রীড়ামন্ত্রী বলেছেন, 'এই দুর্নীতিগ্রস্ত শাসন আমাদের নেতাকে হত্যা করেছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের পক্ষে কোনওভাবেই বিশ্বকাপে যোগ দেওয়া সম্ভব নয়। আমাদের শিশুরা নিরাপদ নয়। ফলে আমাদের বিশ্বকাপে যোগ দেওয়ার পরিস্থিতি নেই। ইরানের বিরুদ্ধে যে বিদ্বেষমূলক কাজ করা হয়েছে, আট-নয় মাসের মধ্যে আমাদের দু'টি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বকাপে যোগ দিতে পারব না।'

ইরানের পরিবর্তে কোনও দলকে নেবে ফিফা?

প্রথমবার তিন দেশ মিলিয়ে হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। এই টুর্নামেন্ট হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা (Canada) ও মেক্সিকোয় (Mexico)। প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে যোগ দিতে চলেছে ৪৮ দেশ। এর মধ্যে ইরান সরে যাওয়ার কথা ঘোষণা করল। ইরানের এই সিদ্ধান্ত যদি বহাল থাকে, তাহলে ফিফা অন্য কোনও দলকে সুযোগ দেবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ১১ জুন শুরু হতে চলেছে বিশ্বকাপ। ফলে ফিফার হাতে খুব বেশি সময় নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।