FIFA World Cup 2026: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ফুটবল সরিয়ে নিতে পারে ফিফা?

Published : Mar 15, 2026, 12:37 PM ISTUpdated : Mar 15, 2026, 12:47 PM IST
US President Donald Trump receives the FIFA Peace Prize from Gianni Infantino, President of FIFA, during the FIFA World Cup 2026 Official Draw

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা বিশ্বকাপ ফুটবল। সব দেশই চার বছর অন্তর এক মাস করে বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতে থাকে। কিন্তু এবারের বিশ্বকাপের আগে মাঠের বাইরে যে ধরনের ঘটনা দেখা যাচ্ছে, তা এই প্রতিযোগিতার পক্ষে ভালো নয়।

DID YOU KNOW ?
ইরান-আমেরিকা যুদ্ধ
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্বকাপ ফুটবলে।

FIFA World Cup 2026 News: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) হুমকির জেরে ইরানের (Iran National Football Team) পক্ষে যদি বিশ্বকাপ ফুটবলে যোগ দেওয়া সম্ভব না হয়, তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নিতে পারে ফিফা? বিশ্বজুড়ে এখন এই আলোচনা চলছে। বিশ্বজুড়ে বহু মানুষ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ফুটবল সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছেন। এবারই প্রথম তিন দেশ মিলিয়ে হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে ৪৮ দেশ যোগ দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা (Canada) ও মেক্সিকোতে (Mexico) হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। এই প্রতিযোগিতায় মোট ১০৪ ম্যাচ হবে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রই হবে ৭৮ ম্যাচ। কিন্তু বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের যদি ভিসা পেতে সমস্যা হয়, ইরান দল যোগ দিতে না পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়বে ফিফা।

বিশ্বকাপ থেকে সত্যিই সরে যাবে ইরান?

ট্রাম্প সম্প্রতি ইরানের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছেন, 'বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দল স্বাগত। কিন্তু আমার মনে হয় না ওদের এখানে আসা ঠিক হবে। ওদের প্রাণ হারানোর ঝুঁকি রয়েছে। ওরা এখানে সুরক্ষিত থাকবে কি না, সে বিষয়েও সংশয় রয়েছে।' ট্রাম্পের এই হুমকির পর ইরান প্রথমে জানিয়েছিল, তারা বিশ্বকাপ থেকে সরে যাবে। কিন্তু এখন আবার ইরান দাবি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বকাপ সরিয়ে নেওয়া হোক। যুদ্ধ ও রাজনীতি ফুটবলে নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে ফিফা চাপে পড়ে গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রুপের ম্যাচ খেলার কথা ইরানের

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে নিউজিল্যান্ড (New Zealand), বেলজিয়াম (Belgium) ও মিশরের (Egypt) বিরুদ্ধে খেলার কথা ইরানের। নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় (California) খেলার কথা ইরানের। মিশরের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা সিয়াটলে। কিন্তু সূচি অনুযায়ী এই ম্যাচগুলি হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
১১ জুন শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।
১১ জুন শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ১৯ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Records: মাত্র ৫ রানে ৫ উইকেট! আইপিএল-এর ইতিহাসে সেরা পাঁচটি বোলিং স্পেল কোনগুলি?
Mohun Bagan vs Bengaluru FC: বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র করল মোহনবাগান, ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে সবুজ মেরুন ব্রিগেড